পুলিশ সপ্তাহে পুনাকের শীর্ষস্থানে বগুড়া, সম্মাননা দিলেন আইজিপি

শেয়ার করুন...

পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) কার্যক্রমের শীর্ষস্থানের পুরস্কার জিতলো পুনাক বগুড়া। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে ‘পুলিশ সপ্তাহ-২০২০’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহীদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর স্টল পরিদর্শন এবং পুলিশ সদস্যদের সাথে কল্যাণ প্যারেডে অংশগ্রহণ করেন।

পুলিশ সপ্তাহের বিভিন্ন ইভেন্টের মধ্যে অনুষ্ঠিত হয় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা ২০২০।

গত মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুনাকের অনুষ্ঠানে ২০১৯ এ সার্বিক কার্যক্রম এবং নতুন বস্ত্র তৈরী কাজ বিবেচনা করে সারাদেশের মধ্যে ‘পুনাক বগুড়া’ প্রথম স্থান অর্জন করেছে। ২য় স্থানে পুনাক সাতক্ষীরা এবং পুনাক খুলনা ৩য় স্থানের পুরস্কার পেয়েছে।

পুনাক বগুড়ার সভানেত্রী রোমানা আশরাফের হাতে প্রথম পুরষ্কার (সম্মাননা ক্রেস্ট) তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

পুনাক বগুড়ার সাধারণ সম্পাদক মুঞ্জুরী ইসলাম বলেন, গতবছর আমরা সারাদেশে ২য় স্থান অর্জন করেছিলাম। এবার জেলা পুলিশ আলী আশরাফ ভূঞা এবং পুনাক সভানেত্রী রোমানা আশরাফের একান্ত চেষ্টায় আমরা সারাদেশে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছি। ‘আমাদের ২০১৮ সালে ১৩৮ রকমের বস্ত্রশিল্প ছিল। সবার চেষ্টায় ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ টি। আমাদের এই চেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। ‘আমাদের মোট সদস্য এখানে ৪২জন। আমরা বস্ত্র তৈরীর পাশাপাশি সামাজিক কার্যক্রম যেমন- শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, দরিদ্র মেধাবীদের সহায়তা, বিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোসহ সকল ভালো কাজে অংশগ্রহণের চেষ্টা করে থাকি।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সপ্তাহে পুনাকের শীর্ষস্থানে বগুড়া, সম্মাননা দিলেন আইজিপি

শেয়ার করুন...

পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) কার্যক্রমের শীর্ষস্থানের পুরস্কার জিতলো পুনাক বগুড়া। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।

মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে ‘পুলিশ সপ্তাহ-২০২০’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত বিভিন্ন কন্টিনজেন্ট এবং পতাকাবাহীদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর স্টল পরিদর্শন এবং পুলিশ সদস্যদের সাথে কল্যাণ প্যারেডে অংশগ্রহণ করেন।

পুলিশ সপ্তাহের বিভিন্ন ইভেন্টের মধ্যে অনুষ্ঠিত হয় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা ২০২০।

গত মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুনাকের অনুষ্ঠানে ২০১৯ এ সার্বিক কার্যক্রম এবং নতুন বস্ত্র তৈরী কাজ বিবেচনা করে সারাদেশের মধ্যে ‘পুনাক বগুড়া’ প্রথম স্থান অর্জন করেছে। ২য় স্থানে পুনাক সাতক্ষীরা এবং পুনাক খুলনা ৩য় স্থানের পুরস্কার পেয়েছে।

পুনাক বগুড়ার সভানেত্রী রোমানা আশরাফের হাতে প্রথম পুরষ্কার (সম্মাননা ক্রেস্ট) তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

পুনাক বগুড়ার সাধারণ সম্পাদক মুঞ্জুরী ইসলাম বলেন, গতবছর আমরা সারাদেশে ২য় স্থান অর্জন করেছিলাম। এবার জেলা পুলিশ আলী আশরাফ ভূঞা এবং পুনাক সভানেত্রী রোমানা আশরাফের একান্ত চেষ্টায় আমরা সারাদেশে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছি। ‘আমাদের ২০১৮ সালে ১৩৮ রকমের বস্ত্রশিল্প ছিল। সবার চেষ্টায় ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ টি। আমাদের এই চেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। ‘আমাদের মোট সদস্য এখানে ৪২জন। আমরা বস্ত্র তৈরীর পাশাপাশি সামাজিক কার্যক্রম যেমন- শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, দরিদ্র মেধাবীদের সহায়তা, বিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোসহ সকল ভালো কাজে অংশগ্রহণের চেষ্টা করে থাকি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD