পুলিশ বাহিনীর অবদানের গল্পে মৌসুমী

শেয়ার করুন...

বিনোদন ডেস্ক : পুলিশ বাহিনীর অবদানের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘অর্জন-৭১’ নামে সিনেমা। এতে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন মির্জা সাখাওয়াত হোসেন। এ সিনেমায় ফিরোজা চরিত্রে দেখা যাবে গুণী শিল্পী মৌসুমীকে। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদানকে কেন্দ্র করে এই সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে। এতে আমার চরিত্রের নাম ফিরোজা। সিনেমার কাহিনি ও চরিত্র ভালো লেগেছে। আশা করি, দর্শকরাও পছন্দ করবেন।

শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ অফিসার আবদুল কাদের মিয়ার মুক্তিযুদ্ধে বিশাল অবদান ছিল। তিনি মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন। ১৯৭১ সালের ২৭ মার্চ লাল সবুজের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি। একই বছরের পয়লা জুন তাকে হত্যা করা হয়। এ সিনেমায় মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে মৌসুমীকে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মৌসুমী। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনাও করেছেন তিনি। এদিকে আগামী ২৫ অক্টোবর শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি পদে মিশা সওদাগরের প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌসুমী।

সর্বশেষ সংবাদ

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ বাহিনীর অবদানের গল্পে মৌসুমী

শেয়ার করুন...

বিনোদন ডেস্ক : পুলিশ বাহিনীর অবদানের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘অর্জন-৭১’ নামে সিনেমা। এতে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন মির্জা সাখাওয়াত হোসেন। এ সিনেমায় ফিরোজা চরিত্রে দেখা যাবে গুণী শিল্পী মৌসুমীকে। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদানকে কেন্দ্র করে এই সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে। এতে আমার চরিত্রের নাম ফিরোজা। সিনেমার কাহিনি ও চরিত্র ভালো লেগেছে। আশা করি, দর্শকরাও পছন্দ করবেন।

শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ অফিসার আবদুল কাদের মিয়ার মুক্তিযুদ্ধে বিশাল অবদান ছিল। তিনি মুক্তিযুদ্ধের সময় পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন। ১৯৭১ সালের ২৭ মার্চ লাল সবুজের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি। একই বছরের পয়লা জুন তাকে হত্যা করা হয়। এ সিনেমায় মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ। তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে মৌসুমীকে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী মৌসুমী। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনাও করেছেন তিনি। এদিকে আগামী ২৫ অক্টোবর শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি পদে মিশা সওদাগরের প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌসুমী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD