রাজধানীর পল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, রাবার বুলেট-আগুন

শেয়ার করুন...

রাজধানীর পল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। বুধবার (১৪ নভেম্বর) বেলা ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি ছুঁড়ছে পুলিশ। এদিকে, বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। নয়াপল্টন এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ইটপাটকেল নিক্ষেপ করছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে। নেতাকর্মীদের অনেকে আহত হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন।

উল্লেখ্য, আজ বুধবার (১৪ নভেম্বর) তৃতীয় দিনের মতো বিএনপির মনোনয়ন ফরম বিক্রি চলছিল। এ উপলক্ষে গত দুই দিনের মত আজও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই মিছিল নিয়ে মনোনয়ন প্রত্যাশীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন হাতে স্লোগান দিয়ে, ব্যান্ড বাজিয়ে বিএনপির নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের সড়কে মিছিল করেছেন। নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে সাত দফা এক দাবি, খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক রহমানের মুক্তি চাই, রাজপথ ছাড়ব না ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন। অনেকে জনসমর্থনের প্রমাণ দিতে বিশাল বিশাল বহর নিয়ে হাজির হয়েছেন।

সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফরম কেনার মাধ্যমে ফরম বিক্রি শুরু হয়। প্রথম দিনে সোমবার এক হাজার ৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। মঙ্গলবার দ্বিতীয় দিনে আট বিভাগে মোট ১৯৯৬টি মনোনয়ন ফরম বিক্রি করে। দু’দিনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩ হাজর ২২২টি। প্রথমে ১২ থেকে ১৪ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি করার ঘোষণা দেয় বিএনপি। পুনঃতফসিলে ভোট পেছানোর পর দলের মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়ার সময় দুই দিন বাড়িয়ে ১৬ নভেম্বর করা হয়।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর পল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, রাবার বুলেট-আগুন

শেয়ার করুন...

রাজধানীর পল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। বুধবার (১৪ নভেম্বর) বেলা ১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, রাবার বুলেট ও শটগানের ফাঁকা গুলি ছুঁড়ছে পুলিশ। এদিকে, বিএনপির নেতাকর্মীরা পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। নয়াপল্টন এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ইটপাটকেল নিক্ষেপ করছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাংচুর করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে। নেতাকর্মীদের অনেকে আহত হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন।

উল্লেখ্য, আজ বুধবার (১৪ নভেম্বর) তৃতীয় দিনের মতো বিএনপির মনোনয়ন ফরম বিক্রি চলছিল। এ উপলক্ষে গত দুই দিনের মত আজও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। সকাল থেকেই মিছিল নিয়ে মনোনয়ন প্রত্যাশীরা দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন হাতে স্লোগান দিয়ে, ব্যান্ড বাজিয়ে বিএনপির নেতাকর্মীরা দলের কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের সড়কে মিছিল করেছেন। নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে সাত দফা এক দাবি, খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক রহমানের মুক্তি চাই, রাজপথ ছাড়ব না ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন। অনেকে জনসমর্থনের প্রমাণ দিতে বিশাল বিশাল বহর নিয়ে হাজির হয়েছেন।

সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য মনোনয়ন ফরম কেনার মাধ্যমে ফরম বিক্রি শুরু হয়। প্রথম দিনে সোমবার এক হাজার ৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি। মঙ্গলবার দ্বিতীয় দিনে আট বিভাগে মোট ১৯৯৬টি মনোনয়ন ফরম বিক্রি করে। দু’দিনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৩ হাজর ২২২টি। প্রথমে ১২ থেকে ১৪ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি করার ঘোষণা দেয় বিএনপি। পুনঃতফসিলে ভোট পেছানোর পর দলের মনোনয়ন ফরম কেনা ও জমা দেওয়ার সময় দুই দিন বাড়িয়ে ১৬ নভেম্বর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD