কুলাউড়ায় বিশ্বকবি কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর এর শতবর্ষ পূর্তি উৎসব

শেয়ার করুন...

মশাহিদ আহমদ, মৌলভীবাজার:- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৌলভীবাজারের কুলাউড়ায় আগমনের একশত বছরপ‚র্তি উপলক্ষে স্বাধীনতা স্মৃতিসৌধ মাঠে দিনব্যাপি নানা অনুষ্টানের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করেন শতবর্ষ পূর্তি পরিষদ। আজ ৪ নভেম্বর সকাল ১০টায় উৎসব প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন- সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং উৎসব উদযাপন পরিষদের আহবায়ক সাবেক অতিরিক্ত সচিব (বানিজ্য) মো. আব্দুর রউফ উৎসবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন। দিনের শুরুতে সকালে কুলাউড়া রেলওয়ে জংশন ষ্টেশন প্রাঙ্গনে স্মারকস্তম্ভ উম্মোচন করেন উদযাপন পরিষদের আহবায়ক মোঃ আব্দুর রউফ। পরে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রায় কুলাউড়ার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাদেক কাওসার দস্তগীরসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশ গ্রহন করেন। আয়োজকরা জানান, ১৯১৩ সালে প্রথম বাঙ্গালী হিসেবে কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরুস্কার পাওয়ার পর ১৯১৯ সালের ৪ নভেম্বর একটি স্পেশাল ট্রেনযোগে সিলেটে এসেছিলেন। সেসময় রাত্রি অধিক হওয়ায় কবিগুরু যাত্রা বিরতি করে কুলাউড়া রেলওয়ে জংশনের রেলওয়ে রেষ্ট হাউসে রাত্রি যাপন করেছিলেন। সেসময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের সাথে রেস্ট হাউসে সাক্ষাৎ করেছিলেন। তাই কবিগুরুর পদধুলোয় ধন্য কুলাউড়ায় শতবর্ষ পরে এ দিবসটি সাড়ম্বরে পালন করা হচ্ছে। পরে উদযাপন পরিষদের আহŸায়ক ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও উদযাপন পরিষদের সদস্য সচিব কুলাউড়া সরকারী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান ও যুগ্ম-সচিব বরমচাল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সিএম জয়নাল আবেদীনের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মোঃ আব্দুল মতিন, সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রেনু, যুগ্ম-সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল,জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ,সিপিবি নেতা খন্দকার লুৎফুর রহমান,উপজেলা বিএনপি সহ-সভাপতি রেদওয়ান খান, সম্পাদক বদরুজ্জামান সজল,ঢাকাস্থ জালালাবাদ সমিতির যুগ্ম-সম্পাদক ফাহিমা খানম চৌধুরী মনি প্রমুখ। রবীন্দ্র উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব উপাধ্যক্ষ আব্দুল হান্নান জানান- রবিরাগ অনুষ্ঠানে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজোয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন।

সর্বশেষ সংবাদ

» নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যহতি, দায়িত্ব পেলেন আনোয়ার

» আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি

» নেত্রকোনায় বৃদ্ধাকে মারপিট ও ফলজ-বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় বিশ্বকবি কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর এর শতবর্ষ পূর্তি উৎসব

শেয়ার করুন...

মশাহিদ আহমদ, মৌলভীবাজার:- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৌলভীবাজারের কুলাউড়ায় আগমনের একশত বছরপ‚র্তি উপলক্ষে স্বাধীনতা স্মৃতিসৌধ মাঠে দিনব্যাপি নানা অনুষ্টানের মধ্যদিয়ে দিবসটি উদযাপন করেন শতবর্ষ পূর্তি পরিষদ। আজ ৪ নভেম্বর সকাল ১০টায় উৎসব প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন- সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন এবং উৎসব উদযাপন পরিষদের আহবায়ক সাবেক অতিরিক্ত সচিব (বানিজ্য) মো. আব্দুর রউফ উৎসবের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন। দিনের শুরুতে সকালে কুলাউড়া রেলওয়ে জংশন ষ্টেশন প্রাঙ্গনে স্মারকস্তম্ভ উম্মোচন করেন উদযাপন পরিষদের আহবায়ক মোঃ আব্দুর রউফ। পরে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রায় কুলাউড়ার ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাদেক কাওসার দস্তগীরসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশ গ্রহন করেন। আয়োজকরা জানান, ১৯১৩ সালে প্রথম বাঙ্গালী হিসেবে কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরুস্কার পাওয়ার পর ১৯১৯ সালের ৪ নভেম্বর একটি স্পেশাল ট্রেনযোগে সিলেটে এসেছিলেন। সেসময় রাত্রি অধিক হওয়ায় কবিগুরু যাত্রা বিরতি করে কুলাউড়া রেলওয়ে জংশনের রেলওয়ে রেষ্ট হাউসে রাত্রি যাপন করেছিলেন। সেসময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের সাথে রেস্ট হাউসে সাক্ষাৎ করেছিলেন। তাই কবিগুরুর পদধুলোয় ধন্য কুলাউড়ায় শতবর্ষ পরে এ দিবসটি সাড়ম্বরে পালন করা হচ্ছে। পরে উদযাপন পরিষদের আহŸায়ক ঢাকাস্থ কুলাউড়া উপজেলা সমিতির সভাপতি মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও উদযাপন পরিষদের সদস্য সচিব কুলাউড়া সরকারী কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান ও যুগ্ম-সচিব বরমচাল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক সিএম জয়নাল আবেদীনের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মোঃ আব্দুল মতিন, সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রেনু, যুগ্ম-সম্পাদক আব্দুল মোক্তাদির তোফায়েল,জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ,সিপিবি নেতা খন্দকার লুৎফুর রহমান,উপজেলা বিএনপি সহ-সভাপতি রেদওয়ান খান, সম্পাদক বদরুজ্জামান সজল,ঢাকাস্থ জালালাবাদ সমিতির যুগ্ম-সম্পাদক ফাহিমা খানম চৌধুরী মনি প্রমুখ। রবীন্দ্র উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব উপাধ্যক্ষ আব্দুল হান্নান জানান- রবিরাগ অনুষ্ঠানে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজোয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD