আলেম ওলামাদের নিয়ে বঙ্গবন্ধু ওলামা লীগ প্রতিষ্ঠিত করেন- সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ

শেয়ার করুন...

৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার আবদুস সালাম হলেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক কমিটি ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ওলামা লীগের অংশগ্রহণের নির্বাচনী প্রচারণা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওলামা লীগের সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল আওয়ামী ঘরনার আলেম ওলামাদের সমন্বয়ে বঙ্গবন্ধু মুজিব ওলামা লীগ প্রতিষ্ঠিত করেন। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২০০১ এর চারদলীয় জোটের দেশবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে ওলামা লীগ দৃঢ়তার সাথে রাজপথে ভূমিকা রেখেছে। জননেত্রী শেখ হাসিনা’র কারামুক্তি আন্দোলনেও ওলামা লীগ গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে ১ লক্ষ ২৭ হাজার স্বাক্ষর গ্রহণ করে আওয়ামী লীগের সভানেত্রীর মুক্তিকে তরান্বিত করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, কতিপয় স্বার্থন্বেষী নেতাদের বিতর্কিত কর্মকা-ের কারণে ওলামা লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। ফলশ্রুতিতে বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অঙ্গ সহযোগী ও ভ্রাতিপ্রতীম সংগঠন হিসেবে অস্বীকার করার মাধ্যমে ওলামা লীগের সকল কার্যক্রমকে স্থগিত ঘোষণা করে। ফলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ওলামায়ে কেরামগণ চরমভাবে হতাশ।

আওয়ামী লীগের বর্তমান প্রচার ও প্রকাশনা সম্পাদক ওলামা লীগকে পুনরায় সুসংগঠিত হওয়ার জন্য কিছু পরামর্শ প্রদান করেন। ১২/১২/২০১৯ সন্ধ্যায় ধানমন্ডি ৩/এ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে ওলামা লীগ নেতা মাওলানা আব্দুল আলিম আজাদী’র সভাপতিত্বে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ওলামা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। জননেতা মুফতি শেখ মোহাম্মদ শহীদুল ইসলামকে আহ্বায়ক ও মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ীকে সদস্য সচিব নির্বাচিত করে ১০৭ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হযরত মওলানা আবদুল আলিম আজাদী, হাফেজ মাওলানা সুলাইমান, মুফতি ইব্রাহিম খলিল ফারুকী, মাওলানা খলিলুর রহমান, হাফেজ সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন জুয়েল, মুফতি আলমগীর হোসাইন, মাওলানা আলতাফ হোসেন চৌধুরী, মাওলানা ইদ্রিস, মাওলানা রবিউল ইসলাম সিদ্দিকী, মাওলানা আবু ইউসুফ হেলালী, হাফেজ মো. শরিফুল ইসলাম, হাফেজ আক্তার হোসাইন, ক্বারী আসাদুজ্জামান, মওলানা রুহুল আমিন, কাজী ফায়জুর রহমান, হাফেজ হাফিজুর রহমান, মাওলানা লোকমান সাইফুল, মাওলানা হাবিবুর রহমান, মুফতি মতিউর রহমান প্রমুখ।

সর্বশেষ সংবাদ

» বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় ESKUF সিরাপ আটক

» বেনাপোল বর্ডার দিয়ে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

» বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: অভিজ্ঞতার ঝুলি নিয়ে মাঠে রহিমা বেগম

» ফতুল্লা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

» বকশীগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়নে দম্পতি আইনজীবীর মহতী উদ্যোগ

» আবারও গ্রে/প্তা/র দেখানো হলো সাবেক মেয়র আইভিকে

» ফতুল্লায় ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি, আহত ১

» বরগুনায় ডিবির অভিযানে ১২১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

» ভূট্টাক্ষেতে পাওয়া গেল অপহৃত শিক্ষার্থীকে, গ্রেফতার ৫

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আলেম ওলামাদের নিয়ে বঙ্গবন্ধু ওলামা লীগ প্রতিষ্ঠিত করেন- সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ

শেয়ার করুন...

৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলার আবদুস সালাম হলেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক কমিটি ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ওলামা লীগের অংশগ্রহণের নির্বাচনী প্রচারণা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওলামা লীগের সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল আওয়ামী ঘরনার আলেম ওলামাদের সমন্বয়ে বঙ্গবন্ধু মুজিব ওলামা লীগ প্রতিষ্ঠিত করেন। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২০০১ এর চারদলীয় জোটের দেশবিরোধী সকল অপতৎপরতার বিরুদ্ধে ওলামা লীগ দৃঢ়তার সাথে রাজপথে ভূমিকা রেখেছে। জননেত্রী শেখ হাসিনা’র কারামুক্তি আন্দোলনেও ওলামা লীগ গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে ১ লক্ষ ২৭ হাজার স্বাক্ষর গ্রহণ করে আওয়ামী লীগের সভানেত্রীর মুক্তিকে তরান্বিত করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, কতিপয় স্বার্থন্বেষী নেতাদের বিতর্কিত কর্মকা-ের কারণে ওলামা লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। ফলশ্রুতিতে বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অঙ্গ সহযোগী ও ভ্রাতিপ্রতীম সংগঠন হিসেবে অস্বীকার করার মাধ্যমে ওলামা লীগের সকল কার্যক্রমকে স্থগিত ঘোষণা করে। ফলে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ওলামায়ে কেরামগণ চরমভাবে হতাশ।

আওয়ামী লীগের বর্তমান প্রচার ও প্রকাশনা সম্পাদক ওলামা লীগকে পুনরায় সুসংগঠিত হওয়ার জন্য কিছু পরামর্শ প্রদান করেন। ১২/১২/২০১৯ সন্ধ্যায় ধানমন্ডি ৩/এ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে ওলামা লীগ নেতা মাওলানা আব্দুল আলিম আজাদী’র সভাপতিত্বে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ওলামা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। জননেতা মুফতি শেখ মোহাম্মদ শহীদুল ইসলামকে আহ্বায়ক ও মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ীকে সদস্য সচিব নির্বাচিত করে ১০৭ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হযরত মওলানা আবদুল আলিম আজাদী, হাফেজ মাওলানা সুলাইমান, মুফতি ইব্রাহিম খলিল ফারুকী, মাওলানা খলিলুর রহমান, হাফেজ সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন জুয়েল, মুফতি আলমগীর হোসাইন, মাওলানা আলতাফ হোসেন চৌধুরী, মাওলানা ইদ্রিস, মাওলানা রবিউল ইসলাম সিদ্দিকী, মাওলানা আবু ইউসুফ হেলালী, হাফেজ মো. শরিফুল ইসলাম, হাফেজ আক্তার হোসাইন, ক্বারী আসাদুজ্জামান, মওলানা রুহুল আমিন, কাজী ফায়জুর রহমান, হাফেজ হাফিজুর রহমান, মাওলানা লোকমান সাইফুল, মাওলানা হাবিবুর রহমান, মুফতি মতিউর রহমান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD