সিদ্ধিরগঞ্জে পেটের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড (শিমরাইল মোড়) এলাকা হতে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে মোঃ তাজুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। গ্রেফতারকৃত তাজুল ইসলামের পেট থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাজুল ইসলাম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভারগাঁও দরগাহ বাড়ী এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় পেটের ভেতর ইয়াবা ঢুকিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে বাসযোগে ঢাকায় এসে ঢাকা ও নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা পৌঁছে দিয়ে আসছিল। বৃহস্পতিবার ভোররাত ৪টায় তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, গোপন সূত্রে জানা যায় নারায়ণগঞ্জের এক ইয়াবা পাচারকারী কক্সবাজারের টেকনাফ হতে বাসযোগে ঢাকায় ইয়াবা নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে অভিযান চালিয়ে একটি বাস থেকে সন্দেহজনকভাবে মোঃ তাজুল ইসলামকে আটক করা হয়। আটকের পর তাজুল ইসলামের ইয়াবা পাচারের বিষয়টি সে অস্বীকার করে। পরে তার পেটের ভেতর ইয়াবা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে এক্স-রে করে পেটের ভেতর অসংখ্য ডি¤¦াকৃতির বস্তু দেখা যায়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতারকৃত তাজুল ইসলাম স্বীকার করে যে তার পেটের ভেতর কালো টেপ দিয়ে মোড়ানো ১শ’টি (প্রতিটি পোটলায় ৩০টি করে) ইয়াবার পোটলা রয়েছে। সে আরও স্বীকার করে যে, কক্সবাজারে এ ইয়াবার পোটলাগুলো সে খাবারের সাথে গিলে খায় এবং ঢাকায় এসে পায়খানার সাথে বের করে। সে হাসপাতালের টয়লেটে গিয়ে তার পায়ু পথ দিয়ে ৩ হাজার পিস ইয়াবা বের করে দেয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে এভাবে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে সে স্বীকার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানায়।

সর্বশেষ সংবাদ

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

» টেকসই উন্নয়নের লক্ষ্যে ডেমরায় ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে গ্রেফতারের পর আলোচনায় সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল

» সদ্ধিরগঞ্জের গোদনাইলের নতুন চাদাঁবাজ মাসুম প্রধানগং

» সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান

» উলাশী জিয়াখাল পুনঃখনন উদ্বোধন: ৫০ বছর পর শার্শায় নতুন সম্ভাবনার দ্বার

» মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বকশীগঞ্জে মে দিবসের শুভেচ্ছা জানালেন সোনা মিয়া

» নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যহতি, দায়িত্ব পেলেন আনোয়ার

» আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে পেটের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার গ্রেফতার ১

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড (শিমরাইল মোড়) এলাকা হতে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে মোঃ তাজুল ইসলাম (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। গ্রেফতারকৃত তাজুল ইসলামের পেট থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাজুল ইসলাম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ভারগাঁও দরগাহ বাড়ী এলাকার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় পেটের ভেতর ইয়াবা ঢুকিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে বাসযোগে ঢাকায় এসে ঢাকা ও নারায়ণগঞ্জের মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা পৌঁছে দিয়ে আসছিল। বৃহস্পতিবার ভোররাত ৪টায় তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, গোপন সূত্রে জানা যায় নারায়ণগঞ্জের এক ইয়াবা পাচারকারী কক্সবাজারের টেকনাফ হতে বাসযোগে ঢাকায় ইয়াবা নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে অভিযান চালিয়ে একটি বাস থেকে সন্দেহজনকভাবে মোঃ তাজুল ইসলামকে আটক করা হয়। আটকের পর তাজুল ইসলামের ইয়াবা পাচারের বিষয়টি সে অস্বীকার করে। পরে তার পেটের ভেতর ইয়াবা রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে এক্স-রে করে পেটের ভেতর অসংখ্য ডি¤¦াকৃতির বস্তু দেখা যায়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতারকৃত তাজুল ইসলাম স্বীকার করে যে তার পেটের ভেতর কালো টেপ দিয়ে মোড়ানো ১শ’টি (প্রতিটি পোটলায় ৩০টি করে) ইয়াবার পোটলা রয়েছে। সে আরও স্বীকার করে যে, কক্সবাজারে এ ইয়াবার পোটলাগুলো সে খাবারের সাথে গিলে খায় এবং ঢাকায় এসে পায়খানার সাথে বের করে। সে হাসপাতালের টয়লেটে গিয়ে তার পায়ু পথ দিয়ে ৩ হাজার পিস ইয়াবা বের করে দেয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে এভাবে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে সে স্বীকার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাব জানায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD