কালকিনিতে নবজাতককে পুকুরে ছুড়ে হত্যা’ ঘাতক মা আটক

শেয়ার করুন...

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিন ঠেঙ্গামাড়া গ্রামের একটি পুকুর থেকে ১৪দিনের জামিলা নামের এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের দাবি শিশুটির মা ময়না আক্তার (২২) শিশুটিকে পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ওই ঘাতক মা ময়না আক্তারকে আটক করেছে থানা পুলিশ। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দক্ষিন ঠেঙ্গামাড়া গ্রামের সত্তার সরদারের ছেলে সুজন সরদার দীর্ঘদিন যাবত বিদেশ থাকেন। এ নিয়ে তাদের সংসারে স্বামী-স্ত্রীর সঙ্গে বিরোধ চলে আসছে। এর জের ধরে তার স্ত্রী ময়না আক্তার দুপুরে তার নবজাতক জামিলাকে পরিবারের সকল সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ঘরের পাশের পুকুরে ফেলে দেন। পরে পরিবারের লোকজন ওই নবজাতকের লাশ দেখতে পান। পরে এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই শিশুটির মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে মা ময়না তাঁর শিশুটিকে পুকুরে ফেলে দিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। এ ঘটনায় পুলিশ ওই ঘাতক মা ময়না আক্তারকে আটক করেন।

শিশুটির বাবা সুজন সরদার কান্না জরিত কণ্ঠে বলেন, ‘আমরার সংসারও কুনু অভাব নাই। আমার বউ কেনযে এই ঘটনা ঘডাইলো যানিনা। এ ঘটনা এখন আইনে যা হয় আমি হেইডাতেই রাজি আছি।’ কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন বলেন, নবজাতককে পুকুরের পানিতে ফেলে দেওয়ার কথা শিশুটির মা ময়না স্বীকার করেছেন। তাঁকে আটক করা হয়েছে। তবে কেন হত্যা করেছেন, সে বিষয়ে তিনি মুখ খুলছেন না। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

» টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

» সদ্ধিরগঞ্জের গোদনাইলের নতুন চাদাঁবাজ মাসুম প্রধানগং

» সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান

» উলাশী জিয়াখাল পুনঃখনন উদ্বোধন: ৫০ বছর পর শার্শায় নতুন সম্ভাবনার দ্বার

» মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বকশীগঞ্জে মে দিবসের শুভেচ্ছা জানালেন সোনা মিয়া

» নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যহতি, দায়িত্ব পেলেন আনোয়ার

» আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে নবজাতককে পুকুরে ছুড়ে হত্যা’ ঘাতক মা আটক

শেয়ার করুন...

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিন ঠেঙ্গামাড়া গ্রামের একটি পুকুর থেকে ১৪দিনের জামিলা নামের এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের দাবি শিশুটির মা ময়না আক্তার (২২) শিশুটিকে পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় ওই ঘাতক মা ময়না আক্তারকে আটক করেছে থানা পুলিশ। আজ রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দক্ষিন ঠেঙ্গামাড়া গ্রামের সত্তার সরদারের ছেলে সুজন সরদার দীর্ঘদিন যাবত বিদেশ থাকেন। এ নিয়ে তাদের সংসারে স্বামী-স্ত্রীর সঙ্গে বিরোধ চলে আসছে। এর জের ধরে তার স্ত্রী ময়না আক্তার দুপুরে তার নবজাতক জামিলাকে পরিবারের সকল সদস্যদের চোখ ফাঁকি দিয়ে ঘরের পাশের পুকুরে ফেলে দেন। পরে পরিবারের লোকজন ওই নবজাতকের লাশ দেখতে পান। পরে এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানায়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ওই শিশুটির মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে মা ময়না তাঁর শিশুটিকে পুকুরে ফেলে দিয়েছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন। এ ঘটনায় পুলিশ ওই ঘাতক মা ময়না আক্তারকে আটক করেন।

শিশুটির বাবা সুজন সরদার কান্না জরিত কণ্ঠে বলেন, ‘আমরার সংসারও কুনু অভাব নাই। আমার বউ কেনযে এই ঘটনা ঘডাইলো যানিনা। এ ঘটনা এখন আইনে যা হয় আমি হেইডাতেই রাজি আছি।’ কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন বলেন, নবজাতককে পুকুরের পানিতে ফেলে দেওয়ার কথা শিশুটির মা ময়না স্বীকার করেছেন। তাঁকে আটক করা হয়েছে। তবে কেন হত্যা করেছেন, সে বিষয়ে তিনি মুখ খুলছেন না। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD