ওরা যদি অধম হয় তবে আমরা উত্তম হব না কেন -আবুল হাসানাত আবদুল্লাহ এমপি

শেয়ার করুন...

বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শুক্রবার বিকেলে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, সকল শহীদদের স্মরনে নীরবতা পালন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, মন্ত্রীর পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। সম্মেলনের শুরুতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও অনুমোদন করা হয়।

সম্মেলনে প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন- “ওরা যদি অধম হয় তবে আমরা উত্তম হবোনা কেন। ওই জামায়াত বিএনপি জোট ২১ বছরে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। ওরা দেশে হত্যা ও সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছিল। যারই ধারাবাহিকতায় দেশের সকল আদালতে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ওদের কাউকে বাড়ির বাইরেও ঘুমাতে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রোলমডেল। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর নির্দেশে নব্য এবং ভুঁইফোড় আওয়ামী লীগারদের বিতাড়িত করে দলের দু:সময়ের ত্যাগী ও পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে আওয়ামী লীগের কমিটি গঠনে মাধ্যমে সরকারের চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ অতি দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত হবে। জঙ্গীবাদ ও আগুন সন্ত্রাসীরা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রেখে হাইব্রিড মুক্ত আওয়ামী লীগের কমিটি গঠন করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, জেলা ও মহানগর এবং বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিবৃন্দ। বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস প্রথম অধিবেশন শেষে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সভাপতিত্বে সম্মেলনে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় সাবেক সভাপতি সুনীল কুমার বাড়ৈ সভাপতি ও আবু সালেহ মো. লিটন পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওরা যদি অধম হয় তবে আমরা উত্তম হব না কেন -আবুল হাসানাত আবদুল্লাহ এমপি

শেয়ার করুন...

বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে শুক্রবার বিকেলে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, সকল শহীদদের স্মরনে নীরবতা পালন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, মন্ত্রীর পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, জাতির পিতার ভাগ্নে আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। সম্মেলনের শুরুতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন ও অনুমোদন করা হয়।

সম্মেলনে প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনের সঞ্চালনায় প্রধান অতিথি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন- “ওরা যদি অধম হয় তবে আমরা উত্তম হবোনা কেন। ওই জামায়াত বিএনপি জোট ২১ বছরে আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। ওরা দেশে হত্যা ও সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করেছিল। যারই ধারাবাহিকতায় দেশের সকল আদালতে একযোগে সিরিজ বোমা হামলা চালিয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ওদের কাউকে বাড়ির বাইরেও ঘুমাতে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বহির্বিশ্বে উন্নয়নের রোলমডেল। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর নির্দেশে নব্য এবং ভুঁইফোড় আওয়ামী লীগারদের বিতাড়িত করে দলের দু:সময়ের ত্যাগী ও পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে আওয়ামী লীগের কমিটি গঠনে মাধ্যমে সরকারের চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতায় বাংলাদেশ অতি দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত হবে। জঙ্গীবাদ ও আগুন সন্ত্রাসীরা যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রেখে হাইব্রিড মুক্ত আওয়ামী লীগের কমিটি গঠন করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, জেলা ও মহানগর এবং বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিবৃন্দ। বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস প্রথম অধিবেশন শেষে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সভাপতিত্বে সম্মেলনে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় সাবেক সভাপতি সুনীল কুমার বাড়ৈ সভাপতি ও আবু সালেহ মো. লিটন পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD