কপোতাক্ষ নদটি ভরাট করতে পৌরসভার পচাঁ আবর্জনাময় বর্জ্য ফেলে ব্যাপক হুমকীর মুখে!

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক:- “সতত, হে নদ, তুমি পড় মোর মনে! সতত তোমার কথা ভাবি এ বিরলে, বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সেই কপোতাক্ষ নদ এখন হুমকীর মুখে। নদটি ভরাট করতে পৌরসভার পচাঁ আবর্জনাময় বর্জ্য ফেলা হচ্ছে। ঝিনাইদহের মহেশপুর পৌরসভা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই এই অনৈতিক কাজটি করে যাচ্ছে। ইতিমধ্যে নদের অনেকটা জায়গা ভরাট করে ফেলা হয়েছে। অব্যহত রয়েছে বর্জ্য ফেলা। প্রতিদিন বর্জ্য পরিবহন গাড়িতে ময়লা এই নদে ফেলা হচ্ছে। এতে নদী ভরাটের পাশাপাশি পানি ও এলাকার পরিবেশ দুষিত হচ্ছে। পৌরসভা কর্তৃপক্ষ এভাবে নদের জায়গা ভরাট করে সেখানে মাছ বাজার প্রতিষ্ঠা করবেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। কপোতাক্ষ নদে ময়লা ফেলা নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবাদ হলেও বন্ধ হচ্ছে না। অবশ্য কর্তৃপক্ষ বলছেন, ময়লা ফেলার তাদের নিদৃষ্ট জায়গা না থাকায় এই স্থানে ফেলা হচ্ছে। যশোর জেলার উপর দিয়ে যাওয়া কপোতাক্ষ নদটির কিছু অংশ ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। নদটি মহেশপুর উপজেলার পুরন্দপুর এলাকা দিয়ে প্রবাহিত হয়ে খালিশপুর বাজার পার করে মহেশপুর শহরে প্রবেশ করেছে। মহেশপুর শহর পেরিয়ে বৈচিতলা হয়ে আবারো শহরের আরেক পাশ দিয়ে বয়ে আজমপুর হয়ে কোটচাঁদপুর উপজেলায় প্রবেশ করেছে। সেখান থেকে চৌগাছা হয়ে যশোরের কেশবপুরে মিলেছে। সরেজমিন দেখা গেছে, মহেশপুর পৌরসভা ভবনের অদূরে কপোতাক্ষ নদের পাড়ে ফেলা হচ্ছে এই বর্জ্য। আগে এখানে চিত্ত বিনোদনের জন্য পৌরসভা কর্তৃপক্ষ বেঞ্চ তৈরী করেছিল। বেঞ্চে বসে মানুষ সময় কাটাতেন, আবার অনেকে মাছ ধরতেন। স্থানিয় বাসিন্দা গোপাল হালদার জানান, তারা এই নদে মাছ ধরতো। নদের পাড়ে তাদের বাড়ি হওয়ায় পরিবারের সবাই এখানে গোসল করতেন। কিন্তু এক বছর ধরে পৌরসভা কর্তৃপক্ষ ময়লা ফেলা শুরু করেছে। ময়লার কারনে পানি দুষিত হয়ে হচ্ছে। পানি র্দূগন্ধযুক্ত হওয়ায় এখন আর কেউ গোসল করতে নামেন না। নদের মধ্যে ফেলা এই বর্জ্য থেকে এতাটা দুর্গন্ধ তৈরী হয় যে পাশ^বর্তী এলাকায় বসবাসকারীরাও ঠিকমতো বসবাস করতে পারছেন না। কুকুর-বিড়াল মারা গেলেও এই বর্জ্যরে সঙ্গে এখানে ফেলা হয়। যা এলাকায় প্রচন্ড রকমের র্দূগন্ধ ছড়ায়। এ বিষয়ে পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান জানান, মহেশপুর পৌরসভার বর্জ্য ফেলার নিজস্ব কোনো স্থান নেই। যে কারনে এই স্থানে ফেলা হচ্ছে। মেয়র আব্দুর রশিদ খাঁন অবশ্য দাবি করেন, ময়লা ফেলা জায়গাটি পৌরসভার। নদী ওই স্থান দিয়ে ছিল না, তার গতিপথ পরিবর্তন হয়ে গেছে। তাই তারা পাড় বেঁধে সেখানে মাছ বাজার করার পরিকল্পনা নিয়েছেন। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্বতী শীল জানান, বিষয়টি নিয়ে তিনি পৌরসভার মেয়রের সঙ্গে কথা বলেছেন। নদের পাড় ভরাট করার সুযোগ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরণের কথা বলার পরও প্রতিদিন ময়লা আবর্জনা ফেলে দুগর্ন্ধের এক বিভিষিকাময় পরিবেশ তৈরী করেছে মহেশপুর পৌরসভা।

সর্বশেষ সংবাদ

» বিশিষ্ট ব্যবসায়ী সেজান মাহমুদ তালুকদার বাবুর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

» বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান’এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

» বকশীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী ফাহিমের ঈদ শুভেচ্ছা

» বেনাপোলে বেকিং পাউডারের নামে আনা হচ্ছিলো কাপড়-প্রসাধনি, ৬ কোটি টাকার পণ্য জব্দ

» জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার

» সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

» জাগো নারায়ণগঞ্জের উদ্দ্যোগে কোরআনের পাখিদের মাঝে ঈদবস্ত্র বিতরন

» সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে জাকির হোসেনের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

» সরকারি খাল ও রেলওয়ের জায়গা দখল, কোতালেরবাগে উত্তেজনা

» মাসদাইরে শিক্ষকের বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কপোতাক্ষ নদটি ভরাট করতে পৌরসভার পচাঁ আবর্জনাময় বর্জ্য ফেলে ব্যাপক হুমকীর মুখে!

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক:- “সতত, হে নদ, তুমি পড় মোর মনে! সতত তোমার কথা ভাবি এ বিরলে, বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সেই কপোতাক্ষ নদ এখন হুমকীর মুখে। নদটি ভরাট করতে পৌরসভার পচাঁ আবর্জনাময় বর্জ্য ফেলা হচ্ছে। ঝিনাইদহের মহেশপুর পৌরসভা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই এই অনৈতিক কাজটি করে যাচ্ছে। ইতিমধ্যে নদের অনেকটা জায়গা ভরাট করে ফেলা হয়েছে। অব্যহত রয়েছে বর্জ্য ফেলা। প্রতিদিন বর্জ্য পরিবহন গাড়িতে ময়লা এই নদে ফেলা হচ্ছে। এতে নদী ভরাটের পাশাপাশি পানি ও এলাকার পরিবেশ দুষিত হচ্ছে। পৌরসভা কর্তৃপক্ষ এভাবে নদের জায়গা ভরাট করে সেখানে মাছ বাজার প্রতিষ্ঠা করবেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। কপোতাক্ষ নদে ময়লা ফেলা নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবাদ হলেও বন্ধ হচ্ছে না। অবশ্য কর্তৃপক্ষ বলছেন, ময়লা ফেলার তাদের নিদৃষ্ট জায়গা না থাকায় এই স্থানে ফেলা হচ্ছে। যশোর জেলার উপর দিয়ে যাওয়া কপোতাক্ষ নদটির কিছু অংশ ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। নদটি মহেশপুর উপজেলার পুরন্দপুর এলাকা দিয়ে প্রবাহিত হয়ে খালিশপুর বাজার পার করে মহেশপুর শহরে প্রবেশ করেছে। মহেশপুর শহর পেরিয়ে বৈচিতলা হয়ে আবারো শহরের আরেক পাশ দিয়ে বয়ে আজমপুর হয়ে কোটচাঁদপুর উপজেলায় প্রবেশ করেছে। সেখান থেকে চৌগাছা হয়ে যশোরের কেশবপুরে মিলেছে। সরেজমিন দেখা গেছে, মহেশপুর পৌরসভা ভবনের অদূরে কপোতাক্ষ নদের পাড়ে ফেলা হচ্ছে এই বর্জ্য। আগে এখানে চিত্ত বিনোদনের জন্য পৌরসভা কর্তৃপক্ষ বেঞ্চ তৈরী করেছিল। বেঞ্চে বসে মানুষ সময় কাটাতেন, আবার অনেকে মাছ ধরতেন। স্থানিয় বাসিন্দা গোপাল হালদার জানান, তারা এই নদে মাছ ধরতো। নদের পাড়ে তাদের বাড়ি হওয়ায় পরিবারের সবাই এখানে গোসল করতেন। কিন্তু এক বছর ধরে পৌরসভা কর্তৃপক্ষ ময়লা ফেলা শুরু করেছে। ময়লার কারনে পানি দুষিত হয়ে হচ্ছে। পানি র্দূগন্ধযুক্ত হওয়ায় এখন আর কেউ গোসল করতে নামেন না। নদের মধ্যে ফেলা এই বর্জ্য থেকে এতাটা দুর্গন্ধ তৈরী হয় যে পাশ^বর্তী এলাকায় বসবাসকারীরাও ঠিকমতো বসবাস করতে পারছেন না। কুকুর-বিড়াল মারা গেলেও এই বর্জ্যরে সঙ্গে এখানে ফেলা হয়। যা এলাকায় প্রচন্ড রকমের র্দূগন্ধ ছড়ায়। এ বিষয়ে পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মিজানুর রহমান জানান, মহেশপুর পৌরসভার বর্জ্য ফেলার নিজস্ব কোনো স্থান নেই। যে কারনে এই স্থানে ফেলা হচ্ছে। মেয়র আব্দুর রশিদ খাঁন অবশ্য দাবি করেন, ময়লা ফেলা জায়গাটি পৌরসভার। নদী ওই স্থান দিয়ে ছিল না, তার গতিপথ পরিবর্তন হয়ে গেছে। তাই তারা পাড় বেঁধে সেখানে মাছ বাজার করার পরিকল্পনা নিয়েছেন। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্বতী শীল জানান, বিষয়টি নিয়ে তিনি পৌরসভার মেয়রের সঙ্গে কথা বলেছেন। নদের পাড় ভরাট করার সুযোগ নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরণের কথা বলার পরও প্রতিদিন ময়লা আবর্জনা ফেলে দুগর্ন্ধের এক বিভিষিকাময় পরিবেশ তৈরী করেছে মহেশপুর পৌরসভা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD