গোপালগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ইমিটেশনের পণ্য

শেয়ার করুন...

পাকিস্তান আমল থেকেই গোপালগঞ্জ ঐতিহ্যগত ভাবে ইমিটেশনের গহনার জন্য বিখ্যাত ছিল। ব্রোঞ্জ ও পিতলের গহনা তৈরি করে জীবিকা নির্বাহ করত হাজার হাজার নারী-পুরুষ। আর এসব গহনা কেনাবেচাকে কেন্দ্র করে জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় এলাকায় গড়ে উঠেছিল বিশাল ব্রোঞ্জ মার্কেট। কিন্তু উন্নত মালামাল, ডিজাইন ও টেকসইয়ের অভাবে দিন দিন চাহিদা কমে যাচ্ছে এসব গহনার। ফলে বিদেশি উন্নত পণ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে গোপালগঞ্জের তৈরি ইমিটেশন শিল্পের এসব গহনা। তবে এ শিল্পকে টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানকার কারিগর ও ব্যবসায়ীরা।

ব্রোঞ্জ মার্কেটের এক ব্যবসায়ী উরুদাস শীল বলেন, আমরা ঢাকার জিনজিরা থেকে কেজি প্রতি ৮শ টাকা দরে ব্রোঞ্জ কিনে আনি। এরপর কারিগরদের মাধ্যমে ডাইসে ও হাতে গহনার ডিজাইন করে ৪ থেকে ৬ ধরনের এসিডের পানিতে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হয়। পরে মেশিন দিয়ে পলিশ ও রঙ করে গহনা তৈরি করা হয়। এখানে হাতের আংটি, চুড়ি, কানের দুল, নাকফুল, কবচ, নুপুর, হাতের বাজু, চেইন, ক্লিপ, ঝুমকা, চুলের কাটাসহ বিভিন্ন ধরনের গহনা তৈরি করা হয়।

তিনি আরও জানান, এসব গহনা আগে আমাদের দেশ ছাড়াও বিদেশের বিভিন্ন জায়গাতে রফতানি করা হতো। এখন তেমন চাহিদা না থাকলেও বিভিন্ন জেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা এসব পণ্য কিনে নিয়ে যায়।

কয়েকজন কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে অনেক চাহিদা থাকায় হাজার হাজার কারিগররা এখানে গহনা তৈরি করত। কিন্তু বর্তমানে এসব গহনার চাহিদা কম। তাই একদিকে যেমন কমে গেছে গহনা তৈরির তৎপরতা, অন্যদিকে ন্যায্য মজুরি না পাওয়ায় কারিগরদের সংখ্যাও অনেকটাই কমে গেছে।

ব্রোঞ্জ মার্কেট সমিতির সম্পাদক সুকান্ত তালুকদার বলেন, চীন ও ইন্ডিয়ার মানসম্পন্ন ডিজাইনের গহনা ও সুলভ মূল্যের কারণে আমাদের এখানের তৈরি গহনার চাহিদা কমে গেছে। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসা টিকিয়ে রাখতে এখানের তৈরি গহনার পাশাপাশি বিদেশি পণ্য এনে বিক্রি করছে অনেকেই।

ব্রোঞ্জ মার্কেট সমিতির সভাপতি মন্টু রায় বলেন, উন্নত মানের মেশিন থাকলে আমরা চাহিদা সম্পন্ন গহনা তৈরি করে বাজারজাত করতে পারব। সরকার আমাদের এ ব্যাপারে সহযোগিতা করলে অবশ্যই এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব।

সর্বশেষ সংবাদ

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

» সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ ফারুক আটক

» জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৯ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ থেকে হারিয়ে যাচ্ছে ইমিটেশনের পণ্য

শেয়ার করুন...

পাকিস্তান আমল থেকেই গোপালগঞ্জ ঐতিহ্যগত ভাবে ইমিটেশনের গহনার জন্য বিখ্যাত ছিল। ব্রোঞ্জ ও পিতলের গহনা তৈরি করে জীবিকা নির্বাহ করত হাজার হাজার নারী-পুরুষ। আর এসব গহনা কেনাবেচাকে কেন্দ্র করে জেলার মুকসুদপুর উপজেলার জলিরপাড় এলাকায় গড়ে উঠেছিল বিশাল ব্রোঞ্জ মার্কেট। কিন্তু উন্নত মালামাল, ডিজাইন ও টেকসইয়ের অভাবে দিন দিন চাহিদা কমে যাচ্ছে এসব গহনার। ফলে বিদেশি উন্নত পণ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে গোপালগঞ্জের তৈরি ইমিটেশন শিল্পের এসব গহনা। তবে এ শিল্পকে টিকিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখানকার কারিগর ও ব্যবসায়ীরা।

ব্রোঞ্জ মার্কেটের এক ব্যবসায়ী উরুদাস শীল বলেন, আমরা ঢাকার জিনজিরা থেকে কেজি প্রতি ৮শ টাকা দরে ব্রোঞ্জ কিনে আনি। এরপর কারিগরদের মাধ্যমে ডাইসে ও হাতে গহনার ডিজাইন করে ৪ থেকে ৬ ধরনের এসিডের পানিতে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হয়। পরে মেশিন দিয়ে পলিশ ও রঙ করে গহনা তৈরি করা হয়। এখানে হাতের আংটি, চুড়ি, কানের দুল, নাকফুল, কবচ, নুপুর, হাতের বাজু, চেইন, ক্লিপ, ঝুমকা, চুলের কাটাসহ বিভিন্ন ধরনের গহনা তৈরি করা হয়।

তিনি আরও জানান, এসব গহনা আগে আমাদের দেশ ছাড়াও বিদেশের বিভিন্ন জায়গাতে রফতানি করা হতো। এখন তেমন চাহিদা না থাকলেও বিভিন্ন জেলার ক্ষুদ্র ব্যবসায়ীরা এসব পণ্য কিনে নিয়ে যায়।

কয়েকজন কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে অনেক চাহিদা থাকায় হাজার হাজার কারিগররা এখানে গহনা তৈরি করত। কিন্তু বর্তমানে এসব গহনার চাহিদা কম। তাই একদিকে যেমন কমে গেছে গহনা তৈরির তৎপরতা, অন্যদিকে ন্যায্য মজুরি না পাওয়ায় কারিগরদের সংখ্যাও অনেকটাই কমে গেছে।

ব্রোঞ্জ মার্কেট সমিতির সম্পাদক সুকান্ত তালুকদার বলেন, চীন ও ইন্ডিয়ার মানসম্পন্ন ডিজাইনের গহনা ও সুলভ মূল্যের কারণে আমাদের এখানের তৈরি গহনার চাহিদা কমে গেছে। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসা টিকিয়ে রাখতে এখানের তৈরি গহনার পাশাপাশি বিদেশি পণ্য এনে বিক্রি করছে অনেকেই।

ব্রোঞ্জ মার্কেট সমিতির সভাপতি মন্টু রায় বলেন, উন্নত মানের মেশিন থাকলে আমরা চাহিদা সম্পন্ন গহনা তৈরি করে বাজারজাত করতে পারব। সরকার আমাদের এ ব্যাপারে সহযোগিতা করলে অবশ্যই এ শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD