সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

শেয়ার করুন...

নেত্রকোনা জেলা প্রতিনিধি, মোঃ বাবুল: মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সাইবার বুলিংয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য চাম্পা আক্তার।

দুই দিন আগে জনসমক্ষে ঘোষণা দিয়ে অনলাইনে সাইবার বুলিংয়ের কারণে হয়রানির শিকার নারী ইউপি সদস্য চাম্পা আক্তার: “বখাটে রাজনের বিচার দাবি” শিরোনামে জেলা শহরের নাগড়াস্থ একটি মিডিয়া হাউজে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য চাম্পা আক্তার সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, তার মেয়ের জামাই রাজন মিয়া তার মেয়েকে না জানিয়ে নতুন বিয়ে করেছে। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ায় রাজন তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। এরই অংশ হিসেবে সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়ের ছবি ও তার মোবাইল নম্বর ব্যবহার করে তারা দেহব্যবসা করেন বলে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আরও জানান, সোমবার রাত থেকে তার মোবাইল নম্বরে বিভিন্ন অচেনা নম্বর থেকে একটানা কল আসছে, যা তাকে চরম মানসিক হয়রানির মধ্যে ফেলেছে।

চাম্পা আক্তার বলেন, “আমি অসহায় ও নিরুপায়। বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছি। রাজনের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি।”

প্রসঙ্গত, চাম্পা আক্তারের মেয়ে সোমবার (২০ এপ্রিল) নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে জানান, বিষয়টি নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

» ঘনঘন লােডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন, চরম ভােগান্তিতে সাধারণ মানুষ

» ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনলাইন ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ

» বারহাট্টায় প্রতিপক্ষের মামলার চাপ এড়াতে অপপ্রচারের অভিযোগ

» অনুদানের আড়ালে প্রকাশ্য চাঁদাবাজি! উত্তপ্ত কুতুবপুরের নিশ্চিন্তপুর

» অপরাধের ফতুল্লায় শৃঙ্খলার মিশনে ওসি মাহবুব আলম

» সৈয়দপুরে ২৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ১

» ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

» ফতুল্লায় প্রেমিককে নিয়ে সাবেক স্বামীকে অপহরণ ও মারধরের অভিযোগ পপির বিরুদ্ধে

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৫ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

শেয়ার করুন...

নেত্রকোনা জেলা প্রতিনিধি, মোঃ বাবুল: মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সাইবার বুলিংয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য চাম্পা আক্তার।

দুই দিন আগে জনসমক্ষে ঘোষণা দিয়ে অনলাইনে সাইবার বুলিংয়ের কারণে হয়রানির শিকার নারী ইউপি সদস্য চাম্পা আক্তার: “বখাটে রাজনের বিচার দাবি” শিরোনামে জেলা শহরের নাগড়াস্থ একটি মিডিয়া হাউজে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য চাম্পা আক্তার সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, তার মেয়ের জামাই রাজন মিয়া তার মেয়েকে না জানিয়ে নতুন বিয়ে করেছে। এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ায় রাজন তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে আসছে। এরই অংশ হিসেবে সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়ের ছবি ও তার মোবাইল নম্বর ব্যবহার করে তারা দেহব্যবসা করেন বলে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি আরও জানান, সোমবার রাত থেকে তার মোবাইল নম্বরে বিভিন্ন অচেনা নম্বর থেকে একটানা কল আসছে, যা তাকে চরম মানসিক হয়রানির মধ্যে ফেলেছে।

চাম্পা আক্তার বলেন, “আমি অসহায় ও নিরুপায়। বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছি। রাজনের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি।”

প্রসঙ্গত, চাম্পা আক্তারের মেয়ে সোমবার (২০ এপ্রিল) নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে জানান, বিষয়টি নেত্রকোণা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD