সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে দ্ইু শিশুর লাশ উদ্ধার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকার একটি পুকুর থেকে মোঃ শামীম (৮) ও মনির হোসেন (৭) নামে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টায় নিখোঁজের তিনদিন পর দুই শিশুর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার সকালে বার্মাস্ট্যান্ড এলাকার কবরস্থানের পাশের একটি পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হািফজুর রহমান রাজিব ওই পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়। মৃত মোঃ শামীম কুমিল্লার ভাঙ্গুরা থানার দক্ষিণ বাঙ্গুরার বাসিন্দা রবিউল আলমের ছেলে ও মনির হোসেন রংপুরের গঙ্গাচরার পাইখান চওরা খোলার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন ওরফে জব্বারের ছেলে। তাদের উভয় পরিবার সিদ্ধিরগঞ্জের এসওরোড এলাকার বাদশা মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করছে। মৃত শামীম ও মনিরের পিতা অটো রিক্সা চালক। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ কামরুল ফারুক জানান, ধারণা করা হচ্ছে গত শুক্রবার শিশু মোঃ শামীম ও মনির গোসল করতে পুকুরে নামলে পানিতে ডুবে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। শিশু নিখোঁজের ঘটনায় এক শিশুর বাবা বাদী হয়ে শনিবার সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়ের (জিডি) করেন। তিনি আরো জানান, উদ্ধার হওয়া শিশুর লাশের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ নেই। তবুও লাশের ময়নাতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে দ্ইু শিশুর লাশ উদ্ধার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকার একটি পুকুর থেকে মোঃ শামীম (৮) ও মনির হোসেন (৭) নামে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৯টায় নিখোঁজের তিনদিন পর দুই শিশুর লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার সকালে বার্মাস্ট্যান্ড এলাকার কবরস্থানের পাশের একটি পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হািফজুর রহমান রাজিব ওই পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়। মৃত মোঃ শামীম কুমিল্লার ভাঙ্গুরা থানার দক্ষিণ বাঙ্গুরার বাসিন্দা রবিউল আলমের ছেলে ও মনির হোসেন রংপুরের গঙ্গাচরার পাইখান চওরা খোলার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন ওরফে জব্বারের ছেলে। তাদের উভয় পরিবার সিদ্ধিরগঞ্জের এসওরোড এলাকার বাদশা মিয়ার ভাড়া বাড়িতে বসবাস করছে। মৃত শামীম ও মনিরের পিতা অটো রিক্সা চালক। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ কামরুল ফারুক জানান, ধারণা করা হচ্ছে গত শুক্রবার শিশু মোঃ শামীম ও মনির গোসল করতে পুকুরে নামলে পানিতে ডুবে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। শিশু নিখোঁজের ঘটনায় এক শিশুর বাবা বাদী হয়ে শনিবার সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়ের (জিডি) করেন। তিনি আরো জানান, উদ্ধার হওয়া শিশুর লাশের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ নেই। তবুও লাশের ময়নাতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD