সোনারগাঁয়ে রাতের আধাঁরে কৃষকের জমির মাটি চুরি

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের উটমা এলাকায় রাতের আধারে কৃষকের ফসলী জমির মাটি কেটে স্থানীয় ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় ও সোনারগাঁ থানায় ভ‚ক্তভোগী কৃষক আমানউল্লাহ বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। রাতের আধাঁরে কৃষি জমির মাটি চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় কৃষকদের মাঝে আতংক বিরাজ করছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন এলাকার কৃষকরা।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার উটমা গ্রামের নুর মোহাম্মদ চৌধুরীর ছেলে লিটন চৌধুরী ও মৃত বিল্লাল দেওয়ানের ছেলে আরজু মিয়ার নেতৃত্বে ১০/১২জনের একটি দল রাতের আঁধারে এলাকার কৃষক আমানউল্লাহর ফসলী জমির মাটি চুরি করে স্থানীয় ইট ভাটায় বিক্রি করে দেয়। এ ঘটনায় কৃষক আমানউল্লাহ বাদী হয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আল মামুন ও সোনারগাঁ থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন।

কৃষক আমানউল্লাহ জানান, ইরি ধান চাষ করার জন্য জমিটি আগাছা পরিষ্কার করে প্রস্তুত করেছি। গত দু’দিন ধরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর প্রভাবে তার ছোট ভাই যুবলীগ কর্মী লিটন চৌধুরী ও আরজু দেওয়ানের নেতৃতে রাতের বেলায় আমার জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। সকালে জমিতে গিয়ে দেখি পুকুরের মতো করে মাটি কেটে নিয়ে গেছে তারা।

উটমা গ্রামের কৃষক শহিদুল্লাহ মিয়া জানান, প্রতিদিন রাতে কোন না কোন কৃষি জমির মাটি চুরি করে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। আমাদের কৃষি জমির মাটি চুরির আতংকে রয়েছি। স্থানীয় প্রশাসনও তাদের কিছু বলে না। কৃষি জমির মাটি লুটের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি।

অভিযুক্ত লিটন চৌধুরীরর সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের জমি থেকে আমরা মাটি কেটে বিক্রি করছি। রাতের আঁধারে মাটি কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দিনের বেলায় সড়কে যানজট থাকে বলে রাতের বেলায় মাটি কাটি।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, কৃষকের ফসলী জমির মাটি কাটার বিষয়ে অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভ‚মি আল মামুন বলেন, কোন ভাবেই ফসলী জমির মাটি কাটা যাবে না। যে কোন ভাবে ফসলী জমির মাটি কাটা বন্ধ করা হবে।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে রাতের আধাঁরে কৃষকের জমির মাটি চুরি

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের উটমা এলাকায় রাতের আধারে কৃষকের ফসলী জমির মাটি কেটে স্থানীয় ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় ও সোনারগাঁ থানায় ভ‚ক্তভোগী কৃষক আমানউল্লাহ বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। রাতের আধাঁরে কৃষি জমির মাটি চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় কৃষকদের মাঝে আতংক বিরাজ করছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেছেন এলাকার কৃষকরা।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার উটমা গ্রামের নুর মোহাম্মদ চৌধুরীর ছেলে লিটন চৌধুরী ও মৃত বিল্লাল দেওয়ানের ছেলে আরজু মিয়ার নেতৃত্বে ১০/১২জনের একটি দল রাতের আঁধারে এলাকার কৃষক আমানউল্লাহর ফসলী জমির মাটি চুরি করে স্থানীয় ইট ভাটায় বিক্রি করে দেয়। এ ঘটনায় কৃষক আমানউল্লাহ বাদী হয়ে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আল মামুন ও সোনারগাঁ থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করেছেন।

কৃষক আমানউল্লাহ জানান, ইরি ধান চাষ করার জন্য জমিটি আগাছা পরিষ্কার করে প্রস্তুত করেছি। গত দু’দিন ধরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর প্রভাবে তার ছোট ভাই যুবলীগ কর্মী লিটন চৌধুরী ও আরজু দেওয়ানের নেতৃতে রাতের বেলায় আমার জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। সকালে জমিতে গিয়ে দেখি পুকুরের মতো করে মাটি কেটে নিয়ে গেছে তারা।

উটমা গ্রামের কৃষক শহিদুল্লাহ মিয়া জানান, প্রতিদিন রাতে কোন না কোন কৃষি জমির মাটি চুরি করে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা। আমাদের কৃষি জমির মাটি চুরির আতংকে রয়েছি। স্থানীয় প্রশাসনও তাদের কিছু বলে না। কৃষি জমির মাটি লুটের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি।

অভিযুক্ত লিটন চৌধুরীরর সাথে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের জমি থেকে আমরা মাটি কেটে বিক্রি করছি। রাতের আঁধারে মাটি কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দিনের বেলায় সড়কে যানজট থাকে বলে রাতের বেলায় মাটি কাটি।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, কৃষকের ফসলী জমির মাটি কাটার বিষয়ে অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভ‚মি আল মামুন বলেন, কোন ভাবেই ফসলী জমির মাটি কাটা যাবে না। যে কোন ভাবে ফসলী জমির মাটি কাটা বন্ধ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD