কুয়াকাটা সৈকতের বালিয়ারিতে অবৈধ স্থাপনা তোলার হিড়িক

শেয়ার করুন...

উত্তম কুমার হাওলাদার:- পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকত লাগোয়া জিরো পয়েন্টে অবৈধ স্থাপনা তোলার হিড়িক পড়েছে। অপরিকল্পিত ভাবে যত্রতত্র এসব অবৈধ স্থাপণা তোলার কারনে সৈকতে পর্যটকদের অবাধ বিচরনের রাস্তা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অপর দিকে এসব স্থাপণা তোলার কারনে সৈকতের পরিবেশ নষ্ট হচ্ছে। জেলা পরিষদের ডাক বাংলোর সামনে এবং সৈকতের জিরো পয়েন্ট লাগোয়া স্থানে অবৈধ ভাবে এসব ঘর তুলে ভাড়া দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে স্থানীয়দের।

জানা গেছে, স্থানীয় হোটেল ব্যবসায়ী সানরাইজ কর্তৃপক্ষ রেকর্ডীয় জমি দাবি করে সৈকতের সাদা বালিতে প্রায় অর্ধশতাধিক দোকান ঘর তুলে ভাড়া দিয়ে ক্ষুদ্র ব্যবসায়িদের কাছ থেকে আদায় করছেন মোটা অংকের টাকা। আর এসব ভাড়া আদায় নিয়ে প্রতিনিয়ত বাকবিতন্ডার সৃষ্টি হচ্ছে ব্যবসায়ীদের সাথে। এ বিষয়ে কিছু দিন পূর্বে কুয়াকাটা পৌর মেয়র সানরাইজ কর্তৃপক্ষকে সর্তক করে দিয়েছিলেন। প্রশাসনের নাকের ডগায় এসব অবৈধ স্থাপণা তোলার হিড়িক পড়লেও রহস্যজনক কারনে তারা নিরব রয়েছেন বলে দাবি করছে স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, সৈকতের বালিয়ারিতে নামতে সড়কের পশ্চিম পাশে সরদার মার্কেট কর্তৃপক্ষ প্রায় ১৬ ফুট উঁচু ঝুকিঁপূর্ণ ভবন তৈরী করছে। যেখানে থাকছে নিচে মার্কেট উপরে রেষ্টুরেন্ট ও আবাসিক হোটেল। সামান্য দমকা হাওয়ায় এই ভবন ধসে পরে দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সানরাইজ কর্তৃপক্ষও একাধিক কাঠের নতুন ঘর তুলছেন কোন বাঁধা ছাড়াই।

সৈকতে এসব অবৈধ স্থাপণা তোলা নিয়ে গত কয়েক বছর ধরে প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ায় লেখালেখির কারনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও অবৈধ স্থাপণা তোলার কাজ এখন পর্যন্ত বন্ধ হয়নি।

সরদার মার্কেটের সভাপতি মো. মাসুদ জানান, অবৈধ ভাবে টিনের নড়বড়ে এসব ঘর তুলে তাদের কাছে ভাড়া দেয়া হচ্ছে। এ ঘর খুবই ঝুকিঁপুর্ণ। যে কোন সময়ে সামান্য বাতাসেই ভেঙ্গে পরে বড় ধরনের দুর্ঘটনার স্বীকার হতে পারে।

কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সভাপতি আব্বাস কাজী বলেন, সরকারী জমিতে অবৈধ ভাবে ঘর তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে স্থাপনকারীরা।

সরদার মার্কেটের মালিক সাজেদুল আলম সাজু জানান, তারা অবৈধ ভাবে ঘর তুলছেন না। তাদের জমিতে ঘর নির্মাণ করতে পারবেন আদালতের এমন নির্দেশণা মেনেই তারা ঘর তুলছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান বলেন, বিষয়টি তার জানা নেই। অবৈধ ভাবে কেউ স্থাপণা নির্মাণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সানীর মাদক স্পটে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

» বকশীগঞ্জ উপজেলায় প্রতিমন্ত্রী মিল্লাতের সংবর্ধনা ও মতবিনিময় সভা

» বকশীগঞ্জে ঈদ পুনর্মিলনী, বিমান প্রতিমন্ত্রীকে নগর মামুদ উচ্চ বিদ্যালয়ের সম্মাননা

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ২৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুয়াকাটা সৈকতের বালিয়ারিতে অবৈধ স্থাপনা তোলার হিড়িক

শেয়ার করুন...

উত্তম কুমার হাওলাদার:- পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকত লাগোয়া জিরো পয়েন্টে অবৈধ স্থাপনা তোলার হিড়িক পড়েছে। অপরিকল্পিত ভাবে যত্রতত্র এসব অবৈধ স্থাপণা তোলার কারনে সৈকতে পর্যটকদের অবাধ বিচরনের রাস্তা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অপর দিকে এসব স্থাপণা তোলার কারনে সৈকতের পরিবেশ নষ্ট হচ্ছে। জেলা পরিষদের ডাক বাংলোর সামনে এবং সৈকতের জিরো পয়েন্ট লাগোয়া স্থানে অবৈধ ভাবে এসব ঘর তুলে ভাড়া দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে স্থানীয়দের।

জানা গেছে, স্থানীয় হোটেল ব্যবসায়ী সানরাইজ কর্তৃপক্ষ রেকর্ডীয় জমি দাবি করে সৈকতের সাদা বালিতে প্রায় অর্ধশতাধিক দোকান ঘর তুলে ভাড়া দিয়ে ক্ষুদ্র ব্যবসায়িদের কাছ থেকে আদায় করছেন মোটা অংকের টাকা। আর এসব ভাড়া আদায় নিয়ে প্রতিনিয়ত বাকবিতন্ডার সৃষ্টি হচ্ছে ব্যবসায়ীদের সাথে। এ বিষয়ে কিছু দিন পূর্বে কুয়াকাটা পৌর মেয়র সানরাইজ কর্তৃপক্ষকে সর্তক করে দিয়েছিলেন। প্রশাসনের নাকের ডগায় এসব অবৈধ স্থাপণা তোলার হিড়িক পড়লেও রহস্যজনক কারনে তারা নিরব রয়েছেন বলে দাবি করছে স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, সৈকতের বালিয়ারিতে নামতে সড়কের পশ্চিম পাশে সরদার মার্কেট কর্তৃপক্ষ প্রায় ১৬ ফুট উঁচু ঝুকিঁপূর্ণ ভবন তৈরী করছে। যেখানে থাকছে নিচে মার্কেট উপরে রেষ্টুরেন্ট ও আবাসিক হোটেল। সামান্য দমকা হাওয়ায় এই ভবন ধসে পরে দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সানরাইজ কর্তৃপক্ষও একাধিক কাঠের নতুন ঘর তুলছেন কোন বাঁধা ছাড়াই।

সৈকতে এসব অবৈধ স্থাপণা তোলা নিয়ে গত কয়েক বছর ধরে প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ায় লেখালেখির কারনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও অবৈধ স্থাপণা তোলার কাজ এখন পর্যন্ত বন্ধ হয়নি।

সরদার মার্কেটের সভাপতি মো. মাসুদ জানান, অবৈধ ভাবে টিনের নড়বড়ে এসব ঘর তুলে তাদের কাছে ভাড়া দেয়া হচ্ছে। এ ঘর খুবই ঝুকিঁপুর্ণ। যে কোন সময়ে সামান্য বাতাসেই ভেঙ্গে পরে বড় ধরনের দুর্ঘটনার স্বীকার হতে পারে।

কুয়াকাটা পৌর শ্রমিক লীগের সভাপতি আব্বাস কাজী বলেন, সরকারী জমিতে অবৈধ ভাবে ঘর তুলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে স্থাপনকারীরা।

সরদার মার্কেটের মালিক সাজেদুল আলম সাজু জানান, তারা অবৈধ ভাবে ঘর তুলছেন না। তাদের জমিতে ঘর নির্মাণ করতে পারবেন আদালতের এমন নির্দেশণা মেনেই তারা ঘর তুলছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান বলেন, বিষয়টি তার জানা নেই। অবৈধ ভাবে কেউ স্থাপণা নির্মাণ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD