ধর্মঘটের নামে নৈরাজ্য সরকার নীরব কেন?

শেয়ার করুন...

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রোববার ভোর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালনের নামে যা করেছে, তা নৈরাজ্য ছাড়া আর কিছুই নয়। তারা শুধু গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েই সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেনি; প্রাইভেট কার, সিএনজি বেবিট্যাক্সি, রিকশাসহ সবধরনের যান চলাচলেও বাধা সৃষ্টি করে মানুষের জীবনযাত্রা ব্যাহত করেছে। এসব বাহনের চালকদের মুখে, গাড়ির বডিতে আলকাতরা মাখিয়ে দিয়ে নাজেহাল করেছে। হেনস্তা করেছে যাত্রীদের।

এমনকি পরিবহন শ্রমিকরা অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেয়ায় মৌলভীবাজারের বড়লেখায় মারা গেছে এক শিশু। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সরকারি মহিলা কলেজের গাড়িতে ভাংচুর চালিয়ে ছাত্রীদের গায়ে কালি মাখিয়ে দেয়া হয়েছে। পরিবহন ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনে দেখা দিয়েছে অচলাবস্থা। থমকে গেছে দেশের রফতানিমুখী কারখানাগুলোর পূর্বনির্ধারিত পণ্য রফতানি প্রক্রিয়া। এর প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। বাদ পড়েনি কাঁচাবাজারও। পরিবহন ধর্মঘটের অজুহাতে বাড়িয়ে দেয়া হয়েছে নিত্যপণ্যের দাম। মোট কথা, পরিবহন শ্রমিকদের কাছে পুরোপুরি জিম্মি হয়ে পড়েছে জনগণ। প্রশ্ন হল, জনগণকে জিম্মি করার অধিকার তাদের কে দিয়েছে? ধর্মঘট করার অধিকার মানে জনগণকে জিম্মি করা নয়। দুর্ভাগ্যের বিষয়, এ ব্যাপারে সরকারকে দেখা গেছে প্রায় নীরব ভূমিকায়।

বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশন নামে যে সংগঠনটি এই ধর্মঘট ডেকেছে, সেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। অথচ এ ধর্মঘটের ব্যাপারে তিনি মুখ বন্ধ করে রেখেছেন। বস্তুত জনগণকে জিম্মি করা এ ধর্মঘটের দায় পড়ছে সরকারের ওপরই। পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারার সংশোধনসহ আট দফা দাবিতে। সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বড় একটি আন্দোলনের একপর্যায়ে নতুন সড়ক পরিবহন আইন পাস করা হয়। আইনটির বেশিরভাগ ধারাতেই পরিবহন মালিকদের স্বার্থ রক্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের স্বার্থ যথাযথভাবে রক্ষিত হয়নি।

দুর্ঘটনার জন্য দায়ী চালকের শাস্তি আরও কঠোর হওয়া উচিত ছিল বলে মনে করেন দেশের বেশির ভাগ মানুষ। অথচ এখন শাস্তি আরও লঘু করার দাবিতে আইন সংশোধনের দাবি তোলা হচ্ছে! এটি সম্পূর্ণ অযৌক্তিক। আমরা মনে করি, যেহেতু প্রণীত আইনটির সঙ্গে সড়কের নিরাপত্তা এবং মানুষের জীবনের প্রশ্ন জড়িত, সেহেতু পরিবহন মালিক-শ্রমিকদের এসব দাবির সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে সরকারের দৃঢ় ভূমিকা কাম্য। বস্তুত গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা এখন জরুরি হয়ে উঠেছে। সেই সঙ্গে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে। নয়তো সবকিছু আগের মতোই চলতে থাকবে, বদলাবে না কিছুই।

পরিবহন মালিক-শ্রমিকদের সড়ক পরিবহন আইন পরিবর্তনের দাবি দেখে প্রশ্ন জাগে, শিক্ষার্থীদের আন্দোলন থেকে কি তবে কেউই কোনো শিক্ষা নেননি? যদি তাই হয়ে থাকে তাহলে সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক। পরিবহন খাত, ট্রাফিক ব্যবস্থা এবং সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন আনতে হবে। এজন্য আইনের প্রয়োগ নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি প্রয়োজন জনসচেতনতাও। মনে রাখতে হবে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। যে যেমন অপরাধ করবে, তাকে তেমন শাস্তি পেতে হবে। আইনে শাস্তি লঘু করার যেমন সুযোগ নেই, তেমনি বিনা অপরাধে যেন কারও শাস্তি না হয় সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। -যুগান্তর

সর্বশেষ সংবাদ

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মঘটের নামে নৈরাজ্য সরকার নীরব কেন?

শেয়ার করুন...

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রোববার ভোর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালনের নামে যা করেছে, তা নৈরাজ্য ছাড়া আর কিছুই নয়। তারা শুধু গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েই সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেনি; প্রাইভেট কার, সিএনজি বেবিট্যাক্সি, রিকশাসহ সবধরনের যান চলাচলেও বাধা সৃষ্টি করে মানুষের জীবনযাত্রা ব্যাহত করেছে। এসব বাহনের চালকদের মুখে, গাড়ির বডিতে আলকাতরা মাখিয়ে দিয়ে নাজেহাল করেছে। হেনস্তা করেছে যাত্রীদের।

এমনকি পরিবহন শ্রমিকরা অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দেয়ায় মৌলভীবাজারের বড়লেখায় মারা গেছে এক শিশু। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সরকারি মহিলা কলেজের গাড়িতে ভাংচুর চালিয়ে ছাত্রীদের গায়ে কালি মাখিয়ে দেয়া হয়েছে। পরিবহন ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহনে দেখা দিয়েছে অচলাবস্থা। থমকে গেছে দেশের রফতানিমুখী কারখানাগুলোর পূর্বনির্ধারিত পণ্য রফতানি প্রক্রিয়া। এর প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। বাদ পড়েনি কাঁচাবাজারও। পরিবহন ধর্মঘটের অজুহাতে বাড়িয়ে দেয়া হয়েছে নিত্যপণ্যের দাম। মোট কথা, পরিবহন শ্রমিকদের কাছে পুরোপুরি জিম্মি হয়ে পড়েছে জনগণ। প্রশ্ন হল, জনগণকে জিম্মি করার অধিকার তাদের কে দিয়েছে? ধর্মঘট করার অধিকার মানে জনগণকে জিম্মি করা নয়। দুর্ভাগ্যের বিষয়, এ ব্যাপারে সরকারকে দেখা গেছে প্রায় নীরব ভূমিকায়।

বাংলাদেশ সড়ক শ্রমিক ফেডারেশন নামে যে সংগঠনটি এই ধর্মঘট ডেকেছে, সেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। অথচ এ ধর্মঘটের ব্যাপারে তিনি মুখ বন্ধ করে রেখেছেন। বস্তুত জনগণকে জিম্মি করা এ ধর্মঘটের দায় পড়ছে সরকারের ওপরই। পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারার সংশোধনসহ আট দফা দাবিতে। সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের বড় একটি আন্দোলনের একপর্যায়ে নতুন সড়ক পরিবহন আইন পাস করা হয়। আইনটির বেশিরভাগ ধারাতেই পরিবহন মালিকদের স্বার্থ রক্ষিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের স্বার্থ যথাযথভাবে রক্ষিত হয়নি।

দুর্ঘটনার জন্য দায়ী চালকের শাস্তি আরও কঠোর হওয়া উচিত ছিল বলে মনে করেন দেশের বেশির ভাগ মানুষ। অথচ এখন শাস্তি আরও লঘু করার দাবিতে আইন সংশোধনের দাবি তোলা হচ্ছে! এটি সম্পূর্ণ অযৌক্তিক। আমরা মনে করি, যেহেতু প্রণীত আইনটির সঙ্গে সড়কের নিরাপত্তা এবং মানুষের জীবনের প্রশ্ন জড়িত, সেহেতু পরিবহন মালিক-শ্রমিকদের এসব দাবির সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে সরকারের দৃঢ় ভূমিকা কাম্য। বস্তুত গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা এখন জরুরি হয়ে উঠেছে। সেই সঙ্গে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ নিতে হবে। নয়তো সবকিছু আগের মতোই চলতে থাকবে, বদলাবে না কিছুই।

পরিবহন মালিক-শ্রমিকদের সড়ক পরিবহন আইন পরিবর্তনের দাবি দেখে প্রশ্ন জাগে, শিক্ষার্থীদের আন্দোলন থেকে কি তবে কেউই কোনো শিক্ষা নেননি? যদি তাই হয়ে থাকে তাহলে সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক। পরিবহন খাত, ট্রাফিক ব্যবস্থা এবং সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে অবশ্যই পরিবর্তন আনতে হবে। এজন্য আইনের প্রয়োগ নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি প্রয়োজন জনসচেতনতাও। মনে রাখতে হবে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। যে যেমন অপরাধ করবে, তাকে তেমন শাস্তি পেতে হবে। আইনে শাস্তি লঘু করার যেমন সুযোগ নেই, তেমনি বিনা অপরাধে যেন কারও শাস্তি না হয় সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। -যুগান্তর

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD