নির্বাচনের দিন কোনো হইচই হবে না, নিঃশব্দে ভোট চুরি হবে: আমীর খসরু

শেয়ার করুন...

ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) ‘নিঃশব্দে-নির্বিঘ্নে ভোট চুরির প্রকল্প’ অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি ভোটগ্রহণে ইভিএম ব্যবহারের বিরুদ্ধে সরব হওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সংগ্রামী দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘আর নয় অতীত, বর্তমান ও ভবিষৎ করণীয় কী?’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

ইভিএমের সমালোচনা করে আমীর খসরু বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট ডাকাতি হয়েছে। তার কথা মানুষের জানা হয়ে গেছে। আবার ব্যালট বাক্সে চুরি করতে গিয়ে ঝামেলা হয়, কখনও ভোটারের চেয়ে ভোট বেশি হয়ে যায়। তাই এবার ভোট ডাকাতি করতে সরকার ইভিএমকে বেছে নিয়েছে। ভোটের দিন আপনি বায়োমেট্রিক দেবেন, তারা তাদের মার্কায় টিপ দেবে। এতে কোনো ঝামেলা হবে না, হইচই হবে না। নীরবে ও নিঃশব্দে ভোট চুরির কাজটি সম্পন্ন হবে।

ইভিএমে চ্যালেঞ্জ করার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ভারতে তো ইভিএমে ভোট দিতে গেলে একটি রশিদ দেয়া হয়। বাংলাদেশ সেটিরও ব্যবস্থা নেই। আপনি কাকে চ্যালেঞ্জ করবেন? তাই জনগণকে ইভিএমের বিরুদ্ধে কথা বলতে হবে।

মো. জাহাঙ্গীর হোসেন হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি স্থানীয় কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা, সংগঠটির নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদার, হুমায়ুন কবীর খান প্রমুখ।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের দিন কোনো হইচই হবে না, নিঃশব্দে ভোট চুরি হবে: আমীর খসরু

শেয়ার করুন...

ইলেকট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) ‘নিঃশব্দে-নির্বিঘ্নে ভোট চুরির প্রকল্প’ অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি ভোটগ্রহণে ইভিএম ব্যবহারের বিরুদ্ধে সরব হওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সংগ্রামী দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘আর নয় অতীত, বর্তমান ও ভবিষৎ করণীয় কী?’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

ইভিএমের সমালোচনা করে আমীর খসরু বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট ডাকাতি হয়েছে। তার কথা মানুষের জানা হয়ে গেছে। আবার ব্যালট বাক্সে চুরি করতে গিয়ে ঝামেলা হয়, কখনও ভোটারের চেয়ে ভোট বেশি হয়ে যায়। তাই এবার ভোট ডাকাতি করতে সরকার ইভিএমকে বেছে নিয়েছে। ভোটের দিন আপনি বায়োমেট্রিক দেবেন, তারা তাদের মার্কায় টিপ দেবে। এতে কোনো ঝামেলা হবে না, হইচই হবে না। নীরবে ও নিঃশব্দে ভোট চুরির কাজটি সম্পন্ন হবে।

ইভিএমে চ্যালেঞ্জ করার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, ভারতে তো ইভিএমে ভোট দিতে গেলে একটি রশিদ দেয়া হয়। বাংলাদেশ সেটিরও ব্যবস্থা নেই। আপনি কাকে চ্যালেঞ্জ করবেন? তাই জনগণকে ইভিএমের বিরুদ্ধে কথা বলতে হবে।

মো. জাহাঙ্গীর হোসেন হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি স্থানীয় কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির সাবেক সংসদ সদস্য শিরিন সুলতানা, সংগঠটির নির্বাহী কমিটির সদস্য শাহ মো. আবু জাফর,নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদার, হুমায়ুন কবীর খান প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD