ভারতীয় কুখ্যাত মাদক ও চোরাকারবারী বিজিবির হাতে আটক

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ- ভারতের কুখ্যাত মাদক ব্যবসায়ী জাবের মালিথা (৪২) বিজিবির হাতে আটক হয়েছে। মঙ্গলবার রাতে মহেশপুরের খালিশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা তাকে অভিযান চালিয়ে চুয়াডাংগার জীবননগর উপজেলার গয়েশপুর উত্তরপাড়া থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন, বাংলাদেশী মোবাইল সিম ও ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়। জাবের মালিথা ভারতের নদীয়ার কৃষ্ণগঞ্জ উপজেলার মেটেরী গ্রামের সাহার আলী মালিথার ছেলে। খালিশপুরের ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন প্রেরিত এক ই-মেইল বার্তায় বলা হয় গয়াসপুর গ্রামের একটি পুকুরের ধারে জাবের মালিথা অবস্থান করছিল। এ খবর পেয়ে ৫৮ বিজিবির অধীনস্থ গয়েশপুর বিওপির টহলদল সীমান্তের মেইন পিলার ৬৯ হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর উত্তরপাড়া থেকে তাকে আটক করতে সমর্থ হয়। আটক জাবেরকে বুধবার দুপুরে মাদকদ্রব্য, মোবাইল এবং ভারতীয় পাসপোর্টসহ জীবননগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। উল্লেখ্য, জাবের মালিথা সীমান্ত এলাকা দিয়ে দীর্ঘদিন যাবত হেরোইন, গাঁজা, মদ, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য পাচার করে আসছে। এদিকে একই দিন জীবননগর উপজেলার উত্তর গয়েশপুর গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে হতে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।

সর্বশেষ সংবাদ

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

» টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

» সদ্ধিরগঞ্জের গোদনাইলের নতুন চাদাঁবাজ মাসুম প্রধানগং

» সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান

» উলাশী জিয়াখাল পুনঃখনন উদ্বোধন: ৫০ বছর পর শার্শায় নতুন সম্ভাবনার দ্বার

» মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বকশীগঞ্জে মে দিবসের শুভেচ্ছা জানালেন সোনা মিয়া

» নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যহতি, দায়িত্ব পেলেন আনোয়ার

» আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় কুখ্যাত মাদক ও চোরাকারবারী বিজিবির হাতে আটক

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ- ভারতের কুখ্যাত মাদক ব্যবসায়ী জাবের মালিথা (৪২) বিজিবির হাতে আটক হয়েছে। মঙ্গলবার রাতে মহেশপুরের খালিশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা তাকে অভিযান চালিয়ে চুয়াডাংগার জীবননগর উপজেলার গয়েশপুর উত্তরপাড়া থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন, বাংলাদেশী মোবাইল সিম ও ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়। জাবের মালিথা ভারতের নদীয়ার কৃষ্ণগঞ্জ উপজেলার মেটেরী গ্রামের সাহার আলী মালিথার ছেলে। খালিশপুরের ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন প্রেরিত এক ই-মেইল বার্তায় বলা হয় গয়াসপুর গ্রামের একটি পুকুরের ধারে জাবের মালিথা অবস্থান করছিল। এ খবর পেয়ে ৫৮ বিজিবির অধীনস্থ গয়েশপুর বিওপির টহলদল সীমান্তের মেইন পিলার ৬৯ হতে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর উত্তরপাড়া থেকে তাকে আটক করতে সমর্থ হয়। আটক জাবেরকে বুধবার দুপুরে মাদকদ্রব্য, মোবাইল এবং ভারতীয় পাসপোর্টসহ জীবননগর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। উল্লেখ্য, জাবের মালিথা সীমান্ত এলাকা দিয়ে দীর্ঘদিন যাবত হেরোইন, গাঁজা, মদ, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য পাচার করে আসছে। এদিকে একই দিন জীবননগর উপজেলার উত্তর গয়েশপুর গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে হতে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD