মৌলভীবাজারের আন্তর্জাতিক কবি মহা সম্মেলনে স্বর্ণ পদক প্রাপ্তি

শেয়ার করুন...

মশাহিদ আহমদ, মৌলভীবাজার:- মৌলভীবাজারে বাংলাদেশ কবি মহল ( এসো কবিতা লিখি) এর আয়োজনে ভৈরবগঞ্জ বাজারে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো আন্তর্জাতিক কবি মহা সম্মেলন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভারতের আসাম রাজ্যের প্রখ্যাত কবি ও মানব প্রেমী নীহাররঞ্জন নাথ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- কবি মামুনুর রশিদ। বাংলাদেশ কবি মহলের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি শেখ শাহ্ জামাল আহমদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল,কবি কল্যাণী দেব চৌধুরী, কবি হিলারী হিটলার, কবি মুন্সি কবির, কবি রোকশানা সূখী, কুষ্টিয়ার কবি জীবন চক্রবর্তী, কলকাতার বিশিষ্ট কবি অজয় চক্রবর্তী,, ভারতের কবি পার্থদীপ সমাজদার, কবি মুহিবা ইসলাম মৌরী,কবি আঃ রউফ, কবি ও গীতিকার মুক্তাদির আহমদ উদাস,কবি বিধু নাথ,কবি রৌনক, সিলেটের কবি সফির আহমদ কামাল, চাঁপাই নবাবগঞ্জের কবি নাজরিন আখতার,কবি শিরিন শিলা,কবি জান্নাতুল বাকী,কবি শিউলী আক্তার, কবি সয়ফুল, কবি মহলের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম, উপদেষ্টা ও সাংবাদিক মশাহিদ আহমদ, সাংবাদিক বিকুল চক্রবর্তীসহ স্থানীয় গুণিজন। দিন ব্যাপী কয়েক পর্বে অনুষ্ঠিত এ কবি মহা সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্থ থেকে প্রায় তিন শতাধিক কবি অংশনেন। সকাল ১০টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলে টানা কবিতা আবৃতি ও সাহিত্য আলোচনা। সব শেষে কবিদের সম্মানে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতক অনুষ্ঠান। সভায় প্রধান অতিথির বক্তব্যে কবি নিহার রঞ্জন নাথ বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। এদেশে কোন অনুষ্ঠান শুরুর আগে কোরান তেলাওয়াত ও গীতা পাঠ করেন। এটি মানুষের মনকে অসৎ পথ থেকে দূরে রাখে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতন্ত আত্মীয়তা পরায়ন। বাংলাদেশের মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ। তিনি বলেন- বাংলাদেশ কবি মহল শুধু বাংলাদেশেই সাহিত্য সেবা দিচ্ছে না, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এর সাহিত্য সেবা চলছে তাই কবি মহলের প্রতিষ্ঠাতা কবি শেখ জামাল আহমদকে তাঁর বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ভারতের বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদ বিশ জনের মধ্যে স্বর্ণ পদক প্রদান করবে। এ সময় কবি কল্যাণী দেব চৌধূরীসহ তিনি উক্ত অনুষ্ঠানে কবি শেখ শাহ জামালের গলায় পড়িয়ে দেন ভারতের মায়ারানী ট্রাস্টের দেওয়া স্বর্ণ পদক। কবি শেখ জামাল উক্ত সম্মান মাথায় তুলে নিয়ে তাঁর এলাকাবাসী ও বাংলাদেশের সকলের চরণে রেখে তাঁর স্রস্টাসহ ভারতের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। উপস্থিত চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল বলেন- এ পদক শুধু আমাদের এই এলাকার সম্মান নয়। এটা সারা বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনলো। পরে কবি নীহাররঞ্জন নাথ নিজের লেখা কয়েকটি গজল পরিবেশন করে শত শত দর্শনার্থীদের বিমোহিত করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কবি মহলের পক্ষ থেকে কবি নিহার রঞ্জন নাথ কেও স্বর্ণপদকে ভুষিত করা হয়।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

» সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

» সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ ফারুক আটক

» জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

» ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযাননে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার

» তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির

» সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারের আন্তর্জাতিক কবি মহা সম্মেলনে স্বর্ণ পদক প্রাপ্তি

শেয়ার করুন...

মশাহিদ আহমদ, মৌলভীবাজার:- মৌলভীবাজারে বাংলাদেশ কবি মহল ( এসো কবিতা লিখি) এর আয়োজনে ভৈরবগঞ্জ বাজারে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে গেলো আন্তর্জাতিক কবি মহা সম্মেলন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভারতের আসাম রাজ্যের প্রখ্যাত কবি ও মানব প্রেমী নীহাররঞ্জন নাথ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- কবি মামুনুর রশিদ। বাংলাদেশ কবি মহলের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি শেখ শাহ্ জামাল আহমদ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল,কবি কল্যাণী দেব চৌধুরী, কবি হিলারী হিটলার, কবি মুন্সি কবির, কবি রোকশানা সূখী, কুষ্টিয়ার কবি জীবন চক্রবর্তী, কলকাতার বিশিষ্ট কবি অজয় চক্রবর্তী,, ভারতের কবি পার্থদীপ সমাজদার, কবি মুহিবা ইসলাম মৌরী,কবি আঃ রউফ, কবি ও গীতিকার মুক্তাদির আহমদ উদাস,কবি বিধু নাথ,কবি রৌনক, সিলেটের কবি সফির আহমদ কামাল, চাঁপাই নবাবগঞ্জের কবি নাজরিন আখতার,কবি শিরিন শিলা,কবি জান্নাতুল বাকী,কবি শিউলী আক্তার, কবি সয়ফুল, কবি মহলের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম, উপদেষ্টা ও সাংবাদিক মশাহিদ আহমদ, সাংবাদিক বিকুল চক্রবর্তীসহ স্থানীয় গুণিজন। দিন ব্যাপী কয়েক পর্বে অনুষ্ঠিত এ কবি মহা সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্থ থেকে প্রায় তিন শতাধিক কবি অংশনেন। সকাল ১০টা থেকে রাত ১১ টা পর্যন্ত চলে টানা কবিতা আবৃতি ও সাহিত্য আলোচনা। সব শেষে কবিদের সম্মানে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতক অনুষ্ঠান। সভায় প্রধান অতিথির বক্তব্যে কবি নিহার রঞ্জন নাথ বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। এদেশে কোন অনুষ্ঠান শুরুর আগে কোরান তেলাওয়াত ও গীতা পাঠ করেন। এটি মানুষের মনকে অসৎ পথ থেকে দূরে রাখে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ অতন্ত আত্মীয়তা পরায়ন। বাংলাদেশের মানুষের ভালোবাসায় তিনি মুগ্ধ। তিনি বলেন- বাংলাদেশ কবি মহল শুধু বাংলাদেশেই সাহিত্য সেবা দিচ্ছে না, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে এর সাহিত্য সেবা চলছে তাই কবি মহলের প্রতিষ্ঠাতা কবি শেখ জামাল আহমদকে তাঁর বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ভারতের বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদ বিশ জনের মধ্যে স্বর্ণ পদক প্রদান করবে। এ সময় কবি কল্যাণী দেব চৌধূরীসহ তিনি উক্ত অনুষ্ঠানে কবি শেখ শাহ জামালের গলায় পড়িয়ে দেন ভারতের মায়ারানী ট্রাস্টের দেওয়া স্বর্ণ পদক। কবি শেখ জামাল উক্ত সম্মান মাথায় তুলে নিয়ে তাঁর এলাকাবাসী ও বাংলাদেশের সকলের চরণে রেখে তাঁর স্রস্টাসহ ভারতের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। উপস্থিত চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল বলেন- এ পদক শুধু আমাদের এই এলাকার সম্মান নয়। এটা সারা বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনলো। পরে কবি নীহাররঞ্জন নাথ নিজের লেখা কয়েকটি গজল পরিবেশন করে শত শত দর্শনার্থীদের বিমোহিত করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কবি মহলের পক্ষ থেকে কবি নিহার রঞ্জন নাথ কেও স্বর্ণপদকে ভুষিত করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD