গোপালগঞ্জে শুঁটকি তৈরির ধুম

শেয়ার করুন...

এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ঐতিহ্যবাহী চান্দার বিলসহ বিভিন্ন বিলগুলোর আশপাশের এলাকায় প্রতিবছরের ন্যায় এ বছরও শুরু হয়েছে মিঠাপানির মাছের শুঁটকি তৈরির কাজ। আর এ কারণেই উপজেলার বানিয়ারচর, জলিরপাড়,কলিগ্রাম, রাহুথর, সাতপাড় গড়ে উঠেছে শুঁটকি কেনা বেচার কেন্দ্র ও আড়ৎ। আর কয়েক দিন পরেই এসব কেন্দ্রে লাখ লাখ টাকার শুঁটকি কেনাবেচা শুরু হবে।

সরেজমিন গিয়ে জানা যায়, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, সৈয়দপুর, রংপুর, কিশোরগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে এখানকার মানসম্পন্ন শুঁটকি কিনে নিয়ে যায়। এ অঞ্চলের বৃহত্তম চান্দার বিলসহ অন্যান্য বিলের সুস্বাদু শোল, টাকি, পুটি, ভেদা, টেংরা, বাইম,কাকিলাসহ ছোট বিভিন্ন জাতের চিংড়ির শুঁটকির ব্যাপক চাহিদার জন্যই মৌসুমের প্রথমেই এখানে প্রচুর শুঁটকি তৈরি হয়। আর বিভিন্ন জেলার পাইকাররাও তা কেনার জন্য ভিড় জমায় এ আড়ত গুলোতে।

আশ্বিন-ফাল্গুন এই ছয় মাস গোপালগঞ্জ জেলার চান্দার বিলসহ অন্যান্য বিলের শুঁটকি তৈরির মৌসুম। আশ্বিন থেকে অগ্রহায়ণ পর্যন্ত বিলে জেলেদের জাল, বড়শি, আলোধারায় প্রচুর মাছ ধরা পড়ে ও পৌষ থেকে ফাল্গুন পর্যন্ত বিলের কুয়া বা পুকুর গুলোতে সেচ দিয়ে মাছ ধরা হয়। আর এই মাছের সিংহ ভাগই ব্যবহৃত হয় এখানকার শুঁটকি তৈরিতে। বাকি মাছ চলে যায় ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে। আর কিছু মাছ বিক্রি হয় স্থানীয় হাট-বাজারে।

শুঁটকি তৈরির মৌসুমে পুরুষদের পাশাপাশি এখানকার মহিলারাও হয়ে পড়ে কর্মব্যস্ত। মাছ বাছাই, মাছ কাটা-ধোঁয়া, শুকানো এবং ঘরে তোলার কাজ মহিলারাই করে থাকেন। শুঁটকি মৌসুমে এলাকার টেকেরহাট বন্দর, রাজৈর, জলিরপাড়, বানিয়ারচর ও সাতপাড়ের বাণিজ্যিক ব্যাংকগুলোরও কর্মতৎপরতা অনেকগুণ বেড়ে যায়। শুঁটকি মাছের উচ্চমান, নিরাপদ ব্যবসার সুযোগ থাকার জন্যই বহিরাগত পাইকাররা প্রতিবছরই এই এলাকায় আসে। শুঁটকি ব্যবসার জন্য ডিডি বা টিটির মাধ্যমে পাইকারদের আনা টাকা এখানকার বাণিজ্যিক ব্যাংকগুলো দ্রæত সরবরাহ করতে না পারায় সময় মতো শুঁটকি ক্রয়ে বিঘœ ঘটে বলে অনেকেই অভিযোগ করেন।

মাছ বাছাই করতে আসা মহিলারা জানান, আমরা এখানে মাছ কাটা, ধোঁয়া, বাছাইয়ের কাজ করে অনেকেই স্বাবলম্বী। প্রতিদিন কাজ করে আমরা ৬০ থেকে ৭০ টাকা মজুরি পাই। অনেকেই মাছের পেটা বা তেলের বিনিময়ে কাজ করে।

শুঁটকি প্রস্তুতকারী দীনবন্ধু দাস জানান, তারা ছোট ব্যবসায়ী, মূলধন অল্প। তাও লগ্নির টাকা। নিজের ব্যবসা কোনো লাভ-লোকসান বুঝি না। আমাদের মতো অল্প মূলধনের ব্যবসায়ীদের পক্ষে ন্যায্য মজুরি দেয়া সম্ভব নয়।

বানিয়ারচরের অমল বাড়ৈ জানান, আমি অনেক বছর যাবত শুটকি তৈরি করে আসছি। প্রাকৃতিক মাছ ক্রমান্বয়ে কমে যাওয়ার কারণে আগের তুলনায় শুঁটকির উৎপাদনও কমে যাচ্ছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে শুঁটকি তৈরির ধুম

শেয়ার করুন...

এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ঐতিহ্যবাহী চান্দার বিলসহ বিভিন্ন বিলগুলোর আশপাশের এলাকায় প্রতিবছরের ন্যায় এ বছরও শুরু হয়েছে মিঠাপানির মাছের শুঁটকি তৈরির কাজ। আর এ কারণেই উপজেলার বানিয়ারচর, জলিরপাড়,কলিগ্রাম, রাহুথর, সাতপাড় গড়ে উঠেছে শুঁটকি কেনা বেচার কেন্দ্র ও আড়ৎ। আর কয়েক দিন পরেই এসব কেন্দ্রে লাখ লাখ টাকার শুঁটকি কেনাবেচা শুরু হবে।

সরেজমিন গিয়ে জানা যায়, সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, সৈয়দপুর, রংপুর, কিশোরগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে এখানকার মানসম্পন্ন শুঁটকি কিনে নিয়ে যায়। এ অঞ্চলের বৃহত্তম চান্দার বিলসহ অন্যান্য বিলের সুস্বাদু শোল, টাকি, পুটি, ভেদা, টেংরা, বাইম,কাকিলাসহ ছোট বিভিন্ন জাতের চিংড়ির শুঁটকির ব্যাপক চাহিদার জন্যই মৌসুমের প্রথমেই এখানে প্রচুর শুঁটকি তৈরি হয়। আর বিভিন্ন জেলার পাইকাররাও তা কেনার জন্য ভিড় জমায় এ আড়ত গুলোতে।

আশ্বিন-ফাল্গুন এই ছয় মাস গোপালগঞ্জ জেলার চান্দার বিলসহ অন্যান্য বিলের শুঁটকি তৈরির মৌসুম। আশ্বিন থেকে অগ্রহায়ণ পর্যন্ত বিলে জেলেদের জাল, বড়শি, আলোধারায় প্রচুর মাছ ধরা পড়ে ও পৌষ থেকে ফাল্গুন পর্যন্ত বিলের কুয়া বা পুকুর গুলোতে সেচ দিয়ে মাছ ধরা হয়। আর এই মাছের সিংহ ভাগই ব্যবহৃত হয় এখানকার শুঁটকি তৈরিতে। বাকি মাছ চলে যায় ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে। আর কিছু মাছ বিক্রি হয় স্থানীয় হাট-বাজারে।

শুঁটকি তৈরির মৌসুমে পুরুষদের পাশাপাশি এখানকার মহিলারাও হয়ে পড়ে কর্মব্যস্ত। মাছ বাছাই, মাছ কাটা-ধোঁয়া, শুকানো এবং ঘরে তোলার কাজ মহিলারাই করে থাকেন। শুঁটকি মৌসুমে এলাকার টেকেরহাট বন্দর, রাজৈর, জলিরপাড়, বানিয়ারচর ও সাতপাড়ের বাণিজ্যিক ব্যাংকগুলোরও কর্মতৎপরতা অনেকগুণ বেড়ে যায়। শুঁটকি মাছের উচ্চমান, নিরাপদ ব্যবসার সুযোগ থাকার জন্যই বহিরাগত পাইকাররা প্রতিবছরই এই এলাকায় আসে। শুঁটকি ব্যবসার জন্য ডিডি বা টিটির মাধ্যমে পাইকারদের আনা টাকা এখানকার বাণিজ্যিক ব্যাংকগুলো দ্রæত সরবরাহ করতে না পারায় সময় মতো শুঁটকি ক্রয়ে বিঘœ ঘটে বলে অনেকেই অভিযোগ করেন।

মাছ বাছাই করতে আসা মহিলারা জানান, আমরা এখানে মাছ কাটা, ধোঁয়া, বাছাইয়ের কাজ করে অনেকেই স্বাবলম্বী। প্রতিদিন কাজ করে আমরা ৬০ থেকে ৭০ টাকা মজুরি পাই। অনেকেই মাছের পেটা বা তেলের বিনিময়ে কাজ করে।

শুঁটকি প্রস্তুতকারী দীনবন্ধু দাস জানান, তারা ছোট ব্যবসায়ী, মূলধন অল্প। তাও লগ্নির টাকা। নিজের ব্যবসা কোনো লাভ-লোকসান বুঝি না। আমাদের মতো অল্প মূলধনের ব্যবসায়ীদের পক্ষে ন্যায্য মজুরি দেয়া সম্ভব নয়।

বানিয়ারচরের অমল বাড়ৈ জানান, আমি অনেক বছর যাবত শুটকি তৈরি করে আসছি। প্রাকৃতিক মাছ ক্রমান্বয়ে কমে যাওয়ার কারণে আগের তুলনায় শুঁটকির উৎপাদনও কমে যাচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD