পারিশ্রমিক কত টাকা চাইলেন পূর্ণিমা, শুনলে চমকে যাবেন

শেয়ার করুন...

বিনোদন ডেস্ক: নায়িকা পূর্ণিমার জন্য বেকায়দায় তরুণ এক প্রযোজক। গেল সপ্তাহে একটি মিউজিক ভিডিওর মডেল হওয়ার প্রস্তাবে চাইলেন পাঁচলাখ টাকা সম্মানী। প্রযোজক তো ভয়ে সিনেমার নায়িকাদের নিয়ে আর মিউজিক ভিডিও বানাবেন না বলে পণ করেছেন। এবার একটি মিউজিক্যাল সিনেমার অতিথি চরিত্রে রূপদানের জন্য পূর্ণিমা হাঁকলেন ১৫ লাখ টাকা। এই প্রযোজকও ভয় পেয়ে গেলেন। প্রযোজক পূর্ণিমার বদলে কলকাতা থেকে নায়িকা হায়ার করতে যাচ্ছেন। এরই মধ্যে পায়েল মুখার্জীর সঙ্গে প্রযোজকের কথাবার্তা অনেকটা ফাইনাল। পায়েল হয়তো শুনেছেন পূর্ণিমার পারিশ্রমিকের কথা। তাই কী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন,‘এত সুন্দর একটি কাজের অংশ হতে পারব, এটাই বড় কথা। সম্মানী না দিলেও আমি কাজটি করতে চাই।’ প্রযোজক তো বেজায় খুশি পায়েলের এমন স্ট্যাটাসে। তিনি নাকি পায়েলের জন্য যে সম্মানী বাজেট রেখেছিলেন তা দ্বিগুণ করেছেন মনে মনে।

বলা যাক পেছনের গল্প। ‘বাংলার ঢোল’ প্রযোজনা প্রতিষ্ঠান সময়ের সেরা গায়ক আসিফ আকবরের ৯টি নতুন গান নিয়ে নির্মাণ করছে মিউজিক্যাল সিনেমা ‘গহীনের গান’। বাংলার ঢোলের হর্তাকর্তাদের একজন এনাম। প্রযোজক হিসেবে পরিচিতি রয়েছে তার। বিশেষ করে অডিও পাড়ায়। তিনিই পূর্ণিমার এমন পারিশ্রমিক শুনে ভিমরি খেলেন। মিউজিক্যাল ফিল্ম গহীনের গানের দুই লটের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। পরিচালনায় আছেন সাদত হোসাইন। এখানে আসিফ আকবরকে ভিন্ন ভিন্ন উপস্থাপনায় দর্শকের সামনে আনা হবে। আসিফ আকবরের বৃদ্ধ বয়সের চরিত্রে সৈয়দ হাসান ইমাম রূপদান করবেন। অভিনেত্রী তানজিকাকে নিয়ে এখন শুটিং করছেন পরিচালক। নির্দেশক সূত্র থেকে জানা যায়, এ সিনেমাটিতে বেশ কয়েক তারকার উপস্থিতিও থাকছে। ঋতুপর্ণা সেনগুপ্তকেও দেখা যেতে পারে ছবিটিতে।

পায়েল মুখার্জীর সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। এছাড়া টিভি আর সিনেমার আরও কয়েক জনপ্রিয় মুখের উপস্থিতি থাকবে গহীনের গানে। পূর্ণিমাকে প্রস্তাবের বিষয়ে এনাম জানান, ‘আসিফ আকবরের সঙ্গে পূর্ণিমাকে ওই চরিত্রের জন্য মানাতো বলে আমি মনে করি। খুব বেশি হলে তার তিন থেকে চার দিনের কাজ। তাকে যখন সিনেমাটির প্রস্তাব দিই তিনি সব শুনে হ্যাঁ বলেন। সম্মানীর বিষয় আসতেই তিনি ১৫ লাখ চাইলেন। বর্তমান সময়ে একটি সিনেমার জন্যও কোন নায়িকা এমন সম্মানী নেয় কিনা আমার জানা নেই। আমি শুধু হতবাকই না, হতাশও।

সর্বশেষ সংবাদ

» শান্তি ও সম্প্রীতির বকশীগঞ্জ গড়তে চাই: ঈদ শুভেচ্ছায় আশিকুর রহমান তুলন

» মেরুরচর ইউনিয়ন ও উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শহিদুল হক দুলাল

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পারিশ্রমিক কত টাকা চাইলেন পূর্ণিমা, শুনলে চমকে যাবেন

শেয়ার করুন...

বিনোদন ডেস্ক: নায়িকা পূর্ণিমার জন্য বেকায়দায় তরুণ এক প্রযোজক। গেল সপ্তাহে একটি মিউজিক ভিডিওর মডেল হওয়ার প্রস্তাবে চাইলেন পাঁচলাখ টাকা সম্মানী। প্রযোজক তো ভয়ে সিনেমার নায়িকাদের নিয়ে আর মিউজিক ভিডিও বানাবেন না বলে পণ করেছেন। এবার একটি মিউজিক্যাল সিনেমার অতিথি চরিত্রে রূপদানের জন্য পূর্ণিমা হাঁকলেন ১৫ লাখ টাকা। এই প্রযোজকও ভয় পেয়ে গেলেন। প্রযোজক পূর্ণিমার বদলে কলকাতা থেকে নায়িকা হায়ার করতে যাচ্ছেন। এরই মধ্যে পায়েল মুখার্জীর সঙ্গে প্রযোজকের কথাবার্তা অনেকটা ফাইনাল। পায়েল হয়তো শুনেছেন পূর্ণিমার পারিশ্রমিকের কথা। তাই কী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন,‘এত সুন্দর একটি কাজের অংশ হতে পারব, এটাই বড় কথা। সম্মানী না দিলেও আমি কাজটি করতে চাই।’ প্রযোজক তো বেজায় খুশি পায়েলের এমন স্ট্যাটাসে। তিনি নাকি পায়েলের জন্য যে সম্মানী বাজেট রেখেছিলেন তা দ্বিগুণ করেছেন মনে মনে।

বলা যাক পেছনের গল্প। ‘বাংলার ঢোল’ প্রযোজনা প্রতিষ্ঠান সময়ের সেরা গায়ক আসিফ আকবরের ৯টি নতুন গান নিয়ে নির্মাণ করছে মিউজিক্যাল সিনেমা ‘গহীনের গান’। বাংলার ঢোলের হর্তাকর্তাদের একজন এনাম। প্রযোজক হিসেবে পরিচিতি রয়েছে তার। বিশেষ করে অডিও পাড়ায়। তিনিই পূর্ণিমার এমন পারিশ্রমিক শুনে ভিমরি খেলেন। মিউজিক্যাল ফিল্ম গহীনের গানের দুই লটের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। পরিচালনায় আছেন সাদত হোসাইন। এখানে আসিফ আকবরকে ভিন্ন ভিন্ন উপস্থাপনায় দর্শকের সামনে আনা হবে। আসিফ আকবরের বৃদ্ধ বয়সের চরিত্রে সৈয়দ হাসান ইমাম রূপদান করবেন। অভিনেত্রী তানজিকাকে নিয়ে এখন শুটিং করছেন পরিচালক। নির্দেশক সূত্র থেকে জানা যায়, এ সিনেমাটিতে বেশ কয়েক তারকার উপস্থিতিও থাকছে। ঋতুপর্ণা সেনগুপ্তকেও দেখা যেতে পারে ছবিটিতে।

পায়েল মুখার্জীর সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। এছাড়া টিভি আর সিনেমার আরও কয়েক জনপ্রিয় মুখের উপস্থিতি থাকবে গহীনের গানে। পূর্ণিমাকে প্রস্তাবের বিষয়ে এনাম জানান, ‘আসিফ আকবরের সঙ্গে পূর্ণিমাকে ওই চরিত্রের জন্য মানাতো বলে আমি মনে করি। খুব বেশি হলে তার তিন থেকে চার দিনের কাজ। তাকে যখন সিনেমাটির প্রস্তাব দিই তিনি সব শুনে হ্যাঁ বলেন। সম্মানীর বিষয় আসতেই তিনি ১৫ লাখ চাইলেন। বর্তমান সময়ে একটি সিনেমার জন্যও কোন নায়িকা এমন সম্মানী নেয় কিনা আমার জানা নেই। আমি শুধু হতবাকই না, হতাশও।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD