বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ:- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ঘেরাও ভিতর পাড়া এলাকায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে এক মারমা কিশোর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোয়াংছড়ি উপজেলার বিইউটি ইটভাটায় স্থানীয় মগ পার্টি চাঁদার দাবীতে দীর্ঘদিন হুমকি দিয়ে আসছিল। বিষয়টি ইটভাটার মালিক পক্ষ স্থানীয় ক্যাম্পে জানায়। সোমবার দিবাগত রাতে তাদের চাঁদা নিতে আসার কথা এমন খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি টহল দল ঘটনাস্থলের দিকে রওনা দেয়।

সন্ত্রাসীদের প্রাথমিকভাবে যেখানে থাকার কথা ছিলো বলে গোয়েন্দা তথ্যে জানা গিয়েছিল কিন্তু সন্ত্রাসীরা অন্য আরেকটি স্থানে অবস্থান করছিল। নিরাপত্তা বাহিনী সেই স্থানে যাওয়ার চেষ্টা করলে পাশের উঁচু পাহাড় থেকে অকষ্মাৎ সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর টহল দলের উপর গুলি করতে শুরু করে। এসময় কিশোর কণ্ঠের এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার চিৎকার শোনা গেলেও নিরাপত্তা বাহিনীর পক্ষে গুলির মধ্যে সেখানে যাওয়া সম্ভব ছিলো না।

এসময় নিরাপত্তা বাহিনী প্রতিরক্ষামূলক অবস্থান নিয়ে সন্ত্রাসীদের উদ্দেশ্যে গুলি ছুড়তে শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে অন্তত ২০ মিনিট গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে সন্ত্রাসীদের পক্ষে ২০ রাউন্ড এবং নিরাপত্তা বাহিনীর পক্ষে ৩৫ রাউন্ড গুলি ছোঁড়া হয়। নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের মুখে টিকতে না পেরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে গুলিবিদ্ধ এক যুবককে দেখতে পায়।

তার নামক্যাসিঅং মারমা(১৪), পিতা- পাইনু মং মারমা, গ্রাম: ঘেরাও মুখ, ভিতর পাড়া। নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ কিশোরকে উদ্ধার করে রোয়াংছড়ি সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান সদর হাসাপাতালে প্রেরণ করে।

সেখানে পরিস্থিতির অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের উদ্দেশ্যে প্রেরণ করা হলে পথেই তার মৃত্যু ঘটে। মূলত অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু ঘটেছে।

এই ঘটনার পর সামাজিক গণমাধ্যমে নিরাপত্তা বাহিনীকে জড়িয়ে ব্যাপক অপপ্রচার শুরু করা হয়। এ বিষয়ে নিরাপত্তা বাহিনীর সূত্রে যোগাযোগ করা হলে তারা জানায়, নিহত যুবকের শরীরে যে গুলির চিহ্ন পাওয়া গেছে তা বাংলাদেশের কোনো নিরাপত্তা বাহিনী ব্যবহার করে না। তবে ময়না তদন্তের পর বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে।

ঘেরাও ভিতর পাড়া ইউপি মেম্বার মেচিঅং মারমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাশের সাথে তিনি বান্দরবান সদরে অবস্থান করছে। তাই ঘটনার বিস্তারিত তিনি জানেন না। তবে এলাকায় ফিরে গিয়ে তদন্ত করে বলতে পারেবেন।

এ ব্যাপারে রোয়াংছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময়ের পর এক যুবক গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা গেছে। নিহত কিশোরের লাশ ময়না তদন্তের জন্য বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে রাখা হয়েছে। সেখানে আমাদের অফিসার রয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়া হবে। পরিবারের সদস্যরাও সেখানে অবস্থান করছে। পরে তারা ফিরলে তাদের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে পরবর্তী কার্যক্রম করা হবে।

কিশোরটি কিভাবে মারা গেল জানতে চাইলে ওসি জানান, সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে। সন্ত্রাসী কারা ছিলো জানতে চাইলে তিনি বলেন, রাতের অন্ধকারে সন্ত্রাসী কারা ছিলো তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে শুনেছি মগ লিবারেশন পার্টি হতে পারে ।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ:- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ঘেরাও ভিতর পাড়া এলাকায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে এক মারমা কিশোর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোয়াংছড়ি উপজেলার বিইউটি ইটভাটায় স্থানীয় মগ পার্টি চাঁদার দাবীতে দীর্ঘদিন হুমকি দিয়ে আসছিল। বিষয়টি ইটভাটার মালিক পক্ষ স্থানীয় ক্যাম্পে জানায়। সোমবার দিবাগত রাতে তাদের চাঁদা নিতে আসার কথা এমন খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি টহল দল ঘটনাস্থলের দিকে রওনা দেয়।

সন্ত্রাসীদের প্রাথমিকভাবে যেখানে থাকার কথা ছিলো বলে গোয়েন্দা তথ্যে জানা গিয়েছিল কিন্তু সন্ত্রাসীরা অন্য আরেকটি স্থানে অবস্থান করছিল। নিরাপত্তা বাহিনী সেই স্থানে যাওয়ার চেষ্টা করলে পাশের উঁচু পাহাড় থেকে অকষ্মাৎ সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর টহল দলের উপর গুলি করতে শুরু করে। এসময় কিশোর কণ্ঠের এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার চিৎকার শোনা গেলেও নিরাপত্তা বাহিনীর পক্ষে গুলির মধ্যে সেখানে যাওয়া সম্ভব ছিলো না।

এসময় নিরাপত্তা বাহিনী প্রতিরক্ষামূলক অবস্থান নিয়ে সন্ত্রাসীদের উদ্দেশ্যে গুলি ছুড়তে শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে অন্তত ২০ মিনিট গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে সন্ত্রাসীদের পক্ষে ২০ রাউন্ড এবং নিরাপত্তা বাহিনীর পক্ষে ৩৫ রাউন্ড গুলি ছোঁড়া হয়। নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের মুখে টিকতে না পেরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে গুলিবিদ্ধ এক যুবককে দেখতে পায়।

তার নামক্যাসিঅং মারমা(১৪), পিতা- পাইনু মং মারমা, গ্রাম: ঘেরাও মুখ, ভিতর পাড়া। নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ কিশোরকে উদ্ধার করে রোয়াংছড়ি সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বান্দরবান সদর হাসাপাতালে প্রেরণ করে।

সেখানে পরিস্থিতির অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালের উদ্দেশ্যে প্রেরণ করা হলে পথেই তার মৃত্যু ঘটে। মূলত অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু ঘটেছে।

এই ঘটনার পর সামাজিক গণমাধ্যমে নিরাপত্তা বাহিনীকে জড়িয়ে ব্যাপক অপপ্রচার শুরু করা হয়। এ বিষয়ে নিরাপত্তা বাহিনীর সূত্রে যোগাযোগ করা হলে তারা জানায়, নিহত যুবকের শরীরে যে গুলির চিহ্ন পাওয়া গেছে তা বাংলাদেশের কোনো নিরাপত্তা বাহিনী ব্যবহার করে না। তবে ময়না তদন্তের পর বিষয়টি আরো নিশ্চিত হওয়া যাবে।

ঘেরাও ভিতর পাড়া ইউপি মেম্বার মেচিঅং মারমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, লাশের সাথে তিনি বান্দরবান সদরে অবস্থান করছে। তাই ঘটনার বিস্তারিত তিনি জানেন না। তবে এলাকায় ফিরে গিয়ে তদন্ত করে বলতে পারেবেন।

এ ব্যাপারে রোয়াংছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময়ের পর এক যুবক গুলিবিদ্ধ হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা গেছে। নিহত কিশোরের লাশ ময়না তদন্তের জন্য বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে রাখা হয়েছে। সেখানে আমাদের অফিসার রয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়া হবে। পরিবারের সদস্যরাও সেখানে অবস্থান করছে। পরে তারা ফিরলে তাদের অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে পরবর্তী কার্যক্রম করা হবে।

কিশোরটি কিভাবে মারা গেল জানতে চাইলে ওসি জানান, সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে। সন্ত্রাসী কারা ছিলো জানতে চাইলে তিনি বলেন, রাতের অন্ধকারে সন্ত্রাসী কারা ছিলো তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে শুনেছি মগ লিবারেশন পার্টি হতে পারে ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD