রক্তাক্ত রাবি শিক্ষার্থী, প্রক্টরের উদাসীনতা

শেয়ার করুন...

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থীকে ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে তার মাথায় আঘাত করে পালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় দুর্বৃত্তদের আটকের দাবিতে শুক্রবার রাত পৌনে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টর বলেন, ‘বিক্ষোভ হচ্ছে, দাবি জানাচ্ছে। দাবি মানবো তবে যতটুকু পারি’। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রক্টর এ ঘটনাকে বরাবরের মতোই তুচ্ছ করে দেখছেন।

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা চার দফা দাবি তুলে ধরেন। প্রথমত, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে, দ্বিতীয়ত ১২ ঘন্টার মধ্যে আসামি ধরতে হবে, তৃতীয়ত ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, চতুর্থত বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ।

বিক্ষোভকারীরা বলেন, খুব দ্রæত আমরা বিচার চাই। নাহয় আন্দোলন বেগতিক হবে। আমরা জানি প্রশাসন চাইলে আসামি ধরা সম্ভব। কিন্তু প্রশাসন প্রতিবারই দায় এড়িয়ে যায়। এবার আর সে সুযোগ দেওয়া হবে না। আমরা বিচার নিয়েই ফিরবো।

জানা গেছে, মারধরের শিকার শিক্ষার্থীর নাম ফিরোজ। সে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ৮ নাম্বার ওয়ার্ডের ওটিতে নেওয়া হয়েছে। মাথায় সেলাই দেওয়া হচ্ছে। আহত ফিরোজের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ বলেন, ফিরোজ তার বান্ধবিকে হলে এগিয়ে দিতে যাচ্ছিল। এমন সময় তাদেরকে হবিবুর রহমান হলের যে রাস্তা দিয়ে হলে এগিয়ে দিতে গেলে মোটর সাইকেলে করে এসে তাদের মাঠে নিয়ে যায়। তাদের কাছ থেকে মোবাইল বা টাকা পয়সা দাবি করে। কিন্তু টাকা দিতে না পারলে তখন তার মাথায় আঘাত করা হয়।

হাসপাতলে ফিরোজের সঙ্গে যাওয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এস এম মোখলেসুর রহমান মিলন ভুক্তভোগীর বান্ধবীর বরাত দিয়ে বলেন, “ফিরোজ ও তার বান্ধবী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে একটি কম্পিউটার দোকানে কাজ করে ফিরছিলো। তখন মোটরসাইকেলে দুজন এসে তাদের পথ আটকে দাঁড়িয়ে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। ফিরোজ মোবাইল দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তাকে হাতুড়ি জাতীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে একপর্যায়ে মোবাইল ফেলে রেখে ছিনতাইকারীরা চলে যায়।”

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বহিরাগত না বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী এটা এখনও জানা যায়নি। তবে তারা ছিনতাই করতে আসেনি। ছিনতাই করলে তারা টাকা পয়সা কেড়ে নিতো। কিন্তু সেটাও করেনি। মাথায় আঘাত করেছে। তবে কোনো ধারালো অস্ত্র দিয়ে নয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যদি কোনো ধরনের প্রমাণ পায় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, এখানে এরা বিক্ষোভ করছে। দাবি জানাতেই পারে খুব স্বাভাবিক। আমরা দাবি মানবো তবে যতটা পারি। আকাশের চাঁদ চাইলে তো এনে দেওয়া সম্ভব না।

সর্বশেষ সংবাদ

» বিশিষ্ট ব্যবসায়ী সেজান মাহমুদ তালুকদার বাবুর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

» বিশিষ্ট ব্যবসায়ী কাজী মিজানুর রহমান’এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

» বকশীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী ফাহিমের ঈদ শুভেচ্ছা

» বেনাপোলে বেকিং পাউডারের নামে আনা হচ্ছিলো কাপড়-প্রসাধনি, ৬ কোটি টাকার পণ্য জব্দ

» জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার

» সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

» জাগো নারায়ণগঞ্জের উদ্দ্যোগে কোরআনের পাখিদের মাঝে ঈদবস্ত্র বিতরন

» সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে জাকির হোসেনের ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ

» সরকারি খাল ও রেলওয়ের জায়গা দখল, কোতালেরবাগে উত্তেজনা

» মাসদাইরে শিক্ষকের বাসায় চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রক্তাক্ত রাবি শিক্ষার্থী, প্রক্টরের উদাসীনতা

শেয়ার করুন...

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থীকে ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে তার মাথায় আঘাত করে পালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনায় দুর্বৃত্তদের আটকের দাবিতে শুক্রবার রাত পৌনে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টর বলেন, ‘বিক্ষোভ হচ্ছে, দাবি জানাচ্ছে। দাবি মানবো তবে যতটুকু পারি’। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রক্টর এ ঘটনাকে বরাবরের মতোই তুচ্ছ করে দেখছেন।

ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা চার দফা দাবি তুলে ধরেন। প্রথমত, বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে, দ্বিতীয়ত ১২ ঘন্টার মধ্যে আসামি ধরতে হবে, তৃতীয়ত ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, চতুর্থত বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ।

বিক্ষোভকারীরা বলেন, খুব দ্রæত আমরা বিচার চাই। নাহয় আন্দোলন বেগতিক হবে। আমরা জানি প্রশাসন চাইলে আসামি ধরা সম্ভব। কিন্তু প্রশাসন প্রতিবারই দায় এড়িয়ে যায়। এবার আর সে সুযোগ দেওয়া হবে না। আমরা বিচার নিয়েই ফিরবো।

জানা গেছে, মারধরের শিকার শিক্ষার্থীর নাম ফিরোজ। সে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেয়া হয়। পরে তাকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ৮ নাম্বার ওয়ার্ডের ওটিতে নেওয়া হয়েছে। মাথায় সেলাই দেওয়া হচ্ছে। আহত ফিরোজের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াদুদ বলেন, ফিরোজ তার বান্ধবিকে হলে এগিয়ে দিতে যাচ্ছিল। এমন সময় তাদেরকে হবিবুর রহমান হলের যে রাস্তা দিয়ে হলে এগিয়ে দিতে গেলে মোটর সাইকেলে করে এসে তাদের মাঠে নিয়ে যায়। তাদের কাছ থেকে মোবাইল বা টাকা পয়সা দাবি করে। কিন্তু টাকা দিতে না পারলে তখন তার মাথায় আঘাত করা হয়।

হাসপাতলে ফিরোজের সঙ্গে যাওয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এস এম মোখলেসুর রহমান মিলন ভুক্তভোগীর বান্ধবীর বরাত দিয়ে বলেন, “ফিরোজ ও তার বান্ধবী বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে একটি কম্পিউটার দোকানে কাজ করে ফিরছিলো। তখন মোটরসাইকেলে দুজন এসে তাদের পথ আটকে দাঁড়িয়ে মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। ফিরোজ মোবাইল দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তাকে হাতুড়ি জাতীয় অস্ত্র দিয়ে আঘাত করে। পরে একপর্যায়ে মোবাইল ফেলে রেখে ছিনতাইকারীরা চলে যায়।”

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বহিরাগত না বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী এটা এখনও জানা যায়নি। তবে তারা ছিনতাই করতে আসেনি। ছিনতাই করলে তারা টাকা পয়সা কেড়ে নিতো। কিন্তু সেটাও করেনি। মাথায় আঘাত করেছে। তবে কোনো ধারালো অস্ত্র দিয়ে নয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। যদি কোনো ধরনের প্রমাণ পায় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, এখানে এরা বিক্ষোভ করছে। দাবি জানাতেই পারে খুব স্বাভাবিক। আমরা দাবি মানবো তবে যতটা পারি। আকাশের চাঁদ চাইলে তো এনে দেওয়া সম্ভব না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD