সোনারগাঁয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা!

শেয়ার করুন...

সোনারগাঁয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলার বানিনাথপুর গৌর নিতাই আখড়ার সামনে থেকে বিশ্ব শান্তির কামনায় আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার। শোভাযাত্রার পুরো সময়টি উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন এবং সকল আচার অনুষ্ঠান যথাযতভাবে পালন করেন।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সোনারগাঁ শাখার উদ্যোগে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী শোভাযাত্রার উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা পুলিশের পরিদর্শক ( অপারেশন) আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়নগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি ও সোনারগাঁও শাখার সভাপতি নির্মল কুমার সাহা, নারায়নগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক ইমন কুমার বনিক, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক সেন্টু সরকার, এএসআই নারায়ন, সুমন সাহা, হরে কৃষ্ণ শীল, নির্মল দাস, কিশোর দাস প্রমুখ। এছাড়াও এতে সহস্রাধিক ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশ নেন।

পরে শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দপুর লোকনাথ মন্দিরে গিয়ে শেষ হয়।

সকাল থেকে মন্দির প্রাঙ্গণে চন্ডিপাঠ, গীতাপাঠ, কৃষ্ণনাম জপ, ধর্মীয় আলোচনা ও রাতে কৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়নগঞ্জ জেলার যুগ্ম-সম্পাদক ইমন কুমার বনিক দেশবাসীকে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বলেন, হিংসা বিদ্বেষ মুক্ত এক অসা¤প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠুক ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্ম তিথিতে এই কামনা করি।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়নগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি ও সোনারগাঁও শাখার সভাপতি নির্মল কুমার সাহা বলেন, দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়।

দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য স্বয়ং ঈশ্বর মানুষ রূপ নিয়ে ধরায় এসেছিলেন। দেশের বিভিন্ন জায়গার মতো সোনারগাঁয়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দিনটি পালন করা হচ্ছে। দেশবাসীকে তিনি শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানায়।

সর্বশেষ সংবাদ

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

» ফতুল্লায় মাদকাসক্ত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা!

শেয়ার করুন...

সোনারগাঁয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলার বানিনাথপুর গৌর নিতাই আখড়ার সামনে থেকে বিশ্ব শান্তির কামনায় আয়োজিত শোভাযাত্রার উদ্বোধন করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার। শোভাযাত্রার পুরো সময়টি উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত ছিলেন এবং সকল আচার অনুষ্ঠান যথাযতভাবে পালন করেন।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সোনারগাঁ শাখার উদ্যোগে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী শোভাযাত্রার উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা পুলিশের পরিদর্শক ( অপারেশন) আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়নগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি ও সোনারগাঁও শাখার সভাপতি নির্মল কুমার সাহা, নারায়নগঞ্জ জেলার যুগ্ম সম্পাদক ইমন কুমার বনিক, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক সেন্টু সরকার, এএসআই নারায়ন, সুমন সাহা, হরে কৃষ্ণ শীল, নির্মল দাস, কিশোর দাস প্রমুখ। এছাড়াও এতে সহস্রাধিক ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশ নেন।

পরে শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোবিন্দপুর লোকনাথ মন্দিরে গিয়ে শেষ হয়।

সকাল থেকে মন্দির প্রাঙ্গণে চন্ডিপাঠ, গীতাপাঠ, কৃষ্ণনাম জপ, ধর্মীয় আলোচনা ও রাতে কৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়নগঞ্জ জেলার যুগ্ম-সম্পাদক ইমন কুমার বনিক দেশবাসীকে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বলেন, হিংসা বিদ্বেষ মুক্ত এক অসা¤প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠুক ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্ম তিথিতে এই কামনা করি।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়নগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি ও সোনারগাঁও শাখার সভাপতি নির্মল কুমার সাহা বলেন, দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়।

দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য স্বয়ং ঈশ্বর মানুষ রূপ নিয়ে ধরায় এসেছিলেন। দেশের বিভিন্ন জায়গার মতো সোনারগাঁয়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দিনটি পালন করা হচ্ছে। দেশবাসীকে তিনি শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD