শনিবার বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের ৪৮তম শাহাদাৎবার্ষিকী

শেয়ার করুন...

কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : শনিবার ১৪ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৮তম শাহাদাৎবার্ষিকী। বিজয়ের মাত্র দুই দিন আগে চাঁপাইনবাবগঞ্জকে পাকহানাদার মুক্ত করতে জেলা শহরের মহানন্দা নদীর তীরবর্তী রেহাইচরে সম্মুখ যুদ্ধে শহীদ হন বাংলার এ দামাল সন্তান।

পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে দুটি কলেজ ও মহানন্দা নদীর ওপর নির্মিত সেতুর নাম তাঁর নামে নামকরণ করা হয়। এছাড়াও তাঁর শাহাদাৎ বরণের স্থলে (বর্তমান চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ কার্যালয় চত্বরে) একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার মুক্তিযোদ্ধারা এ দিন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন তাঁদের রণাঙ্গনের অগ্রনায়ক ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে।

উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে ১৯৪৯ সালের ৮ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলভী আব্দুল মোতালেব হাওলাদার ও মাতার নাম সাফিয়া বেগম।

এদিকে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১২টায় শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সংলগ্ন শহিদবৃন্দের গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ কার্যালয় চত্বরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের ৪৮তম শাহাদাৎবার্ষিকী

শেয়ার করুন...

কপোত নবী, নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : শনিবার ১৪ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৮তম শাহাদাৎবার্ষিকী। বিজয়ের মাত্র দুই দিন আগে চাঁপাইনবাবগঞ্জকে পাকহানাদার মুক্ত করতে জেলা শহরের মহানন্দা নদীর তীরবর্তী রেহাইচরে সম্মুখ যুদ্ধে শহীদ হন বাংলার এ দামাল সন্তান।

পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের প্রতি সম্মান জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে দুটি কলেজ ও মহানন্দা নদীর ওপর নির্মিত সেতুর নাম তাঁর নামে নামকরণ করা হয়। এছাড়াও তাঁর শাহাদাৎ বরণের স্থলে (বর্তমান চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ কার্যালয় চত্বরে) একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার মুক্তিযোদ্ধারা এ দিন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন তাঁদের রণাঙ্গনের অগ্রনায়ক ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরকে।

উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে ১৯৪৯ সালের ৮ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলভী আব্দুল মোতালেব হাওলাদার ও মাতার নাম সাফিয়া বেগম।

এদিকে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৮তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১২টায় শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সংলগ্ন শহিদবৃন্দের গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ কার্যালয় চত্বরে অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD