ভারতের জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র গ্রেফতার

শেয়ার করুন...

বিনোদন ডেস্ক : ভারতে বিজেপির কলকাতা পুরসভা অভিযান ঘিরে উত্তাল মধ্য কলকাতা। গ্রেফতার করা হল অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রিমঝিম মিত্রকে। তাঁর সঙ্গেই পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছে বিজেপির মহিলা মোর্চার অন্যান্য সদস্যদেরও। বিজেপি নেত্রী রিমঝিমের সঙ্গেই এদিন বিজেপির কর্মসূচিতে ছিলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী কাঞ্চনা মৈত্র। খবর কলকাতা ২৪*৭। বিজেপি নেত্রী রিমঝিম জানিয়েছেন, বিজেপির তরফে আগে থেকেই পুলিশের কাছ থেকে সবকিছুর জন্যে অনুমতি নেওয়া ছিল। কিন্তু এরপরেও পুলিশ জল কামান ছোঁড়ে এবং লাঠিচার্জ করে বলে দাবি দাবি তাঁর। একই সঙ্গে বিজেপির নেত্রীর আরও মারাত্মক অভিযোগ, তাঁদের গায়ে ছেলে পুলিশেরা হাত দেয়।

অন্যদিকে বিজেপির তরফে জানানো হয়েছে যে, বিনা প্ররোচনাতে পুলিশ লাঠিচার্জ করেছে। বেছে বেছে নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অনুমতি থাকা সত্ত্বেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির। আজ বুধবার বিজেপির পুরসভা অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় কলকাতা৷ চাঁদনিচকে মিছিল আটকে দেওয়া হলে,আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়৷ পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছোড়ার অভিযোগ বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে৷ চাঁদনিচকে ভেঙে ফেলা হয় ব্যারিকেডের একাংশ৷ রাস্তার উপর জ্বালানো হয় টায়ার৷ জল কামান দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ৷ এরপরেই উত্তেজিত বিজেপি নেতা-কর্মীদের ‘ঠান্ডা’ করতে পুলিশ ব্যাপক লাঠি চার্জ করে বলে অভিযোগ৷ পিছু হটে বিজেপির নেতা-নেত্রী ও কর্মীরা৷ বেশ কয়েকজন আহত হয়েছে বলে অভিযোগ৷

উল্লেখ্য, সারা রাজ্য জুড়ে যেভাবে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ সেই ডেঙ্গু নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যর্থ পুরসভা গুলো এবং রাজ্য সরকার। ডেঙ্গু আক্রান্ত মৃতের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে অথচ সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোকে এমন ভাবে চাপে রেখেছে যে ডেঙ্গুতে মৃত্যু হলেও তা গোপন করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। শুধু তাই নয়, পুরসভার স্বাস্থ্য দফতরগুলি সেভাবে কাজ করছে না বলে অভিযোগ বিজেপির। কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ডে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অথচ পুরসভা নিশ্চুপ। তারই প্রতিবাদে বিজেপি কলকাতা পুরসভা অভিযানের ডাক দেয়। আর সেই পুরসভা অভিযান ঘিরে উত্তাল হয়ে ওঠে মধ্য কলকাতা।

সর্বশেষ সংবাদ

» নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফুজকে অব্যহতি, দায়িত্ব পেলেন আনোয়ার

» আড়াইহাজারে জীবন রক্ষার্থে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রীর নিকট তাসনুভা জাহান পারুলের চিঠি

» নেত্রকোনায় বৃদ্ধাকে মারপিট ও ফলজ-বনজ ৩ শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র গ্রেফতার

শেয়ার করুন...

বিনোদন ডেস্ক : ভারতে বিজেপির কলকাতা পুরসভা অভিযান ঘিরে উত্তাল মধ্য কলকাতা। গ্রেফতার করা হল অভিনেত্রী তথা বিজেপি নেত্রী রিমঝিম মিত্রকে। তাঁর সঙ্গেই পুলিশের প্রিজন ভ্যানে তোলা হয়েছে বিজেপির মহিলা মোর্চার অন্যান্য সদস্যদেরও। বিজেপি নেত্রী রিমঝিমের সঙ্গেই এদিন বিজেপির কর্মসূচিতে ছিলেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী কাঞ্চনা মৈত্র। খবর কলকাতা ২৪*৭। বিজেপি নেত্রী রিমঝিম জানিয়েছেন, বিজেপির তরফে আগে থেকেই পুলিশের কাছ থেকে সবকিছুর জন্যে অনুমতি নেওয়া ছিল। কিন্তু এরপরেও পুলিশ জল কামান ছোঁড়ে এবং লাঠিচার্জ করে বলে দাবি দাবি তাঁর। একই সঙ্গে বিজেপির নেত্রীর আরও মারাত্মক অভিযোগ, তাঁদের গায়ে ছেলে পুলিশেরা হাত দেয়।

অন্যদিকে বিজেপির তরফে জানানো হয়েছে যে, বিনা প্ররোচনাতে পুলিশ লাঠিচার্জ করেছে। বেছে বেছে নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অনুমতি থাকা সত্ত্বেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিজেপির। আজ বুধবার বিজেপির পুরসভা অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নেয় কলকাতা৷ চাঁদনিচকে মিছিল আটকে দেওয়া হলে,আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়৷ পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছোড়ার অভিযোগ বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে৷ চাঁদনিচকে ভেঙে ফেলা হয় ব্যারিকেডের একাংশ৷ রাস্তার উপর জ্বালানো হয় টায়ার৷ জল কামান দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ৷ এরপরেই উত্তেজিত বিজেপি নেতা-কর্মীদের ‘ঠান্ডা’ করতে পুলিশ ব্যাপক লাঠি চার্জ করে বলে অভিযোগ৷ পিছু হটে বিজেপির নেতা-নেত্রী ও কর্মীরা৷ বেশ কয়েকজন আহত হয়েছে বলে অভিযোগ৷

উল্লেখ্য, সারা রাজ্য জুড়ে যেভাবে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ সেই ডেঙ্গু নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যর্থ পুরসভা গুলো এবং রাজ্য সরকার। ডেঙ্গু আক্রান্ত মৃতের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে অথচ সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোকে এমন ভাবে চাপে রেখেছে যে ডেঙ্গুতে মৃত্যু হলেও তা গোপন করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। শুধু তাই নয়, পুরসভার স্বাস্থ্য দফতরগুলি সেভাবে কাজ করছে না বলে অভিযোগ বিজেপির। কলকাতা পুরসভার একাধিক ওয়ার্ডে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অথচ পুরসভা নিশ্চুপ। তারই প্রতিবাদে বিজেপি কলকাতা পুরসভা অভিযানের ডাক দেয়। আর সেই পুরসভা অভিযান ঘিরে উত্তাল হয়ে ওঠে মধ্য কলকাতা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD