দুর্নীতিতে বালিশ পর্দাকে হারিয়েছে মোবাইল চার্জার

শেয়ার করুন...

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বালিশ ও ফরিদপুর মেডিকেল কলেজের পর্দা দুর্নীতির পর এবার সামনে এলো বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দুর্নীতি। জানা যায়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কর্মকর্তাদের জন্য ২০১৭ সালে কেনা হয় কিছু মোবাইল ফোন, আইপ্যাড, মোবাইলের কভার ও চার্জার। সেই কেনার বিবরণে মোবাইল চার্জার কিনতে খরচ দেখানো হয়েছে ২২ হাজার ২৯০ টাকা। রয়েছে মোবাইলের দামেও বেশ গড়মিল।

মোবাইল চার্জার এর এমন অবিশ্বাস্য দামের বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অবসরে যাওয়া সদস্য সুলতান উল আবেদীন মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আইডিআরএ থেকে কখনও মোবাইলের চার্জার কেনার টাকা নেইনি। এ ছাড়া মোবাইলের চার্জারের দাম কিছুতেই ২২ হাজার টাকা হতে পারে না। এটা অবশ্যই অস্বাভাবিক। তিনি আরও বলেন, ‘এখন তো বালিশসহ কত কিছু বেরিয়ে আসছে। এখন খরচের খাতে আমার নাম দেখালে তো আমার কিছু করার নেই। আমি এখন আইডিআরএ নেই। আর আমি থাকা অবস্থাতেও কেউ আমার অগোচরে এটা করলে আমার কিছু করার নেই। জানা মতে এমন পার্সেস (ক্রয়) আমি করিনি।

উল্লেখ্য, এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পর ব্যাপক আলোচনায় আসে চট্টগ্রামে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি)। যেখানে ৭৫০ টাকার বালিশ ক্রয়ে ব্যয় প্রস্তাব করা হয় ২৭ হাজার ৭২০ টাকা, আর বালিশের কাভারের দাম ধরা হয় ২৮ হাজার টাকা, যার বাজার মূল্য ৫০০ টাকা। এছাড়া মাত্র ২০ টাকার হ্যান্ড গ্লাভসের দাম ধরা হয় ৩৫ হাজার টাকা, আর ১৫ টাকার টেস্ট টিউবের দাম ধরা হয় ৫৬ হাজার টাকা।

একই সঙ্গে বিল্ডিং নির্মাণে মাল্টিপ্লাগের দাম ধরা হয় ৬ হাজার ৩০০ টাকা, যার বাজার মূল্য মাত্র ২৫০-৫০০ টাকা। অপারেশন থিয়েটারের রাবার ক্লথের বাজার মূল্য ৫-৭শ টাকা হলেও প্রকল্প প্রস্তাবে দাম ধরা হয় ১০ হাজার টাকা, রেক্সিনের বাজার মূল্য ৩-৫শ টাকা হলেও প্রতিটি ৮৪ হাজার টাকায় কেনার প্রস্তাব করা হয়। সুতি তোয়ালে বাজারে ১০০-১০০০ টাকায় পাওয়া গেলেও প্রস্তাবনায় ধরা হয় ৫ হাজার ৮৮০ টাকা। ডাক্তারদের সাদা গাউনের বাজার মূল্য ১০০-২০০০ টাকা হলেও প্রকল্পে প্রস্তাব করা হয় ৪৯ হাজার টাকা। সার্জিক্যাল ক্যাপ ও মাস্কের দাম ধরা হয় ৮৪ হাজার টাকা, যার বাজার মূল্য মাত্র ১০০-২০০ টাকা। বাজারে সু-কাভার প্রতিটির দাম ২০-৫০ টাকা, এখানে প্রস্তাব করা হয় ১৭ হাজার ৫০০ টাকা।

সর্বশেষ সংবাদ

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

» টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

» সদ্ধিরগঞ্জের গোদনাইলের নতুন চাদাঁবাজ মাসুম প্রধানগং

» সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান

» উলাশী জিয়াখাল পুনঃখনন উদ্বোধন: ৫০ বছর পর শার্শায় নতুন সম্ভাবনার দ্বার

» মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বকশীগঞ্জে মে দিবসের শুভেচ্ছা জানালেন সোনা মিয়া

» নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যহতি, দায়িত্ব পেলেন আনোয়ার

» আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিতে বালিশ পর্দাকে হারিয়েছে মোবাইল চার্জার

শেয়ার করুন...

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বালিশ ও ফরিদপুর মেডিকেল কলেজের পর্দা দুর্নীতির পর এবার সামনে এলো বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দুর্নীতি। জানা যায়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কর্মকর্তাদের জন্য ২০১৭ সালে কেনা হয় কিছু মোবাইল ফোন, আইপ্যাড, মোবাইলের কভার ও চার্জার। সেই কেনার বিবরণে মোবাইল চার্জার কিনতে খরচ দেখানো হয়েছে ২২ হাজার ২৯০ টাকা। রয়েছে মোবাইলের দামেও বেশ গড়মিল।

মোবাইল চার্জার এর এমন অবিশ্বাস্য দামের বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অবসরে যাওয়া সদস্য সুলতান উল আবেদীন মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আইডিআরএ থেকে কখনও মোবাইলের চার্জার কেনার টাকা নেইনি। এ ছাড়া মোবাইলের চার্জারের দাম কিছুতেই ২২ হাজার টাকা হতে পারে না। এটা অবশ্যই অস্বাভাবিক। তিনি আরও বলেন, ‘এখন তো বালিশসহ কত কিছু বেরিয়ে আসছে। এখন খরচের খাতে আমার নাম দেখালে তো আমার কিছু করার নেই। আমি এখন আইডিআরএ নেই। আর আমি থাকা অবস্থাতেও কেউ আমার অগোচরে এটা করলে আমার কিছু করার নেই। জানা মতে এমন পার্সেস (ক্রয়) আমি করিনি।

উল্লেখ্য, এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পর ব্যাপক আলোচনায় আসে চট্টগ্রামে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় (ডিপিপি)। যেখানে ৭৫০ টাকার বালিশ ক্রয়ে ব্যয় প্রস্তাব করা হয় ২৭ হাজার ৭২০ টাকা, আর বালিশের কাভারের দাম ধরা হয় ২৮ হাজার টাকা, যার বাজার মূল্য ৫০০ টাকা। এছাড়া মাত্র ২০ টাকার হ্যান্ড গ্লাভসের দাম ধরা হয় ৩৫ হাজার টাকা, আর ১৫ টাকার টেস্ট টিউবের দাম ধরা হয় ৫৬ হাজার টাকা।

একই সঙ্গে বিল্ডিং নির্মাণে মাল্টিপ্লাগের দাম ধরা হয় ৬ হাজার ৩০০ টাকা, যার বাজার মূল্য মাত্র ২৫০-৫০০ টাকা। অপারেশন থিয়েটারের রাবার ক্লথের বাজার মূল্য ৫-৭শ টাকা হলেও প্রকল্প প্রস্তাবে দাম ধরা হয় ১০ হাজার টাকা, রেক্সিনের বাজার মূল্য ৩-৫শ টাকা হলেও প্রতিটি ৮৪ হাজার টাকায় কেনার প্রস্তাব করা হয়। সুতি তোয়ালে বাজারে ১০০-১০০০ টাকায় পাওয়া গেলেও প্রস্তাবনায় ধরা হয় ৫ হাজার ৮৮০ টাকা। ডাক্তারদের সাদা গাউনের বাজার মূল্য ১০০-২০০০ টাকা হলেও প্রকল্পে প্রস্তাব করা হয় ৪৯ হাজার টাকা। সার্জিক্যাল ক্যাপ ও মাস্কের দাম ধরা হয় ৮৪ হাজার টাকা, যার বাজার মূল্য মাত্র ১০০-২০০ টাকা। বাজারে সু-কাভার প্রতিটির দাম ২০-৫০ টাকা, এখানে প্রস্তাব করা হয় ১৭ হাজার ৫০০ টাকা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD