গুরুতর অসুস্থ ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত সেই আব্দুল বারীর পায়ে এবার ডান্ডাবেড়ি !

শেয়ার করুন...

গুরুতর অসুস্থ বিএনপি নেতা ও পল্লী চিকিৎসক আব্দুল বারী। তারপরও ডান্ডাবেড়ি খোলেনি পুলিশ। ডান্ডাবেড়ি পরানো অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আনা হয়। অমানবিক ঘটনাটি ঝিনাইদহ সদর হাসপাতালে আগত রোগী এমনকি চিকিৎসকদের হতবাক করে। তবে এ বিষয়ে পুলিশ ও কারাকর্তৃপক্ষ কোন মুখ খোলেনি। গত ২৭ অক্টোবর প্রকাশ্যে হলিধানী বাজার থেকে পুলিশ আটক করলেও বিষয়খালী স্কুল এন্ড কলেজ এলাকায় ঘটিত নাশকতা ও বিস্ফোরণ মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। তার নামে গত একযুগে কোন মামলা নেই থানায়। এলাকায় তিনি গরীবের বন্ধু হিসেবে পরিচিত।

বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোকাররম হোসেন পরীক্ষা নিরীক্ষা করে রোগীর অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর বা খুলনা মেডিকেলে রেফার্ড করেন। ডাঃ মোকাররম হোসেন জানান, আব্দুল বারী ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত একজন রোগী। এখানে তাকে চিকিৎসা দেওয়া সম্ভব না। আব্দুল বারীর বড় ছেলে নাট্যকর্মী শামীমের জানান, তার পিতা অসুস্থ। ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে বিছানায়ই ছিলেন। মাত্রই স্মৃতি ফিরেছিল। এ জন্য বাসা থেকে গুটি গুটি পায়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাড়ান। কোন কথাও আব্দুল বারীর মনে থাকে না। কাপড়টাও অন্য লোকের পরিয়ে দিতে হয়। অথচ এই অসুস্থ মানুষটিতে হলিধানী বাজার থেকে গত ২৭ অক্টোবর দুপরে গ্রেফতার করে কাতলামারি পুলিশ ক্যাম্পের আইসি আবুল কালাম আজাদ। পুলিশের দাবী তিনি নাশকতার পরিকল্পনা করছিলেন। অথচ প্রকাশেই হলিধানী বাজার থেকে স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারীকে আটক করেন কাতলামারী পুলিশ ক্যাম্পের এসআই আবুল কালাম আজাদ। তিনিও স্বীকার করেন গ্রেফতারের সময় মনে হচ্ছিল তিনি অসুস্থ। কিন্তু আমার করার কিছু ছিল না। আব্দুল বারীর পারিবারিক সুত্রে বলা হয়েছে কারাগারে অমানবিক ভাবে বন্দি থাকায় আব্দুল বারীর জীবন নিয়ে তারা শংকিত। মিথ্যা মামলা দিয়ে একজন বয়স্ক অসুস্থ মানুষকে বোমা দিয়ে চালান দেওয়া তারা মেনে নিতে পারছেন না।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুতর অসুস্থ ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত সেই আব্দুল বারীর পায়ে এবার ডান্ডাবেড়ি !

শেয়ার করুন...

গুরুতর অসুস্থ বিএনপি নেতা ও পল্লী চিকিৎসক আব্দুল বারী। তারপরও ডান্ডাবেড়ি খোলেনি পুলিশ। ডান্ডাবেড়ি পরানো অবস্থায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আনা হয়। অমানবিক ঘটনাটি ঝিনাইদহ সদর হাসপাতালে আগত রোগী এমনকি চিকিৎসকদের হতবাক করে। তবে এ বিষয়ে পুলিশ ও কারাকর্তৃপক্ষ কোন মুখ খোলেনি। গত ২৭ অক্টোবর প্রকাশ্যে হলিধানী বাজার থেকে পুলিশ আটক করলেও বিষয়খালী স্কুল এন্ড কলেজ এলাকায় ঘটিত নাশকতা ও বিস্ফোরণ মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। তার নামে গত একযুগে কোন মামলা নেই থানায়। এলাকায় তিনি গরীবের বন্ধু হিসেবে পরিচিত।

বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোকাররম হোসেন পরীক্ষা নিরীক্ষা করে রোগীর অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর বা খুলনা মেডিকেলে রেফার্ড করেন। ডাঃ মোকাররম হোসেন জানান, আব্দুল বারী ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত একজন রোগী। এখানে তাকে চিকিৎসা দেওয়া সম্ভব না। আব্দুল বারীর বড় ছেলে নাট্যকর্মী শামীমের জানান, তার পিতা অসুস্থ। ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে বিছানায়ই ছিলেন। মাত্রই স্মৃতি ফিরেছিল। এ জন্য বাসা থেকে গুটি গুটি পায়ে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাড়ান। কোন কথাও আব্দুল বারীর মনে থাকে না। কাপড়টাও অন্য লোকের পরিয়ে দিতে হয়। অথচ এই অসুস্থ মানুষটিতে হলিধানী বাজার থেকে গত ২৭ অক্টোবর দুপরে গ্রেফতার করে কাতলামারি পুলিশ ক্যাম্পের আইসি আবুল কালাম আজাদ। পুলিশের দাবী তিনি নাশকতার পরিকল্পনা করছিলেন। অথচ প্রকাশেই হলিধানী বাজার থেকে স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারীকে আটক করেন কাতলামারী পুলিশ ক্যাম্পের এসআই আবুল কালাম আজাদ। তিনিও স্বীকার করেন গ্রেফতারের সময় মনে হচ্ছিল তিনি অসুস্থ। কিন্তু আমার করার কিছু ছিল না। আব্দুল বারীর পারিবারিক সুত্রে বলা হয়েছে কারাগারে অমানবিক ভাবে বন্দি থাকায় আব্দুল বারীর জীবন নিয়ে তারা শংকিত। মিথ্যা মামলা দিয়ে একজন বয়স্ক অসুস্থ মানুষকে বোমা দিয়ে চালান দেওয়া তারা মেনে নিতে পারছেন না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD