প্রাথমিক শিক্ষায় ভর্তি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে প্রাক-প্রাথমিক শিক্ষার ভূমিকা নিরূপণ: নাহিদা বারিক

শেয়ার করুন...

বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক শিক্ষা সর্বপ্রথম স্তর হলেও প্রাক-প্রাথমিক শিক্ষাধারা বহুকাল ধরেই এদেশের শিক্ষাব্যবস্থায় জড়িত। প্রাক-প্রাথমিক শিক্ষাস্তর হল প্রাথমিক শিক্ষার পূর্ববর্তী ধাপ এবং শিশুদের শিক্ষা গ্রহণের সর্বপ্রথম স্তর। এই শিক্ষা হলো শিশুর জীবনের পরবর্তী সকল শিক্ষার ভিত্তি। ৩-৫ বছর বয়সের শিশুদের শিক্ষাকে প্রাক-প্রাথমিক শিক্ষা বলা হয়। শিশুর জীবনে প্রাক-প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই শিক্ষা শিশুর পরবর্তী জীবনের জন্য প্রয়োজনীয় বুনিয়াদী শিক্ষা নিশ্চিত করে।

প্রাক-প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হলোঃ শিশুর শারীরিক, মানসিক ও চারিত্রিক পরিপুষ্টি সাধন করা, শৃঙ্খলার সাথে পরিচয় করিয়ে দেয়া, খেলাধুলা ও আনন্দদায়ক পরিবেশের মাধ্যমে শিশুকে প্রয়োজনীয় শিক্ষাদান, পরবর্তী জীবনে শিশুর আদর্শ ও ব্যক্তিত্ব গঠনের ভিত্তি স্থাপন করা, প্রাথমিক স্কুলে প্রবেশের পূর্বে শিশুদের পঠন প্রস্তুতি নিতে সহায়তা করা। প্রাথমিক স্তরে শিশু ঝরে পড়ার প্রধান কারণ শিক্ষা সম্পর্কে অভিভাবকদের সচেতনতার অভাব। প্রাথমিক শিক্ষায় ভর্তি বৃদ্ধির ক্ষেত্রে প্রাক-প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের আকর্ষণীয় পদ্ধতিতে শিক্ষাদান সহায়তা করবে।

প্রাক-প্রাথমিক স্তরে ভর্তি এবং শিশুদের বিদ্যাল্যমুখী করতে নিম্নোক্ত পদক্ষেপ নেয়া যেতে পারে। প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ শিক্ষক নিয়োগ করতে হবে, প্রতিষ্ঠানগুলোর ভৌত সুবিধা বাড়াতে হবে, শ্রেণীকক্ষের পরিবেশ শিশু উপযোগী করতে হবে, শিশু উপযোগী শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে, শিক্ষকদের আচরণ বন্ধুত্বপূর্ণ, সহযোগিতামূলক এবং সহানুভূতিমূলক হতে হবে, মাল্টিমিডিয়ার ব্যবহার বাড়াতে হবে শ্রেণীকক্ষে, নাচ, গান, অভিনয়, গল্প, খেলা, হাতে-কলমে কাজ প্রভৃতির মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে,দরিদ্র অভিভাবকসহ সকল অভিভাবকদের শিক্ষার প্রতি আগ্রহ ও সচেতনতা সৃষ্টি করতে হবে, প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে, পাক-প্রাথমিক স্তরে আর্থিক অনুদান ও সরকারি সহায়তা বাড়াতে হবে, শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পরিশেষে বলা যায়, উপরোক্ত সুপারিশগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হলে প্রাক-প্রাথমিক শিক্ষাস্তরে শিশু উপস্থিতি আরও বাড়বে এবং সেই সাথে প্রতিষ্ঠান সংখ্যা বাড়লে এবং বিদ্যালয়গুলোর টিউশন ফি হ্রাস করলে সমাজের বিভিন্ন স্তরের শিশুরা এবং তাদের অভিভাবকেরা সচেতন হবে, আগ্রহী হবে শিক্ষার প্রতি। এভাবে প্রাথমিক স্তরে শিশু ভর্তির হার বৃদ্ধি পাবে এবং তাদের ঝরে পড়ার হার ক্রমান্বয়ে কমে আসবে। লেখক নাহিদা বারিক-উপজেলা নির্বাহী কর্মকর্তা-নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ।

সর্বশেষ সংবাদ

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

» সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ ফারুক আটক

» জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষায় ভর্তি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে প্রাক-প্রাথমিক শিক্ষার ভূমিকা নিরূপণ: নাহিদা বারিক

শেয়ার করুন...

বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক শিক্ষা সর্বপ্রথম স্তর হলেও প্রাক-প্রাথমিক শিক্ষাধারা বহুকাল ধরেই এদেশের শিক্ষাব্যবস্থায় জড়িত। প্রাক-প্রাথমিক শিক্ষাস্তর হল প্রাথমিক শিক্ষার পূর্ববর্তী ধাপ এবং শিশুদের শিক্ষা গ্রহণের সর্বপ্রথম স্তর। এই শিক্ষা হলো শিশুর জীবনের পরবর্তী সকল শিক্ষার ভিত্তি। ৩-৫ বছর বয়সের শিশুদের শিক্ষাকে প্রাক-প্রাথমিক শিক্ষা বলা হয়। শিশুর জীবনে প্রাক-প্রাথমিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। এই শিক্ষা শিশুর পরবর্তী জীবনের জন্য প্রয়োজনীয় বুনিয়াদী শিক্ষা নিশ্চিত করে।

প্রাক-প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হলোঃ শিশুর শারীরিক, মানসিক ও চারিত্রিক পরিপুষ্টি সাধন করা, শৃঙ্খলার সাথে পরিচয় করিয়ে দেয়া, খেলাধুলা ও আনন্দদায়ক পরিবেশের মাধ্যমে শিশুকে প্রয়োজনীয় শিক্ষাদান, পরবর্তী জীবনে শিশুর আদর্শ ও ব্যক্তিত্ব গঠনের ভিত্তি স্থাপন করা, প্রাথমিক স্কুলে প্রবেশের পূর্বে শিশুদের পঠন প্রস্তুতি নিতে সহায়তা করা। প্রাথমিক স্তরে শিশু ঝরে পড়ার প্রধান কারণ শিক্ষা সম্পর্কে অভিভাবকদের সচেতনতার অভাব। প্রাথমিক শিক্ষায় ভর্তি বৃদ্ধির ক্ষেত্রে প্রাক-প্রাথমিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। শিশুদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের আকর্ষণীয় পদ্ধতিতে শিক্ষাদান সহায়তা করবে।

প্রাক-প্রাথমিক স্তরে ভর্তি এবং শিশুদের বিদ্যাল্যমুখী করতে নিম্নোক্ত পদক্ষেপ নেয়া যেতে পারে। প্রশিক্ষণপ্রাপ্ত, দক্ষ শিক্ষক নিয়োগ করতে হবে, প্রতিষ্ঠানগুলোর ভৌত সুবিধা বাড়াতে হবে, শ্রেণীকক্ষের পরিবেশ শিশু উপযোগী করতে হবে, শিশু উপযোগী শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে, শিক্ষকদের আচরণ বন্ধুত্বপূর্ণ, সহযোগিতামূলক এবং সহানুভূতিমূলক হতে হবে, মাল্টিমিডিয়ার ব্যবহার বাড়াতে হবে শ্রেণীকক্ষে, নাচ, গান, অভিনয়, গল্প, খেলা, হাতে-কলমে কাজ প্রভৃতির মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে,দরিদ্র অভিভাবকসহ সকল অভিভাবকদের শিক্ষার প্রতি আগ্রহ ও সচেতনতা সৃষ্টি করতে হবে, প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে, পাক-প্রাথমিক স্তরে আর্থিক অনুদান ও সরকারি সহায়তা বাড়াতে হবে, শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পরিশেষে বলা যায়, উপরোক্ত সুপারিশগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হলে প্রাক-প্রাথমিক শিক্ষাস্তরে শিশু উপস্থিতি আরও বাড়বে এবং সেই সাথে প্রতিষ্ঠান সংখ্যা বাড়লে এবং বিদ্যালয়গুলোর টিউশন ফি হ্রাস করলে সমাজের বিভিন্ন স্তরের শিশুরা এবং তাদের অভিভাবকেরা সচেতন হবে, আগ্রহী হবে শিক্ষার প্রতি। এভাবে প্রাথমিক স্তরে শিশু ভর্তির হার বৃদ্ধি পাবে এবং তাদের ঝরে পড়ার হার ক্রমান্বয়ে কমে আসবে। লেখক নাহিদা বারিক-উপজেলা নির্বাহী কর্মকর্তা-নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD