১৭০ গ্রাম ওজনের ‘জামদানি’ উপহার পেলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন...

একটি গোটা মসলিন শাড়িকে দিয়াশলাইয়ের বাক্সে ঢুকিয়ে রাখা যেত। সেটি স্বচক্ষে দেখার সৌভাগ্য না হলেও এযুগের মানুষেরা জামদানি শাড়ি দিয়েই সেই শখ পূরণের চেষ্টা করেন। প্রায় দু’শ বছর আগে বিলুপ্ত হওয়া ঢাকার ঐতিহ্য মসলিন ফিরিয়ে আনার উদ্যোগে গৃহীত ‘২০০ বছরের ঐতিহ্য নতুন করে ফিরিয়ে আনার প্রকল্প’ বাস্তবায়ন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় ১৭০ গ্রাম ওজনের একটি জামদানি শাড়ি উপহার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এই উপহার তুলে দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। জানা গেছে, প্রধানমন্ত্রীকে দেওয়া জামদানি শাড়িটি ৩০০ কাউন্ট সুতায় তৈরি।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০টি মন্ত্রণালয় ও বিভাগের আওতায় দেশের ৫৬ জেলায় ৩২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। যার মধ্যে ২৯৭ উন্নয়নকাজের উদ্বোধন এবং ২৪টি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭০ গ্রাম ওজনের ‘জামদানি’ উপহার পেলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন...

একটি গোটা মসলিন শাড়িকে দিয়াশলাইয়ের বাক্সে ঢুকিয়ে রাখা যেত। সেটি স্বচক্ষে দেখার সৌভাগ্য না হলেও এযুগের মানুষেরা জামদানি শাড়ি দিয়েই সেই শখ পূরণের চেষ্টা করেন। প্রায় দু’শ বছর আগে বিলুপ্ত হওয়া ঢাকার ঐতিহ্য মসলিন ফিরিয়ে আনার উদ্যোগে গৃহীত ‘২০০ বছরের ঐতিহ্য নতুন করে ফিরিয়ে আনার প্রকল্প’ বাস্তবায়ন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় ১৭০ গ্রাম ওজনের একটি জামদানি শাড়ি উপহার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে এই উপহার তুলে দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। জানা গেছে, প্রধানমন্ত্রীকে দেওয়া জামদানি শাড়িটি ৩০০ কাউন্ট সুতায় তৈরি।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০টি মন্ত্রণালয় ও বিভাগের আওতায় দেশের ৫৬ জেলায় ৩২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। যার মধ্যে ২৯৭ উন্নয়নকাজের উদ্বোধন এবং ২৪টি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ