মনু নদীতে ধরা পড়লো ৭০ কেজি ওজনের বাঘাইড় মাছ

শেয়ার করুন...

মশাহিদ আহমদ, মৌলভীবাজার:- মনু নদীতে এক শৌখিন মাছ শিকারির জালে ধরা পড়েছে প্রায় ৭০ কেজি ওজনের বাঘাইড় মাছ। মাছটি দেখতে ভিড় করেন অনেকে। শহরের বড়হাট এলাকার বাসিন্দা শিবলু মিয়া বলেন, তিনি শখের বসে প্রায়ই মনু নদীতে মাছ ধরতে জাল ফেলেন। রিটা, ছোট বাঘাইড়, আইড়, লাছোসহ বিভিন্ন জাতের রুপোলি মাছ জালে ধরা পরে। সন্ধ্যারাতে অন্যদিনের মতোই জাল ফেলেছিলেন নদীতে। জালে ওঠেছিলো বিভিন্ন জাতের মাছ। মধ্যরাতে টের পেলেন জালে বড় ধরনের কিছু আটকা পড়েছে। প্রথমে ভেবেছিলেন কাঠ বা পাথরখন্ড হতে পারে। কিন্তু কিছুক্ষণ পর নড়াচড়ায় টের পান জালে আটকা পড়েছে বিশাল আকারের মাছ। কয়েকজনকে নিয়ে জাল টেনে নৌকার ওপর তোলার পর দেখতে পান বিশাল বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ৫৯ কেজি ৩০০ গ্রাম। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মনু নদীতে ধরা পড়েছে বিশাল আকারের মাছ, খবর পেয়ে রাতে ভিড় জমান এলাকার উৎসাহি মানুষজন। দেখা যায় সবার মধ্যে এক ধরনের আনন্দ-উত্তেজনা বিরাজ করছে। শুধু বড়হাট এলাকা নয়, মৌলভীবাজার শহরের মানুষদের মধ্যেও মনু নদীতে বড় আকারের বাঘাইড় মাছ ধরা পড়ার খবরে আনন্দের ঝিলিক বইতে দেখা গেছে। বড়হাট এলাকার তরুণ মাজহারুল ইসলাম রাব্বি বলেন, ‘এতো বড় মাছ আগে দেখিনি। বাড়ির পাশে নদীতে বিশাল আকারের মাছ ধরে পড়েছে দেখে অভিভ‚ত। এলাকার পুরো মানুষ বিমোহিত’, জানান তিনি। শনিবার সকালে প্রতি কেজি ৯০০টাকা দরে এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করে দেন তিনি। কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ। বাঘাইড় মাছ সম্পর্কে তিনি বলেন, ‘বাঘাইড় বা বাঘ মাছ বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এরা স্বাদু পানির মাছ। স্বাদু পানি থেকে স্বাদু পানিতে অভিপ্রয়াণ করে। বড় বড় নদী বা প্রবাহ অঞ্চল এবং হ্র্রদের তীব্র স্রোতযুক্ত নুড়িময় তলদেশে বসবাস করে। বাংলাদেশের পদ্মা, মেঘনা, সুরমা, কুশিয়ারা, তিতাস, ব্রহ্মপুত্র, কর্ণফুলি এবং কংশ এদের প্রধান আবাসস্থল। বাঘাইড় রাক্ষুসে মাছ; ছোট ছোট মাছ, জলজ আগাছা ও পোকা-মাকড় খেয়ে থাকে। সর্বোচ্চ দৈর্ঘ্য ২০০ সেন্টিমিটার এবং ২০০ পাউন্ডের বেশি ওজন হতে পারে। বর্ষার শুরুতে এরা ডিম পাড়ে। কিছু বড় অনিয়মিত ডোরা ও চিহ্নসহ দেহের রঙ হালকা হলুদ।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল

» ভারতে আটক সাতজন বাংলাদেশি নাগরিককে বেনাপোল দিয়ে ফেরত

» যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকার ভারতীয় বিভিন্ন পন্য আটক

» রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সরকারী দফতরে রওশন আলীর অভিযোগ!

» বিশিষ্ট ব্যবসায়ী সেজান মাহমুদ তালুকদার বাবুর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

» বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান’এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

» বকশীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী ফাহিমের ঈদ শুভেচ্ছা

» বেনাপোলে বেকিং পাউডারের নামে আনা হচ্ছিলো কাপড়-প্রসাধনি, ৬ কোটি টাকার পণ্য জব্দ

» জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার

» সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৫ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মনু নদীতে ধরা পড়লো ৭০ কেজি ওজনের বাঘাইড় মাছ

শেয়ার করুন...

মশাহিদ আহমদ, মৌলভীবাজার:- মনু নদীতে এক শৌখিন মাছ শিকারির জালে ধরা পড়েছে প্রায় ৭০ কেজি ওজনের বাঘাইড় মাছ। মাছটি দেখতে ভিড় করেন অনেকে। শহরের বড়হাট এলাকার বাসিন্দা শিবলু মিয়া বলেন, তিনি শখের বসে প্রায়ই মনু নদীতে মাছ ধরতে জাল ফেলেন। রিটা, ছোট বাঘাইড়, আইড়, লাছোসহ বিভিন্ন জাতের রুপোলি মাছ জালে ধরা পরে। সন্ধ্যারাতে অন্যদিনের মতোই জাল ফেলেছিলেন নদীতে। জালে ওঠেছিলো বিভিন্ন জাতের মাছ। মধ্যরাতে টের পেলেন জালে বড় ধরনের কিছু আটকা পড়েছে। প্রথমে ভেবেছিলেন কাঠ বা পাথরখন্ড হতে পারে। কিন্তু কিছুক্ষণ পর নড়াচড়ায় টের পান জালে আটকা পড়েছে বিশাল আকারের মাছ। কয়েকজনকে নিয়ে জাল টেনে নৌকার ওপর তোলার পর দেখতে পান বিশাল বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ৫৯ কেজি ৩০০ গ্রাম। শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মনু নদীতে ধরা পড়েছে বিশাল আকারের মাছ, খবর পেয়ে রাতে ভিড় জমান এলাকার উৎসাহি মানুষজন। দেখা যায় সবার মধ্যে এক ধরনের আনন্দ-উত্তেজনা বিরাজ করছে। শুধু বড়হাট এলাকা নয়, মৌলভীবাজার শহরের মানুষদের মধ্যেও মনু নদীতে বড় আকারের বাঘাইড় মাছ ধরা পড়ার খবরে আনন্দের ঝিলিক বইতে দেখা গেছে। বড়হাট এলাকার তরুণ মাজহারুল ইসলাম রাব্বি বলেন, ‘এতো বড় মাছ আগে দেখিনি। বাড়ির পাশে নদীতে বিশাল আকারের মাছ ধরে পড়েছে দেখে অভিভ‚ত। এলাকার পুরো মানুষ বিমোহিত’, জানান তিনি। শনিবার সকালে প্রতি কেজি ৯০০টাকা দরে এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করে দেন তিনি। কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ। বাঘাইড় মাছ সম্পর্কে তিনি বলেন, ‘বাঘাইড় বা বাঘ মাছ বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এরা স্বাদু পানির মাছ। স্বাদু পানি থেকে স্বাদু পানিতে অভিপ্রয়াণ করে। বড় বড় নদী বা প্রবাহ অঞ্চল এবং হ্র্রদের তীব্র স্রোতযুক্ত নুড়িময় তলদেশে বসবাস করে। বাংলাদেশের পদ্মা, মেঘনা, সুরমা, কুশিয়ারা, তিতাস, ব্রহ্মপুত্র, কর্ণফুলি এবং কংশ এদের প্রধান আবাসস্থল। বাঘাইড় রাক্ষুসে মাছ; ছোট ছোট মাছ, জলজ আগাছা ও পোকা-মাকড় খেয়ে থাকে। সর্বোচ্চ দৈর্ঘ্য ২০০ সেন্টিমিটার এবং ২০০ পাউন্ডের বেশি ওজন হতে পারে। বর্ষার শুরুতে এরা ডিম পাড়ে। কিছু বড় অনিয়মিত ডোরা ও চিহ্নসহ দেহের রঙ হালকা হলুদ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD