খেলার মাঠ রক্ষার দাবিতে সিদ্ধিরগঞ্জে জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মানববন্ধন

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিত্তরঞ্জন খেলার মাঠ রক্ষার দাবিতে চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, সাবেক জাতীয় খেলোয়াড়সহ কয়েক শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এসময় মানববন্ধনে আগত জনপ্রতিনিধিসহ বেশ কয়েকজন বক্তা এই মাঠ সংস্কার কাজ অব্যাহত রাখার দাবী জানান।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম, নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান, ৮নং ওয়ার্ড রুহুল আমিন মোল্লা, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, সাবেক জাতীয় দলের ফুটবলার এস এম সালাউদ্দিন মন্ডল, কামরুল হুদা বাবু, সোনালী অতীত ক্লাবের সভাপতি মো: মোতালিব, সাধারণ সম্পাদক সুজন ভুইয়া, জাতীয় দলের ক্রিকেটার মো: শরীফ, সাবেক ফুটবলার, জাহাঙ্গীর আলম ও আওয়ামীলীগ নেতা মহসিন ভুইয়া প্রমুখ।

বক্তারা বলেন, ধীরে ধীরে বিভিন্ন এলাকার খেলার মাঠ বিলীন হয়ে যাচ্ছে। ফলে এলাকার ছেলেরা খেলাধূলার কোন সুযোগ পাচ্ছে না। চিত্তরঞ্জন মাঠে খেলাধূলা করে অনেক খেলোয়াড় তৈরি হয়েছে। তারা অনেকেই এখন জাতীয় পর্যায়ে খেলছে। ইতোমধ্যে মাঠটি সংস্কারের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন উদ্যোগ নিয়েছে। সংস্কার কাজ চলাকালীন আকষ্মিকভাবে কাজ বন্ধ করে দিয়েছে বিটিএমসি কর্তৃপক্ষ। আমরা মনে করি, মাঠটি নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ঐতিহ্যবাহী মাঠটি রক্ষার দাবি জানান বক্তারা।

সর্বশেষ সংবাদ

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

» সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ ফারুক আটক

» জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৯ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

খেলার মাঠ রক্ষার দাবিতে সিদ্ধিরগঞ্জে জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মানববন্ধন

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিত্তরঞ্জন খেলার মাঠ রক্ষার দাবিতে চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, সাবেক জাতীয় খেলোয়াড়সহ কয়েক শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এসময় মানববন্ধনে আগত জনপ্রতিনিধিসহ বেশ কয়েকজন বক্তা এই মাঠ সংস্কার কাজ অব্যাহত রাখার দাবী জানান।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম, নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুল হক হাসান, ৮নং ওয়ার্ড রুহুল আমিন মোল্লা, সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, সাবেক জাতীয় দলের ফুটবলার এস এম সালাউদ্দিন মন্ডল, কামরুল হুদা বাবু, সোনালী অতীত ক্লাবের সভাপতি মো: মোতালিব, সাধারণ সম্পাদক সুজন ভুইয়া, জাতীয় দলের ক্রিকেটার মো: শরীফ, সাবেক ফুটবলার, জাহাঙ্গীর আলম ও আওয়ামীলীগ নেতা মহসিন ভুইয়া প্রমুখ।

বক্তারা বলেন, ধীরে ধীরে বিভিন্ন এলাকার খেলার মাঠ বিলীন হয়ে যাচ্ছে। ফলে এলাকার ছেলেরা খেলাধূলার কোন সুযোগ পাচ্ছে না। চিত্তরঞ্জন মাঠে খেলাধূলা করে অনেক খেলোয়াড় তৈরি হয়েছে। তারা অনেকেই এখন জাতীয় পর্যায়ে খেলছে। ইতোমধ্যে মাঠটি সংস্কারের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন উদ্যোগ নিয়েছে। সংস্কার কাজ চলাকালীন আকষ্মিকভাবে কাজ বন্ধ করে দিয়েছে বিটিএমসি কর্তৃপক্ষ। আমরা মনে করি, মাঠটি নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ঐতিহ্যবাহী মাঠটি রক্ষার দাবি জানান বক্তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD