ইসলাম সন্ত্রাস ও জঙ্গীবাদকে সমর্থন করে না- শাজাহান খান এম.পি

শেয়ার করুন...

সোমবার (২৬ আগস্ট ২০১৯) সকাল সাড়ে ১০ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩য় তলায় স্বাধীনতা হলে জাতীয় ইসলামী মহাজোটের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবুল হাসনাত এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এম.পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এম.পি, এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপ অব ইন্ডাঃ এর চেয়ারম্যান ও এমডি আলহাজ¦ মো. হারুন অর রশীদ সিআইপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খলিফা মো. নুর উদ্দিন, আব্দুর রশীদ, সাইফ উল্লাহ হারুনী, ক্বারী আব্দুল মজিদ, আনিসুর রহমান দেশ, হাফেজ মাওলানা শামীম, ফয়েজ উল্লাহ পাঠান ও মুফতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ইসলামী মহাজোটের মহাসচিব মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী।

প্রধান অতিথি শাজাহান খান এম.পি বলেন, ইসলাম সন্ত্রাস ও জঙ্গীবাদকে সমর্থন করে না। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম দাওয়াতের মাধ্যমে দুনিয়াব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে। যুগে যুগে নবী ও রাসূলগণ শান্তির পয়গাম নিয়েই এসেছেন মানুষের হেদায়েতের জন্য। আলেম সমাজের উচিত বঙ্গবন্ধুকে ভালবাসা। কারণ বঙ্গবন্ধু ইসলাম, মুসলমান ও দেশকে ভালবাসতেন। সে প্রকৃত দ্বীনদার মুসলমান ছিলেন। তাকে এক ধরনের নামধারী আলেম স্বাধীনতাবিরোধীরা তাকে ইসলাম ও মুসলমান বিরোধী বানানোর জন্য বিভিন্নভাবে অপপ্রচার চালিয়েছে। হকপন্থী আলেম সমাজের উচিত বঙ্গবন্ধুর আদর্শ ও মানবপ্রেম এবং দেশপ্রেমের কথা সারা দেশবাসীর কাছে পৌছে দেয়া। তাহলেই তার স্বাধীনতা অর্জনের স্বার্থকতা আসবে এবং তার ত্যাগের প্রতিদান হবে।

শামসুল হক টুকু বলেন, যিনি ইসলামের কথা বলেছেন ইসলাম প্রচার-প্রসারে অবদান রেখেছেন তাকে বানানো হয়েছে ইসলাম ও মুসলমান বিরোধী। আর যারা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে বানানো হয়েছে ইসলাম প্রেমী। এ বিষয়ে প্রকৃত সত্য কথা বলার জন্য আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। আলেম সমাজ সত্যকে প্রকাশ করাই তাদের প্রকৃত কাজ। সত্য প্রকাশিত হলে বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ, দেশ ও মানব প্রেমের প্রকৃত রূপ প্রকাশিত হবে।

মাসউদুর রহমান বিক্রমপুরী বলেন, যখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে পাকিস্তানের জাতির পিতা হিসেবে ঘোষণা করা হয়েছিল তখন দেশের আলেম সমাজ কোন ফতোয়া দেয়নি। এমনকি জাতির পিতা হিসেবে একজন মুসলিম বিরোধী জিন্নাহকে মেনে নিয়েছিলেন। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে ঘোষণা করা হল তখনই এদেশের আলেমদের ফতোয়াবাজি শুরু হলো এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা না জায়েজ ফতোয়া দিলেন এবং সমাজে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশ^ব্যাপী দেশের মান ক্ষুন্ন করলেন। যার পরিপ্রেক্ষিতে ইসলাম ও স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে শহীদ করেন। এখন সময় এসেছে প্রকৃত সত্য বলার এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে নিয়ে আলেম সমাজের ভুল শুধরে নেয়ার।

সর্বশেষ সংবাদ

» কুয়েতে সাংবাদিক সেলিম হাওলাদারের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া

» যশোরে বিজিবির অভিযানে জেলি মেশানো ১১ লাখ টাকার চিংড়ি জব্দ

» ছোট ভাইকে হত্যার পর চরাঞ্চলে আত্মগোপন: ঘাতক বড় ভাই গ্রেফতার

» বকশীগঞ্জে ১ হাজার ইয়াবা সহ তিন মাদক কারবারী গ্রেপ্তার

» বকশীগঞ্জে ১২৯৫ উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

» বকশীগঞ্জে বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

» তারেক রহমানের ওপর মানুষের আস্থা প্রমাণ করে জনসমুদ্রে: রুহুল আমিন

» ‎যশোরে ৪৯ বিজিবির অভিযানে মাদক ও অবৈধ মালামাল আটক

» দিনেদুপুরে দেলপাড়ায় তাণ্ডব: ঘরবাড়ি ভেঙে জমি দখলে নিল রাহাত বাহিনী

» ডিশ ক্যাবল ব্যবসায়ী নাছির হত্যা মামলায় ১০ জনের নাম উল্লেখসহ মামলা, গ্রেফতার ৪

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৭ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলাম সন্ত্রাস ও জঙ্গীবাদকে সমর্থন করে না- শাজাহান খান এম.পি

শেয়ার করুন...

সোমবার (২৬ আগস্ট ২০১৯) সকাল সাড়ে ১০ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৩য় তলায় স্বাধীনতা হলে জাতীয় ইসলামী মহাজোটের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবুল হাসনাত এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এম.পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এম.পি, এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপ অব ইন্ডাঃ এর চেয়ারম্যান ও এমডি আলহাজ¦ মো. হারুন অর রশীদ সিআইপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খলিফা মো. নুর উদ্দিন, আব্দুর রশীদ, সাইফ উল্লাহ হারুনী, ক্বারী আব্দুল মজিদ, আনিসুর রহমান দেশ, হাফেজ মাওলানা শামীম, ফয়েজ উল্লাহ পাঠান ও মুফতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ইসলামী মহাজোটের মহাসচিব মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী।

প্রধান অতিথি শাজাহান খান এম.পি বলেন, ইসলাম সন্ত্রাস ও জঙ্গীবাদকে সমর্থন করে না। পবিত্র কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম দাওয়াতের মাধ্যমে দুনিয়াব্যাপী প্রতিষ্ঠিত হয়েছে। যুগে যুগে নবী ও রাসূলগণ শান্তির পয়গাম নিয়েই এসেছেন মানুষের হেদায়েতের জন্য। আলেম সমাজের উচিত বঙ্গবন্ধুকে ভালবাসা। কারণ বঙ্গবন্ধু ইসলাম, মুসলমান ও দেশকে ভালবাসতেন। সে প্রকৃত দ্বীনদার মুসলমান ছিলেন। তাকে এক ধরনের নামধারী আলেম স্বাধীনতাবিরোধীরা তাকে ইসলাম ও মুসলমান বিরোধী বানানোর জন্য বিভিন্নভাবে অপপ্রচার চালিয়েছে। হকপন্থী আলেম সমাজের উচিত বঙ্গবন্ধুর আদর্শ ও মানবপ্রেম এবং দেশপ্রেমের কথা সারা দেশবাসীর কাছে পৌছে দেয়া। তাহলেই তার স্বাধীনতা অর্জনের স্বার্থকতা আসবে এবং তার ত্যাগের প্রতিদান হবে।

শামসুল হক টুকু বলেন, যিনি ইসলামের কথা বলেছেন ইসলাম প্রচার-প্রসারে অবদান রেখেছেন তাকে বানানো হয়েছে ইসলাম ও মুসলমান বিরোধী। আর যারা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকে বানানো হয়েছে ইসলাম প্রেমী। এ বিষয়ে প্রকৃত সত্য কথা বলার জন্য আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। আলেম সমাজ সত্যকে প্রকাশ করাই তাদের প্রকৃত কাজ। সত্য প্রকাশিত হলে বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ, দেশ ও মানব প্রেমের প্রকৃত রূপ প্রকাশিত হবে।

মাসউদুর রহমান বিক্রমপুরী বলেন, যখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে পাকিস্তানের জাতির পিতা হিসেবে ঘোষণা করা হয়েছিল তখন দেশের আলেম সমাজ কোন ফতোয়া দেয়নি। এমনকি জাতির পিতা হিসেবে একজন মুসলিম বিরোধী জিন্নাহকে মেনে নিয়েছিলেন। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে ঘোষণা করা হল তখনই এদেশের আলেমদের ফতোয়াবাজি শুরু হলো এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা বলা না জায়েজ ফতোয়া দিলেন এবং সমাজে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশ^ব্যাপী দেশের মান ক্ষুন্ন করলেন। যার পরিপ্রেক্ষিতে ইসলাম ও স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে শহীদ করেন। এখন সময় এসেছে প্রকৃত সত্য বলার এবং বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে নিয়ে আলেম সমাজের ভুল শুধরে নেয়ার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD