ভবিষ্যতে নায়িকারা হিসাব-নিকাশ পাল্টে দিতে পারেন

শেয়ার করুন...

নায়িকাপ্রধান চলচ্চিত্র দিন দিন বাড়ছে বলিউডে। আর এই ছবিগুলোর প্রতি আলাদা আগ্রহ বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের। বেশ কিছু ছবিতে তাঁকেই দেখা গেছে কেন্দ্রীয় চরিত্রে। তাঁকে ভারতীয় গণিতবিদ শকুন্তলা দেবীর চরিত্রে দেখা যাবে। সম্প্রতি তিনি জানান, নায়কশাসিত বলিউডে নায়িকারাই ভবিষ্যতে বদলে দিতে পারেন বক্স অফিসের হিসাব-নিকাশ।

সৃজিত মুখার্জির বেগম জান, মিলান লুথারিয়ার দ্য ডার্টি পিকচার, সুরেশ ত্রিবেণীর তুমহারি সুলু, সুজয় ঘোষের কাহানিসহ একাধিক ছবিতে বিদ্যাকে সাহসী ও দাপুটে চরিত্রে দেখা গেছে। সবশেষ এই নায়িকাকে রুপালি পর্দায় দেখা গেছে জগন শক্তির মিশন মঙ্গল ছবিতে। এই ছবিতে বিদ্যা ছাড়া তাপসী পান্নু, সোনাক্ষী সিনহা, কীর্তি কুলহারি, নিথিয়া মেননসহ একঝাঁক নারী অভিনয়শিল্পীকে দেখা গেছে। আবার শকুন্তলা দেবীর চরিত্রে শিগগির আসবেন পর্দায়। মেঘনা গুলজারের ছপাক ছবির প্রচারে ব্যস্ত দীপিকা পাড়ুকোন। পরিণীতি চোপড়াকে দেখা যাবে সাইনা নেহওয়ালের চরিত্রে। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে গুঞ্জন সাক্সেনার চরিত্রে। সবকিছু মিলে বিটাউনে নারীকেন্দ্রিক ছবির জোয়ার দেখে রীতিমতো উচ্ছ্বসিত বিদ্যা। তিনি বলেন, ‘বলিউডে বেশি বেশি নারীপ্রধান ছবি হচ্ছে দেখে আমার দারুণ লাগছে। এই সব ছবি থেকে ভালো আয়ও হচ্ছে।’ বিটাউনের নায়িকাদের নিয়ে বেশ আশাবাদী বিদ্যা। তাঁর মতে, আগামী দিনে নায়িকারা বলিউডের চালচিত্র বদলে দিতে পারেন। বিদ্যা বালান বলেন, ‘অদূর ভবিষ্যতে নায়িকারা অনেক হিসাব-নিকাশ পাল্টে দিতে পারেন। নায়িকাপ্রধান ছবি থেকে ২০০ থেকে ৫০০ কোটি রুপি আয় হতে পারে।

অনু মেনন পরিচালিত শকুন্তলা দেবী ছবিটি মে মাসে মুক্তি পেতে যাচ্ছে। বিদ্যা ছাড়া এই ছবিতে সানিয়া মালহোত্রা, যিশু সেনগুপ্ত ও অমিত সাধকে দেখা যাবে।

সর্বশেষ সংবাদ

» বরগুনার বেতাগীতে ডিবির অভিযানে ৯টি গাঁজা গাছসহ কিশোর গ্রেপ্তার

» ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত

» ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

» শার্শা সীমান্ত থেকে ভারতীয় নেশা সিরাপ আটক

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

» সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ ফারুক আটক

» জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৮ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভবিষ্যতে নায়িকারা হিসাব-নিকাশ পাল্টে দিতে পারেন

শেয়ার করুন...

নায়িকাপ্রধান চলচ্চিত্র দিন দিন বাড়ছে বলিউডে। আর এই ছবিগুলোর প্রতি আলাদা আগ্রহ বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের। বেশ কিছু ছবিতে তাঁকেই দেখা গেছে কেন্দ্রীয় চরিত্রে। তাঁকে ভারতীয় গণিতবিদ শকুন্তলা দেবীর চরিত্রে দেখা যাবে। সম্প্রতি তিনি জানান, নায়কশাসিত বলিউডে নায়িকারাই ভবিষ্যতে বদলে দিতে পারেন বক্স অফিসের হিসাব-নিকাশ।

সৃজিত মুখার্জির বেগম জান, মিলান লুথারিয়ার দ্য ডার্টি পিকচার, সুরেশ ত্রিবেণীর তুমহারি সুলু, সুজয় ঘোষের কাহানিসহ একাধিক ছবিতে বিদ্যাকে সাহসী ও দাপুটে চরিত্রে দেখা গেছে। সবশেষ এই নায়িকাকে রুপালি পর্দায় দেখা গেছে জগন শক্তির মিশন মঙ্গল ছবিতে। এই ছবিতে বিদ্যা ছাড়া তাপসী পান্নু, সোনাক্ষী সিনহা, কীর্তি কুলহারি, নিথিয়া মেননসহ একঝাঁক নারী অভিনয়শিল্পীকে দেখা গেছে। আবার শকুন্তলা দেবীর চরিত্রে শিগগির আসবেন পর্দায়। মেঘনা গুলজারের ছপাক ছবির প্রচারে ব্যস্ত দীপিকা পাড়ুকোন। পরিণীতি চোপড়াকে দেখা যাবে সাইনা নেহওয়ালের চরিত্রে। শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে গুঞ্জন সাক্সেনার চরিত্রে। সবকিছু মিলে বিটাউনে নারীকেন্দ্রিক ছবির জোয়ার দেখে রীতিমতো উচ্ছ্বসিত বিদ্যা। তিনি বলেন, ‘বলিউডে বেশি বেশি নারীপ্রধান ছবি হচ্ছে দেখে আমার দারুণ লাগছে। এই সব ছবি থেকে ভালো আয়ও হচ্ছে।’ বিটাউনের নায়িকাদের নিয়ে বেশ আশাবাদী বিদ্যা। তাঁর মতে, আগামী দিনে নায়িকারা বলিউডের চালচিত্র বদলে দিতে পারেন। বিদ্যা বালান বলেন, ‘অদূর ভবিষ্যতে নায়িকারা অনেক হিসাব-নিকাশ পাল্টে দিতে পারেন। নায়িকাপ্রধান ছবি থেকে ২০০ থেকে ৫০০ কোটি রুপি আয় হতে পারে।

অনু মেনন পরিচালিত শকুন্তলা দেবী ছবিটি মে মাসে মুক্তি পেতে যাচ্ছে। বিদ্যা ছাড়া এই ছবিতে সানিয়া মালহোত্রা, যিশু সেনগুপ্ত ও অমিত সাধকে দেখা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD