ফতুল্লা থানার ভেতরেই সাংবাদিকদের লাঞ্চিত করে শ্যামলের ক্যাডার বাহিনী

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার : ধর্ষককে সহায়তা করার অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরের চিহ্নিত চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসী আনিছুর রহমান শ্যামলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শ্যামল কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে কাশিপুরের খিলমার্কেট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, কাশিপুরে একটি ধর্ষণের ঘটনায় শ্যামল প্রভাব খাটিয়ে ধর্ষকের পক্ষ নিয়ে বিচার করে এবং ধর্ষককে নিজ জিম্মায় ছেড়ে দেয়। এর ফলে ধর্ষিতার দায়েরকৃত মামলার অভিযোগের প্রেক্ষিতে ধর্ষককে সহায়তা করার অপরাধে শ্যামল এবং ধর্ষণের অভিযোগে মূল ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে তাদের উভয়কে আদালতে প্রেরণ করা হয়। এদিকে, শ্যামলকে আদালতে প্রেরণের সময় তার ছবি তুলতে গেলে থানার ভেতরেই সাংবাদিকদের লাঞ্চিত করে শ্যামলের ক্যাডার বাহিনী। এঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক মহল। সরেজমিনে দেখা গেছে, এদিন বেলা সাড়ে ১২টার দিকে থানা থেকে আদালতে পাঠানো হয় আসামী শ্যামলকে। এসময় শ্যামলের মুখে মাক্স ও চাঁদর পড়িয়ে মুখ ঢেকে গাড়িতে তোলা হয়।

এর আগে থানার ভিতরে জড়ো হয় শ্যামলের লালিত অর্ধশতাধিক ক্যাডার বাহিনী। থানার লকাপ থেকে আসামী শ্যামলকে বের করার পরই তার চারপাশ ঘিরে ধরে শ্যামলের ক্যাডাররা। আসামীকে পুলিশ প্রটোকল দিতে দেখা যায়নি। এসময় উপস্থিত সংবাদ কর্মীরা আসামীর ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে আসামীর ক্যাডার বাহিনীরা থানার ভেতরেই সাংবাদিকদের উপর হামলা চালায় এবং পেশাগত কাজে বাধা দেয়।তবে ধর্ষণ মামলার আসামিকে থানা থেকে আদালতে পাঠাতে আসামি পক্ষের লোকদের পাঠানো গাড়ি ব্যবহার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনার সময় উপস্থিত থাকা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক এর দৃষ্টি আকর্শন করা হলে তিনি উল্টো আসামী ও বহিরাগত ক্যাডারদের পক্ষ নিয়েই সাংবাদিকদের উপর চড়াও হন এবং ছবি তোলায় বাধা দেন।

উপস্থিত সাংবাদিক মহল বিষয়টি ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) সাখাওয়াত হোসেনকে অবগত করলে সাংবাদিকদের তোপের মুখে লিটন নামে এক হামলাকারীকে আটক করে পুলিশ। লিটন আসামী শ্যামলের চিহ্নিত সহযোগি। এ বিষয়ে দুপুর ২টার দিকে সাংবাদিকদের সাথে বৈঠক করেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন। এসময় উপস্থিত সাংবাদিকদের ওসি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখ ও লজ্জা জনক। আমরা ইতি মধ্যে একজনকে আটক করেছি। ফুটেজ চেক করে অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। মামলার তদন্ত কর্মকর্তা এস.আই মোবারক এর বিষয়ে ওসি বলেন, তার বিষয়টি আমরা দেখবো। দায়িত্বে অবহেলা বা ত্রুটির প্রমান পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: জলিল মেম্বার গ্রেফতার

» বেনাপোলে ধানক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার

» বকশীগঞ্জে নবাগত ইউএনও মুরাদ হােসেনকে বরণ করল মুক্তিযােদ্ধা সংসদ ও সন্তানরা

» ফতুল্লায় পুলিশের কথিত সোর্স মামুনকে কুপিয়ে জখম

» ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন পালন

» সাইবার বুলিংয়ের প্রতিবাদে নারী ইউপি সদস্য চাম্পা আক্তারের সংবাদ সম্মেলন

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লা থানার ভেতরেই সাংবাদিকদের লাঞ্চিত করে শ্যামলের ক্যাডার বাহিনী

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার : ধর্ষককে সহায়তা করার অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরের চিহ্নিত চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসী আনিছুর রহমান শ্যামলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শ্যামল কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে কাশিপুরের খিলমার্কেট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, কাশিপুরে একটি ধর্ষণের ঘটনায় শ্যামল প্রভাব খাটিয়ে ধর্ষকের পক্ষ নিয়ে বিচার করে এবং ধর্ষককে নিজ জিম্মায় ছেড়ে দেয়। এর ফলে ধর্ষিতার দায়েরকৃত মামলার অভিযোগের প্রেক্ষিতে ধর্ষককে সহায়তা করার অপরাধে শ্যামল এবং ধর্ষণের অভিযোগে মূল ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে তাদের উভয়কে আদালতে প্রেরণ করা হয়। এদিকে, শ্যামলকে আদালতে প্রেরণের সময় তার ছবি তুলতে গেলে থানার ভেতরেই সাংবাদিকদের লাঞ্চিত করে শ্যামলের ক্যাডার বাহিনী। এঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক মহল। সরেজমিনে দেখা গেছে, এদিন বেলা সাড়ে ১২টার দিকে থানা থেকে আদালতে পাঠানো হয় আসামী শ্যামলকে। এসময় শ্যামলের মুখে মাক্স ও চাঁদর পড়িয়ে মুখ ঢেকে গাড়িতে তোলা হয়।

এর আগে থানার ভিতরে জড়ো হয় শ্যামলের লালিত অর্ধশতাধিক ক্যাডার বাহিনী। থানার লকাপ থেকে আসামী শ্যামলকে বের করার পরই তার চারপাশ ঘিরে ধরে শ্যামলের ক্যাডাররা। আসামীকে পুলিশ প্রটোকল দিতে দেখা যায়নি। এসময় উপস্থিত সংবাদ কর্মীরা আসামীর ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে আসামীর ক্যাডার বাহিনীরা থানার ভেতরেই সাংবাদিকদের উপর হামলা চালায় এবং পেশাগত কাজে বাধা দেয়।তবে ধর্ষণ মামলার আসামিকে থানা থেকে আদালতে পাঠাতে আসামি পক্ষের লোকদের পাঠানো গাড়ি ব্যবহার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনার সময় উপস্থিত থাকা মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক এর দৃষ্টি আকর্শন করা হলে তিনি উল্টো আসামী ও বহিরাগত ক্যাডারদের পক্ষ নিয়েই সাংবাদিকদের উপর চড়াও হন এবং ছবি তোলায় বাধা দেন।

উপস্থিত সাংবাদিক মহল বিষয়টি ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) সাখাওয়াত হোসেনকে অবগত করলে সাংবাদিকদের তোপের মুখে লিটন নামে এক হামলাকারীকে আটক করে পুলিশ। লিটন আসামী শ্যামলের চিহ্নিত সহযোগি। এ বিষয়ে দুপুর ২টার দিকে সাংবাদিকদের সাথে বৈঠক করেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন। এসময় উপস্থিত সাংবাদিকদের ওসি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখ ও লজ্জা জনক। আমরা ইতি মধ্যে একজনকে আটক করেছি। ফুটেজ চেক করে অন্যান্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। মামলার তদন্ত কর্মকর্তা এস.আই মোবারক এর বিষয়ে ওসি বলেন, তার বিষয়টি আমরা দেখবো। দায়িত্বে অবহেলা বা ত্রুটির প্রমান পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD