কলাপাড়ায় স্কুল ছাত্রী শুক্লাকে আত্মহত্যায় প্ররোচনা’ গ্রেফতার-২

শেয়ার করুন...

পটুয়াখালীর কলাপাড়ায় নবম শ্রেণির স্কুল ছাত্রী হৈমন্তি শুক্লা আত্মহত্যার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা হয়েছে। শুক্লার পিতা উপজেলার নীলগঞ্জ হাজীপুর পল্লী বিদ্যুত সমিতির অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সুনিল চন্দ্র হাওলাদার গত ২৯ অক্টোবর পাঁচ বখাটের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় কলাপাড়া পৌর শহরের রহমত পুর এলাকার সেলিম মেকারের ছেলে মো. সুমন (২০), ইউনুচের ছেলে মো. শান্ত (২০), তাঁর চাচা মো. জহির (৪০), মিজানুর রহমানের ছেলে মো. শিশির (২২) ও নাইয়াপট্রি এলাকার জিসানকে (২০) আসামী করা হয়।

পুলিশ পটুয়াখালীর র‌্যাবের সহায়তায় প্রধান আসামী সুমন ও জহিরকে বুধবার রাতে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয় এবং সুমনকে পাঁচদিনের রিমান্ডে নেয়ার জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. নুরুজ্জামান।

খেপুপাড়ার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী হৈমন্তি শুক্লা যৌণ হয়রাণীর লজ্জা সইতে না পেরে গত ২৭ অক্টোবর দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের ভাড়া বাসার নিজ কক্ষে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো.আসাদুর রহমান জানান, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে শুক্লার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী প্রেরণ করেন। তাঁর মৃত্যুর কারন অনুসন্ধানের জন্য ঘটনার পর থেকেই পুলিশ কাজ করছে। মামলার অপর তিন আসামীকেও গেফতারের চেষ্টা চলছে বলে তিনি সাংবাদিকদের জানান।

সর্বশেষ সংবাদ

» উলাশী জিয়াখাল পুনঃখনন উদ্বোধন: ৫০ বছর পর শার্শায় নতুন সম্ভাবনার দ্বার

» মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে বকশীগঞ্জে মে দিবসের শুভেচ্ছা জানালেন সোনা মিয়া

» নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যহতি, দায়িত্ব পেলেন আনোয়ার

» আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি

» নেত্রকোনায় বৃদ্ধাকে মারপিট ও ফলজ-বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় স্কুল ছাত্রী শুক্লাকে আত্মহত্যায় প্ররোচনা’ গ্রেফতার-২

শেয়ার করুন...

পটুয়াখালীর কলাপাড়ায় নবম শ্রেণির স্কুল ছাত্রী হৈমন্তি শুক্লা আত্মহত্যার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা হয়েছে। শুক্লার পিতা উপজেলার নীলগঞ্জ হাজীপুর পল্লী বিদ্যুত সমিতির অভিযোগ কেন্দ্রের ইনচার্জ সুনিল চন্দ্র হাওলাদার গত ২৯ অক্টোবর পাঁচ বখাটের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় কলাপাড়া পৌর শহরের রহমত পুর এলাকার সেলিম মেকারের ছেলে মো. সুমন (২০), ইউনুচের ছেলে মো. শান্ত (২০), তাঁর চাচা মো. জহির (৪০), মিজানুর রহমানের ছেলে মো. শিশির (২২) ও নাইয়াপট্রি এলাকার জিসানকে (২০) আসামী করা হয়।

পুলিশ পটুয়াখালীর র‌্যাবের সহায়তায় প্রধান আসামী সুমন ও জহিরকে বুধবার রাতে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয় এবং সুমনকে পাঁচদিনের রিমান্ডে নেয়ার জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো. নুরুজ্জামান।

খেপুপাড়ার সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী হৈমন্তি শুক্লা যৌণ হয়রাণীর লজ্জা সইতে না পেরে গত ২৭ অক্টোবর দুপুরে নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামের ভাড়া বাসার নিজ কক্ষে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো.আসাদুর রহমান জানান, পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে শুক্লার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী প্রেরণ করেন। তাঁর মৃত্যুর কারন অনুসন্ধানের জন্য ঘটনার পর থেকেই পুলিশ কাজ করছে। মামলার অপর তিন আসামীকেও গেফতারের চেষ্টা চলছে বলে তিনি সাংবাদিকদের জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD