জাবিতে শিক্ষার্থী প্রান্ত নিহতের ঘটনায় মানববন্ধন ও শোক র‌্যালি

শেয়ার করুন...

জাবি প্রতিনিধি, সাগর কর্মকার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ বিন আশরাফের (প্রান্ত) নিহতের ঘটনায় মানববন্ধন ও শোক র‌্যালি করেছে জাবিস্থ মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি। মানববন্ধনের শুরুতে নিহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা।সোমবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা ও চারুকলা বিভাগের সভাপতি এম এম ময়েজ উদ্দীন বলেন, ‘নির্মাণকারী প্রতিষ্ঠান শান্তা প্রপার্টিজ লিমিটেডকে অবশ্যই এ দুর্ঘটনার দায় নিতে হবে।

প্রতিষ্ঠানটি কোনোভাবেই এ দায় এড়াতে পারে না। আমরা চাই অতিদ্রুত যথাযথ তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার হোক। জেলা সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক এ সময় বলেন, ‘অনেক সংবাদ মাধ্যম প্রান্তের মৃত্যুর কারণ হিসেবে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের কথা বলা হলেও ডাক্তারদের বক্তব্য অনুযায়ী নির্মাণাধীন ভবন থেকে ছিটকে পড়া রডের আঘাতে নিহতের স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়। আর এ কারণেই প্রান্তের মৃত্যু হয়েছে। সুতরাং নির্মাণকারী প্রতিষ্ঠানটিকে অবশ্যই এর দায় নিতে হবে। মানববন্ধন শেষে সকাল ১১টায় একটি শোক র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে মেডিনোভা হাসপাতালের পাশে রাতে প্রান্ত তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলা অবস্থায় পাশ্ববর্তী নির্মাণাধীন ভবন থেকে একটি লোহার পাত বৈদ্যুতিক খুঁটির ওপরে পড়ে। সেখান থেকে লোহার পাতটি এসে প্রান্তকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সর্বশেষ সংবাদ

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে শিক্ষার্থী প্রান্ত নিহতের ঘটনায় মানববন্ধন ও শোক র‌্যালি

শেয়ার করুন...

জাবি প্রতিনিধি, সাগর কর্মকার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ বিন আশরাফের (প্রান্ত) নিহতের ঘটনায় মানববন্ধন ও শোক র‌্যালি করেছে জাবিস্থ মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি। মানববন্ধনের শুরুতে নিহতের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা।সোমবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা ও চারুকলা বিভাগের সভাপতি এম এম ময়েজ উদ্দীন বলেন, ‘নির্মাণকারী প্রতিষ্ঠান শান্তা প্রপার্টিজ লিমিটেডকে অবশ্যই এ দুর্ঘটনার দায় নিতে হবে।

প্রতিষ্ঠানটি কোনোভাবেই এ দায় এড়াতে পারে না। আমরা চাই অতিদ্রুত যথাযথ তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার হোক। জেলা সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক এ সময় বলেন, ‘অনেক সংবাদ মাধ্যম প্রান্তের মৃত্যুর কারণ হিসেবে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণের কথা বলা হলেও ডাক্তারদের বক্তব্য অনুযায়ী নির্মাণাধীন ভবন থেকে ছিটকে পড়া রডের আঘাতে নিহতের স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্ত হয়। আর এ কারণেই প্রান্তের মৃত্যু হয়েছে। সুতরাং নির্মাণকারী প্রতিষ্ঠানটিকে অবশ্যই এর দায় নিতে হবে। মানববন্ধন শেষে সকাল ১১টায় একটি শোক র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।

প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে মেডিনোভা হাসপাতালের পাশে রাতে প্রান্ত তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলা অবস্থায় পাশ্ববর্তী নির্মাণাধীন ভবন থেকে একটি লোহার পাত বৈদ্যুতিক খুঁটির ওপরে পড়ে। সেখান থেকে লোহার পাতটি এসে প্রান্তকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD