যশোরে ইয়াহিয়ার পালসার বাবুর দাম ১২ লাখ টাকা

শেয়ার করুন...

মোঃ রাসেল ইসলাম, স্টাফ রিপোর্টার: যশোরের মনিরামপুর উপজেলার ইত্যা গ্রামের ইয়াহিয়া মোল্লার বাড়িতে, ‘হলেস্টিয়ান’ জাতের গরুটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করছে । ইয়াহিয়ার নাতি ছেলে জিসান বাবুর নামে সাথে মিলে রেখে এর নাম দেওয়া হয়েছে পালসার বাবু। পালসার বাবুর দৈর্ঘ সাড়ে ১০ ফুট, উচ্চতা ৬ ফুট, গায়ের রং কালছে। ওজন প্রায় ১৪ শত কেজি বলেন জানান গরুর মালিক ইয়াহিয়া। তিনি ষাঁড়টির দাম হেঁকেছেন ১২ লাখ টাকা। পালসার বাবু- কে দেখার জন্য ভিড় করছেন উৎসুক জনতা।

মালিকের স্ত্রী মনোয়ারা বেগম আমাদের প্রতিনিধিকে বলেন, পালসার বাবু নামেই ষাঁড়টিকে ডাকেন সবাই। সে আমার ভাষা বোঝে। উঠতে বললে উঠে দাডাঁয়, সামনে, পিছনে সরতে বললে সে সরে দাডাঁয়। সে আমার কথা শোনে। ইয়াহিয়ার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, গত এক মাস ধরে গরুটি দেখতে আসতেছে, তবে দশ বারো দিন ধরে মানুষের ভিড় বেড়েছে। সকাল-বিকেল উঠোনে লোক ভরে যায়। জানা গেছে, যশোরের মণিরামপুর উপজেলার ইত্যা গ্রামের ক্ষুদ্র গরু ব্যবসায়ী ইয়াহিয়া মোল্যা ও তার স্ত্রী মনোয়ারা বেগম শখ করে ষাঁড়টি পুষছেন। তিন বছর ধরে পোষা পশুটিকে এবারের কোরবানিতে বিক্রি করতে চান।লোকমুখে ‘পালসার বাবু’র কথা শুনে ষাঁড়টিকে দেখতে ইয়াহিয়ার বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। স্থানীয়রা তো বটেই, বিভিন্ন এলাকা থেকে ‘পালসার বাবু’- কে দেখার জন্য ভিড় করছেন মানুষ।

“পালসার বাবু”- কে দেখতে আসা মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের মান্নান জালঝাড়া জয়নাল বলেন, লোকের মুখে শুনে আইছি। অনেক দিন ধরে কোরবানির সময় গরু কেনাবেচা করি, এতবড় গরু জীবনে এই প্রথম দেখলাম। ইয়াহিয়া বলেন,আমি ছোটখাটো ব্যবসায়ী। বছর তিনেক আগে ‘হলেস্টিয়ান’ জাতের এই গরুটা কেনা। শখ করে ওর নাম দিয়েছি ‘পালসার বাবু’। গত বছর এর দাম সাড়ে পাঁচ লাখ উঠলেও বিক্রি করিনি। কিছুদিন আগে ঢাকার এক ক্রেতা ১০ লাখ দাম বলেছে। তবে আমি
চাচ্ছি ১২ লাখ টাকা।

ইয়াহিয়া জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো পরামর্শ ছাড়াই এটি আমি লালনপালন করছি। ছয় কাঠা জমিতে ঘাস লাগানো আছে। সেই ঘাস, খৈল ও ভুষি খাইয়ে একে এত বড় করেছি। তিনি আরও বলেন, কোন প্রকার ঔষুধ গরুকে খাওয়া না। কারণ ঔষুধ খাওয়ালে গরম সহ্য করতে পারে না। আর আমি গরিব মানুষ। গোয়াল ঘরে ফ্যান নাই, মশারি নাই যদি গরুটি কোন সমস্যায় হয় এ ভয়ে মোটাজাতা করণের জন্য কোন ঔষুধ খাওয়ায় না। এ বিষয়ে মণিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুজার সিদ্দিকী আমাদের প্রতিনিধিকে জানান, কাশিমনগর ইউনিয়নে একটা বড় গরু আছে শুনেছি।

সর্বশেষ সংবাদ

» অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় প্রতিহিংসার শিকার বিপ্লব

» রাজনৈতিক প্রতিহিংসায় আহত ব্যক্তিদের খোঁজখবর নিলেন জেলা জামায়াতের আমীর

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ইয়াহিয়ার পালসার বাবুর দাম ১২ লাখ টাকা

শেয়ার করুন...

মোঃ রাসেল ইসলাম, স্টাফ রিপোর্টার: যশোরের মনিরামপুর উপজেলার ইত্যা গ্রামের ইয়াহিয়া মোল্লার বাড়িতে, ‘হলেস্টিয়ান’ জাতের গরুটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ ভিড় করছে । ইয়াহিয়ার নাতি ছেলে জিসান বাবুর নামে সাথে মিলে রেখে এর নাম দেওয়া হয়েছে পালসার বাবু। পালসার বাবুর দৈর্ঘ সাড়ে ১০ ফুট, উচ্চতা ৬ ফুট, গায়ের রং কালছে। ওজন প্রায় ১৪ শত কেজি বলেন জানান গরুর মালিক ইয়াহিয়া। তিনি ষাঁড়টির দাম হেঁকেছেন ১২ লাখ টাকা। পালসার বাবু- কে দেখার জন্য ভিড় করছেন উৎসুক জনতা।

মালিকের স্ত্রী মনোয়ারা বেগম আমাদের প্রতিনিধিকে বলেন, পালসার বাবু নামেই ষাঁড়টিকে ডাকেন সবাই। সে আমার ভাষা বোঝে। উঠতে বললে উঠে দাডাঁয়, সামনে, পিছনে সরতে বললে সে সরে দাডাঁয়। সে আমার কথা শোনে। ইয়াহিয়ার স্ত্রী মনোয়ারা বেগম বলেন, গত এক মাস ধরে গরুটি দেখতে আসতেছে, তবে দশ বারো দিন ধরে মানুষের ভিড় বেড়েছে। সকাল-বিকেল উঠোনে লোক ভরে যায়। জানা গেছে, যশোরের মণিরামপুর উপজেলার ইত্যা গ্রামের ক্ষুদ্র গরু ব্যবসায়ী ইয়াহিয়া মোল্যা ও তার স্ত্রী মনোয়ারা বেগম শখ করে ষাঁড়টি পুষছেন। তিন বছর ধরে পোষা পশুটিকে এবারের কোরবানিতে বিক্রি করতে চান।লোকমুখে ‘পালসার বাবু’র কথা শুনে ষাঁড়টিকে দেখতে ইয়াহিয়ার বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা। স্থানীয়রা তো বটেই, বিভিন্ন এলাকা থেকে ‘পালসার বাবু’- কে দেখার জন্য ভিড় করছেন মানুষ।

“পালসার বাবু”- কে দেখতে আসা মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের মান্নান জালঝাড়া জয়নাল বলেন, লোকের মুখে শুনে আইছি। অনেক দিন ধরে কোরবানির সময় গরু কেনাবেচা করি, এতবড় গরু জীবনে এই প্রথম দেখলাম। ইয়াহিয়া বলেন,আমি ছোটখাটো ব্যবসায়ী। বছর তিনেক আগে ‘হলেস্টিয়ান’ জাতের এই গরুটা কেনা। শখ করে ওর নাম দিয়েছি ‘পালসার বাবু’। গত বছর এর দাম সাড়ে পাঁচ লাখ উঠলেও বিক্রি করিনি। কিছুদিন আগে ঢাকার এক ক্রেতা ১০ লাখ দাম বলেছে। তবে আমি
চাচ্ছি ১২ লাখ টাকা।

ইয়াহিয়া জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো পরামর্শ ছাড়াই এটি আমি লালনপালন করছি। ছয় কাঠা জমিতে ঘাস লাগানো আছে। সেই ঘাস, খৈল ও ভুষি খাইয়ে একে এত বড় করেছি। তিনি আরও বলেন, কোন প্রকার ঔষুধ গরুকে খাওয়া না। কারণ ঔষুধ খাওয়ালে গরম সহ্য করতে পারে না। আর আমি গরিব মানুষ। গোয়াল ঘরে ফ্যান নাই, মশারি নাই যদি গরুটি কোন সমস্যায় হয় এ ভয়ে মোটাজাতা করণের জন্য কোন ঔষুধ খাওয়ায় না। এ বিষয়ে মণিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুজার সিদ্দিকী আমাদের প্রতিনিধিকে জানান, কাশিমনগর ইউনিয়নে একটা বড় গরু আছে শুনেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD