দিনাজপুরে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ করলেন শিক্ষক

শেয়ার করুন...

দিনাজপুরের বিরলে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে কোচিং শিক্ষক অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমন ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। নবম শ্রেণির ছাত্রীকে কোচিং শিক্ষক আশুতোষ চন্দ্র রায় বন্ধুদের সহায়তায় স্কুলে যাওয়ার পথে অপহরণ করেন। বিরল থানা পুলিশের কাছে মেয়ের বাবা মামলা করতে গেলে না নেয়ায় আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ঘটনাটি পিবিআই তদন্ত করছে। মামলার নথি অনুযায়ী, ৪ সেপ্টেম্বর সকালে মেয়েটি কোচিংয়ের জন্য বাড়ি থেকে বের হলে ঝিনাইকুড়ি ব্রিজের কাছে অপহরণকারী আশুতোষসহ চারজন একটি মাইক্রোবাসে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানতে পেরে বিরল থানায় আইনগত সহযোগিতা চান। থানা কর্তৃপক্ষ কোনো সহযোগিতা না করে আদালতে মামলা করতে বলেন। বাধ্য হয়ে আদালতে মামলা করলে ঘটনাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। একমাত্র মেয়েকে অপহরণ করায় বাবা-মা দিশেহারা। স্কুলছাত্রীর বাবা বলেন, ‘থানায় মামলা করতে গেছিলাম কিন্তু মামলা নেইনি। তখন বাধ্য হয়ে আদালতে মামলা করছি।’ ছাত্রীর মা বলেন, ‘আমি আমার মেয়েকে ফেরত চাই।’ এদিকে শিক্ষার্থীর বয়স, ধর্ম এবং তারই কোচিং শিক্ষকের অপহরণের ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ।

রাজুরিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রীর অপহরণের বিচার চেয়েছেন শিক্ষক ও সহপাঠীরা। অপহরণকারী শিক্ষক আশুতোষের মা অপহরণের কথা স্বীকার করে বলেন- তার ছেলে যে এমন কাজ করবে তা ভাবতেই পারছেন না। অভিযুক্ত শিক্ষক আশুতোষের মা বলেন, ‘এটা ঠিক হয়নি। যেহেতু করে ফেলেছে আমারতো করার কিছু নেই। এদিকে দিনাজপুর পিবিআই উপ-পরিদর্শক ওয়াহেদুজ্জামান বলছেন, তারা আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত কাজ শুরু করেছেন। পুলিশের অবহেলার কারণেই অপহরণের ১ মাস পেরিয়ে গেলেও স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে মনে করে পরিবার ও এলাকাবাসী। সূত্র : সময় টিভি

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

» অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় প্রতিহিংসার শিকার বিপ্লব

» রাজনৈতিক প্রতিহিংসায় আহত ব্যক্তিদের খোঁজখবর নিলেন জেলা জামায়াতের আমীর

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ করলেন শিক্ষক

শেয়ার করুন...

দিনাজপুরের বিরলে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে কোচিং শিক্ষক অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমন ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। নবম শ্রেণির ছাত্রীকে কোচিং শিক্ষক আশুতোষ চন্দ্র রায় বন্ধুদের সহায়তায় স্কুলে যাওয়ার পথে অপহরণ করেন। বিরল থানা পুলিশের কাছে মেয়ের বাবা মামলা করতে গেলে না নেয়ায় আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ঘটনাটি পিবিআই তদন্ত করছে। মামলার নথি অনুযায়ী, ৪ সেপ্টেম্বর সকালে মেয়েটি কোচিংয়ের জন্য বাড়ি থেকে বের হলে ঝিনাইকুড়ি ব্রিজের কাছে অপহরণকারী আশুতোষসহ চারজন একটি মাইক্রোবাসে মেয়েটিকে জোর করে তুলে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা জানতে পেরে বিরল থানায় আইনগত সহযোগিতা চান। থানা কর্তৃপক্ষ কোনো সহযোগিতা না করে আদালতে মামলা করতে বলেন। বাধ্য হয়ে আদালতে মামলা করলে ঘটনাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন। একমাত্র মেয়েকে অপহরণ করায় বাবা-মা দিশেহারা। স্কুলছাত্রীর বাবা বলেন, ‘থানায় মামলা করতে গেছিলাম কিন্তু মামলা নেইনি। তখন বাধ্য হয়ে আদালতে মামলা করছি।’ ছাত্রীর মা বলেন, ‘আমি আমার মেয়েকে ফেরত চাই।’ এদিকে শিক্ষার্থীর বয়স, ধর্ম এবং তারই কোচিং শিক্ষকের অপহরণের ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ।

রাজুরিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রীর অপহরণের বিচার চেয়েছেন শিক্ষক ও সহপাঠীরা। অপহরণকারী শিক্ষক আশুতোষের মা অপহরণের কথা স্বীকার করে বলেন- তার ছেলে যে এমন কাজ করবে তা ভাবতেই পারছেন না। অভিযুক্ত শিক্ষক আশুতোষের মা বলেন, ‘এটা ঠিক হয়নি। যেহেতু করে ফেলেছে আমারতো করার কিছু নেই। এদিকে দিনাজপুর পিবিআই উপ-পরিদর্শক ওয়াহেদুজ্জামান বলছেন, তারা আদালতের নির্দেশনা অনুযায়ী তদন্ত কাজ শুরু করেছেন। পুলিশের অবহেলার কারণেই অপহরণের ১ মাস পেরিয়ে গেলেও স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে মনে করে পরিবার ও এলাকাবাসী। সূত্র : সময় টিভি

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD