চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দরে ৬ মাসে আয় ১৫ কোটি টাকা

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দরে চলতি অর্থবছরের (২০১৯-২০) প্রথম ৬ মাসে প্রায় ১৫ কোটি টাকা আয় হয়েছে। এর মধ্যে ভারত থেকে আমদানি করা পণ্য পরিবহন করে ১৩ কোটি ৪২ লাখ ৪১ হাজার ৭৩৪ টাকা এবং যাত্রী পরিবহন করে ৮৫ লাখ ৭২ হাজার ২৭২ টাকা, মাল বুকিং করে ৭২ হাজার ২৫৬ টাকা আয় হয়েছে।

রহনপুর রেলবন্দর এখনো পূর্ণতা না পাওয়ায় দিন দিন এ রেলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কমে যাচ্ছে। বিশেষ করে ইঞ্জিন, ইয়ার্ড সংকটসহ ট্রানশিপমেন্ট সুবিধা না থাকায় আমদানিকারকরা এ পথে পণ্য আমদানি কমিয়ে দিয়েছেন।

ভারতীয় পণ্যভর্তি মালবাহী ট্রেন সব সময় ১নং প্লাটফর্মে অবস্থান করায় যাত্রীদের অবস্থানের জন্য নতুন একটি প্লাটফর্ম তৈরি করা হলেও সেখানে সেড না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফুটওভার ব্রিজসহ নতুন প্লাটফর্মে আলোর ব্যবস্থা না থাকায় রাতে যাত্রীদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে।

রহনপুর রেলবন্দরের আশপাশে শত শত বিঘা জমি থাকলেও রেল কর্তৃপক্ষ কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছে না। এ রেলবন্দরে ইঞ্জিন, ইয়ার্ড, ট্রানশিপমেন্ট সুবিধাসহ ওয়্যারহাউস নির্মাণ করা হলে এ রুট দিয়ে আমদানি-রপ্তানি অনেকাংশে বেড়ে যাবে বলে আমদানিকারকরা জানান।

রহনপুর আন্দোলন ফোরামের আহ্বায়ক আশরাফুল ইসলাম আশরাফ জানান, অনলাইন টিকেটিং, স্টেশনের সীমানা প্রাচীর নির্মাণসহ রাতের বেলায় রাজশাহী থেকে রহনপুর ট্রেন, রহনপুর থেকে সরাসরি ঢাকা ট্রেন সার্ভিস চালুর দাবি আমরা দীর্ঘদিন থেকে করে আসছি।

এছাড়া রহনপুর রেলস্টেশন চত্বর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিণত করা দরকার বলে তিনি জানান। তিনি বলেন, সমস্যাগুলোর সমাধান করা হলে এ রেলস্টেশনটির উন্নয়রে পাশাপাশি এ রেলবন্দরটিতে রাজস্ব আয় অনেকাংশে বৃদ্ধি পাবে।

সর্বশেষ সংবাদ

» নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ আহত ৩

» দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী

» সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ ফারুক আটক

» জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত

» ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

» সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযাননে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার

» তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির

» সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা

»   লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

» পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়েও জ্বালানি তেল মিলছে না

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দরে ৬ মাসে আয় ১৫ কোটি টাকা

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দরে চলতি অর্থবছরের (২০১৯-২০) প্রথম ৬ মাসে প্রায় ১৫ কোটি টাকা আয় হয়েছে। এর মধ্যে ভারত থেকে আমদানি করা পণ্য পরিবহন করে ১৩ কোটি ৪২ লাখ ৪১ হাজার ৭৩৪ টাকা এবং যাত্রী পরিবহন করে ৮৫ লাখ ৭২ হাজার ২৭২ টাকা, মাল বুকিং করে ৭২ হাজার ২৫৬ টাকা আয় হয়েছে।

রহনপুর রেলবন্দর এখনো পূর্ণতা না পাওয়ায় দিন দিন এ রেলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কমে যাচ্ছে। বিশেষ করে ইঞ্জিন, ইয়ার্ড সংকটসহ ট্রানশিপমেন্ট সুবিধা না থাকায় আমদানিকারকরা এ পথে পণ্য আমদানি কমিয়ে দিয়েছেন।

ভারতীয় পণ্যভর্তি মালবাহী ট্রেন সব সময় ১নং প্লাটফর্মে অবস্থান করায় যাত্রীদের অবস্থানের জন্য নতুন একটি প্লাটফর্ম তৈরি করা হলেও সেখানে সেড না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফুটওভার ব্রিজসহ নতুন প্লাটফর্মে আলোর ব্যবস্থা না থাকায় রাতে যাত্রীদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে।

রহনপুর রেলবন্দরের আশপাশে শত শত বিঘা জমি থাকলেও রেল কর্তৃপক্ষ কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছে না। এ রেলবন্দরে ইঞ্জিন, ইয়ার্ড, ট্রানশিপমেন্ট সুবিধাসহ ওয়্যারহাউস নির্মাণ করা হলে এ রুট দিয়ে আমদানি-রপ্তানি অনেকাংশে বেড়ে যাবে বলে আমদানিকারকরা জানান।

রহনপুর আন্দোলন ফোরামের আহ্বায়ক আশরাফুল ইসলাম আশরাফ জানান, অনলাইন টিকেটিং, স্টেশনের সীমানা প্রাচীর নির্মাণসহ রাতের বেলায় রাজশাহী থেকে রহনপুর ট্রেন, রহনপুর থেকে সরাসরি ঢাকা ট্রেন সার্ভিস চালুর দাবি আমরা দীর্ঘদিন থেকে করে আসছি।

এছাড়া রহনপুর রেলস্টেশন চত্বর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিণত করা দরকার বলে তিনি জানান। তিনি বলেন, সমস্যাগুলোর সমাধান করা হলে এ রেলস্টেশনটির উন্নয়রে পাশাপাশি এ রেলবন্দরটিতে রাজস্ব আয় অনেকাংশে বৃদ্ধি পাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD