চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সদস্য আনসার হোসেন আর নেই

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সাধারণ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য, শাহ নেয়ামতুল্লাহ কলেজ মসজিদের দুস্থ কল্যাণ সমিতিরি সদস্য ও জেলা ঠিকাদার সমিতির সদস্য বেলেপুকুর মহল্লার মো. আলহাজ্ব আনসার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স বয়স হয়েছিল ৮১ বছর।

২৭ নভেম্বর বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহী সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে অসুস্থতা বোধ করায় প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আইসিইউতে পাঠানো হয়। আইসিইউ না পাওয়ায় রাজশাহী সিডিএম হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

তিন সন্তানের জনক আনসার হোসেনের জন্ম ১৯৩৯ সালের ১ জানুয়ারি। তার বড় সন্তান মো. রাজীব হোসেন বর্তমানে ওয়ার্টসিলা বাংলাদেশ লিমিটেডের সিনিয়র সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত।

মেজ সন্তান মো. হাসিব হোসেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং দৈনিক গৌড় বাংলা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ছোট সন্তান নকিব হোসেন ২০১৫ সালের ১৫ মে মৃত্যুবরণ করেন।

মরহুমের জানাজার নামাজ বুধবার বিকেলে জেলা শহরের বেলেপুকুর গোরস্থান সংলগ্ন জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে বেলেপুকুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএএম ফজল-ই-খুদা, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অ্যাডভোকেট এফকেএম লুৎফর রহমান ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুল আলম ও সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. জাফরুল আলম, দৈনিক চাঁপাই চিত্রের নির্বাহী সম্পাদক মো. অলিউজ্জামান রুবেলসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আনসার হোসেনের মৃত্যুতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক মো. মুখলেছুর রহমানসহ প্রয়াসের কর্মকর্তাবৃন্দ এবং রেডিও মহানন্দা ও দৈনিক গৌড় বাংলা পরিবার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

শোকসন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনা জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু, ডি এম তালেবুন নবী, চেম্বারের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ।

এ ছাড়াও সমবেদনা জানিয়েছেন- অন লাইন পত্রিকা পদ্মাটাইমস-২৪.কম, চাঁপাই বার্তা, বরেন্দ্র নিউজ, কানসাট নিউজ, গৌড় বার্তা, নাচোল নিউজ, বুলেটিন বাংলাদেশ, গ্রীণবাংলা নিউজ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ, ভোলাহাট চিত্র, বিজয় নিউজ এর প্রকাশক, সম্পাদক ও প্রতিনিধি গণ।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সদস্য আনসার হোসেন আর নেই

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সাধারণ পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য, শাহ নেয়ামতুল্লাহ কলেজ মসজিদের দুস্থ কল্যাণ সমিতিরি সদস্য ও জেলা ঠিকাদার সমিতির সদস্য বেলেপুকুর মহল্লার মো. আলহাজ্ব আনসার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স বয়স হয়েছিল ৮১ বছর।

২৭ নভেম্বর বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে রাজশাহী সিডিএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে অসুস্থতা বোধ করায় প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আইসিইউতে পাঠানো হয়। আইসিইউ না পাওয়ায় রাজশাহী সিডিএম হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

তিন সন্তানের জনক আনসার হোসেনের জন্ম ১৯৩৯ সালের ১ জানুয়ারি। তার বড় সন্তান মো. রাজীব হোসেন বর্তমানে ওয়ার্টসিলা বাংলাদেশ লিমিটেডের সিনিয়র সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত।

মেজ সন্তান মো. হাসিব হোসেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক, রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং দৈনিক গৌড় বাংলা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ছোট সন্তান নকিব হোসেন ২০১৫ সালের ১৫ মে মৃত্যুবরণ করেন।

মরহুমের জানাজার নামাজ বুধবার বিকেলে জেলা শহরের বেলেপুকুর গোরস্থান সংলগ্ন জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে বেলেপুকুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএএম ফজল-ই-খুদা, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অ্যাডভোকেট এফকেএম লুৎফর রহমান ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুল আলম ও সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. জাফরুল আলম, দৈনিক চাঁপাই চিত্রের নির্বাহী সম্পাদক মো. অলিউজ্জামান রুবেলসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আনসার হোসেনের মৃত্যুতে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক মো. মুখলেছুর রহমানসহ প্রয়াসের কর্মকর্তাবৃন্দ এবং রেডিও মহানন্দা ও দৈনিক গৌড় বাংলা পরিবার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

শোকসন্তপ্ত পরিবারের প্রতিসমবেদনা জানিয়েছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা মন্টু, ডি এম তালেবুন নবী, চেম্বারের সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ।

এ ছাড়াও সমবেদনা জানিয়েছেন- অন লাইন পত্রিকা পদ্মাটাইমস-২৪.কম, চাঁপাই বার্তা, বরেন্দ্র নিউজ, কানসাট নিউজ, গৌড় বার্তা, নাচোল নিউজ, বুলেটিন বাংলাদেশ, গ্রীণবাংলা নিউজ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ, ভোলাহাট চিত্র, বিজয় নিউজ এর প্রকাশক, সম্পাদক ও প্রতিনিধি গণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD