শৈলকুপায় বিষাক্ত সাঁপের ছোবলে আবারো বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু

শেয়ার করুন...

ঝিনাইদহের শৈলকুপায় আবারো বিষাক্ত সাঁপের ছোবলে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাসান উদ্দিন (৯) ঐ গ্রামের দবির উদ্দিনের ছেলে। জানা যায়, বুধবার গভীর রাতে বগদিয়া গ্রামে নিজ ঘরে শিশু হাসান ঘুমিয়ে ছিলো। ঘুমন্ত অবস্থায় তাকে বিষাক্ত সাঁপ দংশন করে। এসময় তার চিৎকারে বাড়ীর লোকজন উঠে এসে হাসানকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতলে নিয়ে যায়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। এদিকে হাসপাতালে এ্যান্টিভেনম না থাকায় বিষাক্ত সাঁপের ছোবলে বিনা চিকিৎসায় গত এক মাসে উপজেলার বিভিন্ন গ্রামে ৭ জনের মৃত্যু হয়। যে কারনে হাসপাতালে এ্যান্টিভেনম রাখার দাবীতে গত মঙ্গলবার শৈলকুপা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সংবাদটি বিভিন্ন টিভি চ্যানেল ও পত্র-পত্রিকায় গুরুত্ব সহকারে প্রকাশ পায়। ফলে পরদিনই ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুনের হাতে তুলে দেন। এরপরও বিনা চিসিৎসায় সাঁপের কামড়ে শিশু হাসানের মৃত্যু হয়। এ ব্যাপারে শৈলকুপা হাসপাতালের আরএমও ডাঃ রকিব উদ্দিন রনি জানান, হাসপাতালে এ্যান্টিভেনম বুঝে পেলেও তা প্রয়োগকারী চিকিৎসক নেই। যে কারনে আমরা সাঁপে কাটা রোগীর চিকিৎসা দিতে ব্যর্থ।

সর্বশেষ সংবাদ

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

» টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

» সদ্ধিরগঞ্জের গোদনাইলের নতুন চাদাঁবাজ মাসুম প্রধানগং

» সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান

» উলাশী জিয়াখাল পুনঃখনন উদ্বোধন: ৫০ বছর পর শার্শায় নতুন সম্ভাবনার দ্বার

» মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বকশীগঞ্জে মে দিবসের শুভেচ্ছা জানালেন সোনা মিয়া

» নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যহতি, দায়িত্ব পেলেন আনোয়ার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় বিষাক্ত সাঁপের ছোবলে আবারো বিনা চিকিৎসায় শিশুর মৃত্যু

শেয়ার করুন...

ঝিনাইদহের শৈলকুপায় আবারো বিষাক্ত সাঁপের ছোবলে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাসান উদ্দিন (৯) ঐ গ্রামের দবির উদ্দিনের ছেলে। জানা যায়, বুধবার গভীর রাতে বগদিয়া গ্রামে নিজ ঘরে শিশু হাসান ঘুমিয়ে ছিলো। ঘুমন্ত অবস্থায় তাকে বিষাক্ত সাঁপ দংশন করে। এসময় তার চিৎকারে বাড়ীর লোকজন উঠে এসে হাসানকে উদ্ধার করে শৈলকুপা হাসপাতলে নিয়ে যায়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়। এদিকে হাসপাতালে এ্যান্টিভেনম না থাকায় বিষাক্ত সাঁপের ছোবলে বিনা চিকিৎসায় গত এক মাসে উপজেলার বিভিন্ন গ্রামে ৭ জনের মৃত্যু হয়। যে কারনে হাসপাতালে এ্যান্টিভেনম রাখার দাবীতে গত মঙ্গলবার শৈলকুপা উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সংবাদটি বিভিন্ন টিভি চ্যানেল ও পত্র-পত্রিকায় গুরুত্ব সহকারে প্রকাশ পায়। ফলে পরদিনই ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদ আল মামুনের হাতে তুলে দেন। এরপরও বিনা চিসিৎসায় সাঁপের কামড়ে শিশু হাসানের মৃত্যু হয়। এ ব্যাপারে শৈলকুপা হাসপাতালের আরএমও ডাঃ রকিব উদ্দিন রনি জানান, হাসপাতালে এ্যান্টিভেনম বুঝে পেলেও তা প্রয়োগকারী চিকিৎসক নেই। যে কারনে আমরা সাঁপে কাটা রোগীর চিকিৎসা দিতে ব্যর্থ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD