ঝিনাইদহে শুরু হয়েছে লেপ-তোষক তৈরির ধুম

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ- শীত জেকে বসার আগেই ঝিনাইদহের প্র্যান্তলে লেপ-তোষক তৈরির ধুম পড়েছে। ক্রেতারা ভীড় জমাচ্ছেন লেপ-তোষকের দোকানে। আর তাই লেপ-তোষক তৈরিতে বেশ ব্যস্ত সময় পার করছেন কালীগঞ্জের কারিগররা। জেলার ছোট বড় হাট বাজার গুলোতে লেপ তোষক প্রস্তুতকারী বিভিন্ন দোকান মালিক শ্রমিক, ধুনাইকার এখন তুলা ধুনায় ও লেপ-তোষক তৈরি ও সেলাই এর কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন। লেপ-তোষকের দোকান গুলোতে বাড়ছে ক্রেতাদের আনাগুনা। অনেকে তুলা কিনে যাচ্ছে বাড়িতে লেপ তৈরি করার জন্য। কারিগররা বলছেন, দিন যতই গড়াচ্ছে শীতের তীব্রতা ততই বেশি বাড়ার আশঙ্কায় উপজেলা শহরের বিভিন্ন গ্রামের মানুষ নতুন নতুন লেপ-তোষক তৈরি করছে। বছরে অন্য সময় বেঁচাকেনা কম হলেও শীত মৌসুমে বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। প্রতিদিন গড়ে ১০-১২টি লেপ তৈরির অর্ডার পাচ্ছেন বলে কারিগররা বলেন। লেপ-তোষক ব্যবসায়ীরা বলেন, এ মাসের প্রথম সপ্তাহ থেকে প্রচুর লেপ-তোষক তৈরির অর্ডার পাচ্ছি। কাজ সামাল দিতে অতিরিক্ত কারিগর রেখে দিয়েছি। চেষ্টা করছি সাধ্য মত সঠিক সময়ে গ্রাহকদের কাছে পণ্য ডেলিভারি দিতে। অর্ডার নেওয়ার পাশাপাশি অগ্রিম কিছু লেপ-বালিশ ও তোষক বানিয়ে রেখেছি। ক্রেতা সাধারণের কাছে এসব রেডিমেট হিসাবে বিক্রি করে থাকি। অনেকে রেডিমেট তৈরি করা লেপ কিনে নিয়ে যাচ্ছে। লেপ ও তোষক তৈরি করা কারিগরদের এখন আর বসে থাকতে হচ্ছে না। তারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে। দোকান গুলোতে দেখা গেছে কেউ তুলা ধুনছে, কেউ সেলাই করছে, কেউ কাপড় কাটছে। সব মিলিয়ে দোকানে কেউ বসে থাকছে না। অবশ্য ক্রেতারা বলছে অন্য বছরের তুলনায় এ বছর তুলার দাম একটু বেশি, যে কারণে তৈরি করতে দাম বেশি নিচ্ছে। লেপ-তোষক তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন কারিগররা। ঋতু বৈচিত্র্যে শীতের শুরুতেই রাতে কুয়াশা আর দিনে হাল্কা গরম থাকলেও ঠান্ডার প্রকোপ কিছুটা বাড়তে শুরু করেছে। ফলে ঠান্ডা নিবারণে এ অঞ্চলের মানুষের প্রস্তুতি চলছেও পুরোদমে। কালীগঞ্জ উপজেলাটি নদী, খাল, বিলবেষ্টিত হওয়ায় শীতকালে এ অঞ্চলে তুলনামূলক ভাবে শীতের প্রকোপ বেশি থাকে। প্রতি বছরের অভিজ্ঞতা থেকে ঠান্ডা নিবারণের জন্য লেপ-তোষক বানিয়ে মানুষের আগাম প্রস্তুতি চলছে। আর এ সুযোগে পশরা সাজিয়ে বসেছেন পুরাতন কাপড়ের দোকানীরাও। পুরাতন কাপড়ের দোকানে ও ভীড় শুরু হয়েছে। শহরের লেপ-তোষক তৈরীর দোকান গুলোতে গিয়ে দেখা যায় ব্যস্ত সময় পার করছেন কারিগররা। অনেকে পুরাতন লেপের তুলা বদলীয়ে নতুন কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছে। পরে ঝমেলা হয়, তাই আগাম লেপ-তোষক বানাচ্ছি বলে রেখা খাতুন জানান। দোকানী প্রতিটি লেপ-তোষক বানাতে মজুরী হিসেবে ২০০ থেকে ৩০০ টাকা খরচ হয়। বর্তমান বাজারে গার্মেন্টস ঝুট দিয়ে তোষক তৈরিতে ১ হাজার থেকে ১২শত পর্যন্ত টাকা খরচ পড়ে। তাছাড়া কার্পাশ তুলা দাম বেশি হওয়ায় অনেকে গার্মেন্টসের তুলা দিয়ে লেপ তৈরি করে থাকেন। বাজারে কম্বলের তুলনায় লেপের দাম কম থাকায় চাহিদাও বেশি থাকে।

সর্বশেষ সংবাদ

» অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় প্রতিহিংসার শিকার বিপ্লব

» রাজনৈতিক প্রতিহিংসায় আহত ব্যক্তিদের খোঁজখবর নিলেন জেলা জামায়াতের আমীর

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর বিএনপি

» যশোর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মুহাম্মদ আজীজুর রহমান

» আজীবনের জন্য বিএনপি থেকে বহিষ্কার শাহ আলম

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে শুরু হয়েছে লেপ-তোষক তৈরির ধুম

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ- শীত জেকে বসার আগেই ঝিনাইদহের প্র্যান্তলে লেপ-তোষক তৈরির ধুম পড়েছে। ক্রেতারা ভীড় জমাচ্ছেন লেপ-তোষকের দোকানে। আর তাই লেপ-তোষক তৈরিতে বেশ ব্যস্ত সময় পার করছেন কালীগঞ্জের কারিগররা। জেলার ছোট বড় হাট বাজার গুলোতে লেপ তোষক প্রস্তুতকারী বিভিন্ন দোকান মালিক শ্রমিক, ধুনাইকার এখন তুলা ধুনায় ও লেপ-তোষক তৈরি ও সেলাই এর কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন। লেপ-তোষকের দোকান গুলোতে বাড়ছে ক্রেতাদের আনাগুনা। অনেকে তুলা কিনে যাচ্ছে বাড়িতে লেপ তৈরি করার জন্য। কারিগররা বলছেন, দিন যতই গড়াচ্ছে শীতের তীব্রতা ততই বেশি বাড়ার আশঙ্কায় উপজেলা শহরের বিভিন্ন গ্রামের মানুষ নতুন নতুন লেপ-তোষক তৈরি করছে। বছরে অন্য সময় বেঁচাকেনা কম হলেও শীত মৌসুমে বিক্রি কয়েক গুণ বেড়ে যায়। প্রতিদিন গড়ে ১০-১২টি লেপ তৈরির অর্ডার পাচ্ছেন বলে কারিগররা বলেন। লেপ-তোষক ব্যবসায়ীরা বলেন, এ মাসের প্রথম সপ্তাহ থেকে প্রচুর লেপ-তোষক তৈরির অর্ডার পাচ্ছি। কাজ সামাল দিতে অতিরিক্ত কারিগর রেখে দিয়েছি। চেষ্টা করছি সাধ্য মত সঠিক সময়ে গ্রাহকদের কাছে পণ্য ডেলিভারি দিতে। অর্ডার নেওয়ার পাশাপাশি অগ্রিম কিছু লেপ-বালিশ ও তোষক বানিয়ে রেখেছি। ক্রেতা সাধারণের কাছে এসব রেডিমেট হিসাবে বিক্রি করে থাকি। অনেকে রেডিমেট তৈরি করা লেপ কিনে নিয়ে যাচ্ছে। লেপ ও তোষক তৈরি করা কারিগরদের এখন আর বসে থাকতে হচ্ছে না। তারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে। দোকান গুলোতে দেখা গেছে কেউ তুলা ধুনছে, কেউ সেলাই করছে, কেউ কাপড় কাটছে। সব মিলিয়ে দোকানে কেউ বসে থাকছে না। অবশ্য ক্রেতারা বলছে অন্য বছরের তুলনায় এ বছর তুলার দাম একটু বেশি, যে কারণে তৈরি করতে দাম বেশি নিচ্ছে। লেপ-তোষক তৈরিতে ব্যস্ত হয়ে উঠেছেন কারিগররা। ঋতু বৈচিত্র্যে শীতের শুরুতেই রাতে কুয়াশা আর দিনে হাল্কা গরম থাকলেও ঠান্ডার প্রকোপ কিছুটা বাড়তে শুরু করেছে। ফলে ঠান্ডা নিবারণে এ অঞ্চলের মানুষের প্রস্তুতি চলছেও পুরোদমে। কালীগঞ্জ উপজেলাটি নদী, খাল, বিলবেষ্টিত হওয়ায় শীতকালে এ অঞ্চলে তুলনামূলক ভাবে শীতের প্রকোপ বেশি থাকে। প্রতি বছরের অভিজ্ঞতা থেকে ঠান্ডা নিবারণের জন্য লেপ-তোষক বানিয়ে মানুষের আগাম প্রস্তুতি চলছে। আর এ সুযোগে পশরা সাজিয়ে বসেছেন পুরাতন কাপড়ের দোকানীরাও। পুরাতন কাপড়ের দোকানে ও ভীড় শুরু হয়েছে। শহরের লেপ-তোষক তৈরীর দোকান গুলোতে গিয়ে দেখা যায় ব্যস্ত সময় পার করছেন কারিগররা। অনেকে পুরাতন লেপের তুলা বদলীয়ে নতুন কাপড় দিয়ে সেলাই করে নিচ্ছে। পরে ঝমেলা হয়, তাই আগাম লেপ-তোষক বানাচ্ছি বলে রেখা খাতুন জানান। দোকানী প্রতিটি লেপ-তোষক বানাতে মজুরী হিসেবে ২০০ থেকে ৩০০ টাকা খরচ হয়। বর্তমান বাজারে গার্মেন্টস ঝুট দিয়ে তোষক তৈরিতে ১ হাজার থেকে ১২শত পর্যন্ত টাকা খরচ পড়ে। তাছাড়া কার্পাশ তুলা দাম বেশি হওয়ায় অনেকে গার্মেন্টসের তুলা দিয়ে লেপ তৈরি করে থাকেন। বাজারে কম্বলের তুলনায় লেপের দাম কম থাকায় চাহিদাও বেশি থাকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ