ঝিনাইদহ জেলা জুড়েই বুলবুলের কারণে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি!

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক:- ঝিনাইদহ জেলা জুড়েই বুলবুলের কারণে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ! আর মাত্র ক’দিন পরেই পাকা ধান ঘরে উঠবে। কিন্তু কৃষকের সেই স্বপ্ন এখন সর্বশান্ত হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে টানা বৃষ্টি ও বাতাসে জেরার সক কয়টি উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান গাছ পড়ে পানিতে তলিয়ে গেছে। কালীগঞ্জ উপজেলার ফয়লা, ঘোষনগর, শ্রীরামপুর, আলাইপুর, নরেন্দ্রপুর, কোলা, দামোদারপুরসহ বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ পাক ধান গাছ পড়ে পানিতে ডুবে গেছে। কালীগঞ্জ কৃষি অফিস সুত্রে জানা গেছে, এ বছর আমন মৌসুমে ১৮ হাজার ৫’শ ৫০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল। আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন ছিল ৭৫ হাজার মেট্রিক টন। উপজেলার ফয়লা গ্রামের কৃষক ছানারদ্দিন জানান, এবার তিনি ১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। ধানের ফলনও খুব ভালো হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে তার সব ধান পড়ে পানিয়ে ডুবে গেছে। যেমন আশা করেছিলেন তেমন ফসল ঘরে তুলতে পারবেন না। ঘোষনগর গ্রামের বাদল হোসেন বলেন, আমার দেড় বিঘা জমির সব ধান পড়ে পানিতে তলিয়ে গেছে। এই ধান চাষ দিয়েই আমার সংসার চলে। কিন্তু ভালো ফলন পাবেন না বলে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। আলাইপুর গ্রামের কৃষক মসলেম উদ্দিন বলেন, ধান সব পেকে গেছে। দু’এক দিনের মধ্যেই কাটা শুরু হবে। কিন্তু হঠাৎ এই বৃষ্টিতে বেশ ক্ষতি হয়ে গেল। আবার সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি আর ঝড়ো বাতাসে অধিকাংশ ধান ক্ষেতে মাটিতে শুয়ে গেছে। মাঠের পর মাঠ পাকা ধানের ক্ষেত মাটিতে পড়ে রয়েছে এসব দেখে কৃষকরা হতাশ হয়ে পড়ছে। কৃষকরা বলছে পাকা ধান পানির উপরে পড়ে থাকলে দানের শিষ বের হয়ে যাবে। আবার চিটে ও হবে বেশি হারে। যে কারণে কৃষকরা বলছে ধানের এবার ব্যাপক ক্ষতি হল একবার পোকার আক্রমণ অন্যদিকে হল বুলবুলের ঝড় ও পানির কারনে। পাশাপাশি লাউ, শিম, মুলা, ফুলকপিসহ অন্যান্য সবজি ক্ষেত ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ঠিক কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস। কালীগঞ্জ উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা জাহিদুল করিম বলেন, উপজেলার অনেক মাঠের ধান পড়ে গেছে। এতে বেশি সমস্যা হবে না। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক থাকবে। ধান সব পাকা সুতরাং পানিতে পড়ে গেলেও তেমন ক্ষতি কৃষকদের হবে না।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জ পৌরবাসীকে মাজলুম নেতা হাজী রাসেল মাহমুদের ঈদ শুভেচ্ছা

» পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন দুবাই প্রবাসী নাজিম উদ্দিন

» বকশীগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আইনজীবী দম্পতি সোহেল রানা ও ওয়াহিদা বেগম বেলি

» বেনাপোল পৌর নির্বাচনে তরুণ নেতৃত্বের আলোচনায় ইমদাদুল হক ইমদাদ

» বরগুনা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

» শান্তি ও সম্প্রীতির বকশীগঞ্জ গড়তে চাই: ঈদ শুভেচ্ছায় আশিকুর রহমান তুলন

» মেরুরচর ইউনিয়ন ও উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শহিদুল হক দুলাল

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহ জেলা জুড়েই বুলবুলের কারণে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি!

শেয়ার করুন...

জাহিদুর রহমান তারিক:- ঝিনাইদহ জেলা জুড়েই বুলবুলের কারণে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ! আর মাত্র ক’দিন পরেই পাকা ধান ঘরে উঠবে। কিন্তু কৃষকের সেই স্বপ্ন এখন সর্বশান্ত হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে টানা বৃষ্টি ও বাতাসে জেরার সক কয়টি উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান গাছ পড়ে পানিতে তলিয়ে গেছে। কালীগঞ্জ উপজেলার ফয়লা, ঘোষনগর, শ্রীরামপুর, আলাইপুর, নরেন্দ্রপুর, কোলা, দামোদারপুরসহ বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ পাক ধান গাছ পড়ে পানিতে ডুবে গেছে। কালীগঞ্জ কৃষি অফিস সুত্রে জানা গেছে, এ বছর আমন মৌসুমে ১৮ হাজার ৫’শ ৫০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল। আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন ছিল ৭৫ হাজার মেট্রিক টন। উপজেলার ফয়লা গ্রামের কৃষক ছানারদ্দিন জানান, এবার তিনি ১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। ধানের ফলনও খুব ভালো হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে তার সব ধান পড়ে পানিয়ে ডুবে গেছে। যেমন আশা করেছিলেন তেমন ফসল ঘরে তুলতে পারবেন না। ঘোষনগর গ্রামের বাদল হোসেন বলেন, আমার দেড় বিঘা জমির সব ধান পড়ে পানিতে তলিয়ে গেছে। এই ধান চাষ দিয়েই আমার সংসার চলে। কিন্তু ভালো ফলন পাবেন না বলে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। আলাইপুর গ্রামের কৃষক মসলেম উদ্দিন বলেন, ধান সব পেকে গেছে। দু’এক দিনের মধ্যেই কাটা শুরু হবে। কিন্তু হঠাৎ এই বৃষ্টিতে বেশ ক্ষতি হয়ে গেল। আবার সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি আর ঝড়ো বাতাসে অধিকাংশ ধান ক্ষেতে মাটিতে শুয়ে গেছে। মাঠের পর মাঠ পাকা ধানের ক্ষেত মাটিতে পড়ে রয়েছে এসব দেখে কৃষকরা হতাশ হয়ে পড়ছে। কৃষকরা বলছে পাকা ধান পানির উপরে পড়ে থাকলে দানের শিষ বের হয়ে যাবে। আবার চিটে ও হবে বেশি হারে। যে কারণে কৃষকরা বলছে ধানের এবার ব্যাপক ক্ষতি হল একবার পোকার আক্রমণ অন্যদিকে হল বুলবুলের ঝড় ও পানির কারনে। পাশাপাশি লাউ, শিম, মুলা, ফুলকপিসহ অন্যান্য সবজি ক্ষেত ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ঠিক কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস। কালীগঞ্জ উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা জাহিদুল করিম বলেন, উপজেলার অনেক মাঠের ধান পড়ে গেছে। এতে বেশি সমস্যা হবে না। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক থাকবে। ধান সব পাকা সুতরাং পানিতে পড়ে গেলেও তেমন ক্ষতি কৃষকদের হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD