খালেদা নির্বাচনে অংশ নিতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ নিউজ:- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাতিল না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা পাঁচ থেকে বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।

রায়ের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

তিনি বলেন, সাক্ষ্যপ্রমাণে খালেদা জিয়া মুখ্য আসামি হিসেবে প্রমাণিত হয়েছেন, এ জন্যই উনার সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। সাজা বাতিল না হলে তিনি নির্বাচন করতে পারবেন না। অপর আসামিদের ১০ বছরের সাজা বহাল রয়েছে।

এ ছাড়া দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, খালেদা জিয়া ছিলেন এ মামলার মুখ্য আসামি। সেই গ্রাউন্ডে তার সাজা বাড়ানোর দাবি জানানো হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করে খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছেন। ফলে মামলায় সব আসামির সাজাই ১০ বছর হল। আসামিপক্ষের যারা জামিনে ছিলেন তা বাতিল হয়ে গেল।

এ রায়ের পর খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলেও জানান তিনি।

এ ছাড়া এ মামলার অপর আসামিদের ১০ বছরের সাজা বহাল রাখা হয়েছে।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান গত ৮ ফেব্রুয়ারি এ মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দেন।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদন্ড দেয়া হয়। এর পর খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ২০ ফেব্রুয়ারি আপিল করেন।

সর্বশেষ সংবাদ

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা নির্বাচনে অংশ নিতে পারবেন না: অ্যাটর্নি জেনারেল

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ নিউজ:- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাতিল না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা পাঁচ থেকে বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট।

রায়ের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

তিনি বলেন, সাক্ষ্যপ্রমাণে খালেদা জিয়া মুখ্য আসামি হিসেবে প্রমাণিত হয়েছেন, এ জন্যই উনার সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। সাজা বাতিল না হলে তিনি নির্বাচন করতে পারবেন না। অপর আসামিদের ১০ বছরের সাজা বহাল রয়েছে।

এ ছাড়া দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, খালেদা জিয়া ছিলেন এ মামলার মুখ্য আসামি। সেই গ্রাউন্ডে তার সাজা বাড়ানোর দাবি জানানো হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করে খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেছেন। ফলে মামলায় সব আসামির সাজাই ১০ বছর হল। আসামিপক্ষের যারা জামিনে ছিলেন তা বাতিল হয়ে গেল।

এ রায়ের পর খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলেও জানান তিনি।

এ ছাড়া এ মামলার অপর আসামিদের ১০ বছরের সাজা বহাল রাখা হয়েছে।

ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান গত ৮ ফেব্রুয়ারি এ মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দেন।

এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদন্ড দেয়া হয়। এর পর খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ২০ ফেব্রুয়ারি আপিল করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD