চাঁপাইনবাবগঞ্জে পর্যাপ্ত পরিমান লবন মজুদ আছে চলবে আগামী ৬ মাস

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার বিভিন্ন বাজার, হাট ও দোকানে লবন সঠিক দামে বিক্রির লক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত লবনের আড়ত ও পাইকারি বিক্রেতাদের গুজবের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। লবনের দাম বেশি নিলে দোকানদার বা বিক্রেতাকে আইনের আওতায় আনা হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, জেলায় লবনের মজুদ যা আছে, তাতে কমপক্ষে আগামী ছয় মাস চলবে। কেউ কোন গুজবে কান দেবেন না। লবন নিয়ে যদি কোন অসাধু ব্যবসায়ী কোন কারসাজি করে তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। ক্রেতাদের প্রয়োজনের বেশি লবন না কিনতেও আহবান জানান আলমগীর হোসেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, কারো কাছে কোন বিক্রেতা যদি লবণের দাম বেশি চায় তবে রশিদ নিতে বলা হয়েছে। এ ছাড়াও ভিডিও বা অডিও রেকর্ড করতে পরামর্শ দিয়েছে ভোক্তা অধিকার। কোন গুজবে কান দিয়ে অতিরিক্ত লবণ ক্রয় করা থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন ভোক্তা অধিকার।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জিয়াউর রহমান পিপিএম জানান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় এলাকার বাজার ও লবনের দোকানে পুলিশ সর্বক্ষণ মনিটরিং করছে। সাধারণ ক্রেতাদের সচেতন ও লবনের অতিরিক্ত মূল্য না নিতে শহরে মাইকিং করা হচ্ছে।

লবন নিয়ে গুজবে কান না দিতে বা কেউ বেশি দামে লবন বিক্রি করলে ভোক্তা সাধারণকে অভিযোগ করতে চাঁপাইনবাবগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রুম নং- ৩২১, জেলা প্রশাসকের কার্যালয় অথবা ০১৩১৮-৩৯৬৯৬৪ নম্বরে যোগাযোগ করতে
বলা হয়েছে।

উল্লেখ্য, চলতি মৌসুমে কক্সবাজার জেলায় রেকর্ড পরিমাণ লবণ উৎপাদিত হয়েছে। যার পরিমান ১৮ লাখ ২০০ মেট্রিক টন, যা গত ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

সর্বশেষ সংবাদ

» শান্তি ও সম্প্রীতির বকশীগঞ্জ গড়তে চাই: ঈদ শুভেচ্ছায় আশিকুর রহমান তুলন

» মেরুরচর ইউনিয়ন ও উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শহিদুল হক দুলাল

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পর্যাপ্ত পরিমান লবন মজুদ আছে চলবে আগামী ৬ মাস

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মঙ্গলবার বিভিন্ন বাজার, হাট ও দোকানে লবন সঠিক দামে বিক্রির লক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত লবনের আড়ত ও পাইকারি বিক্রেতাদের গুজবের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। লবনের দাম বেশি নিলে দোকানদার বা বিক্রেতাকে আইনের আওতায় আনা হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, জেলায় লবনের মজুদ যা আছে, তাতে কমপক্ষে আগামী ছয় মাস চলবে। কেউ কোন গুজবে কান দেবেন না। লবন নিয়ে যদি কোন অসাধু ব্যবসায়ী কোন কারসাজি করে তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে। ক্রেতাদের প্রয়োজনের বেশি লবন না কিনতেও আহবান জানান আলমগীর হোসেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, কারো কাছে কোন বিক্রেতা যদি লবণের দাম বেশি চায় তবে রশিদ নিতে বলা হয়েছে। এ ছাড়াও ভিডিও বা অডিও রেকর্ড করতে পরামর্শ দিয়েছে ভোক্তা অধিকার। কোন গুজবে কান দিয়ে অতিরিক্ত লবণ ক্রয় করা থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন ভোক্তা অধিকার।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জিয়াউর রহমান পিপিএম জানান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় এলাকার বাজার ও লবনের দোকানে পুলিশ সর্বক্ষণ মনিটরিং করছে। সাধারণ ক্রেতাদের সচেতন ও লবনের অতিরিক্ত মূল্য না নিতে শহরে মাইকিং করা হচ্ছে।

লবন নিয়ে গুজবে কান না দিতে বা কেউ বেশি দামে লবন বিক্রি করলে ভোক্তা সাধারণকে অভিযোগ করতে চাঁপাইনবাবগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রুম নং- ৩২১, জেলা প্রশাসকের কার্যালয় অথবা ০১৩১৮-৩৯৬৯৬৪ নম্বরে যোগাযোগ করতে
বলা হয়েছে।

উল্লেখ্য, চলতি মৌসুমে কক্সবাজার জেলায় রেকর্ড পরিমাণ লবণ উৎপাদিত হয়েছে। যার পরিমান ১৮ লাখ ২০০ মেট্রিক টন, যা গত ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD