চাঁপাইনবাবগঞ্জে শিক্ষিকার বিরুদ্ধে আত্মসাতের মামলার স্বাক্ষীর দিন ধার্য

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : প্রবাসী স্বামীর ৪৫ লাখ টাকা, ৩০০ গ্রাম স্বর্ণ ও অন্যান্য দামী আসবাবপত্র আত্মসাতের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হীরা খাতুনের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জ গঠন শেষে স্বাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

গত ৫ ফেব্রুয়ারি বুধবার স্বাক্ষ্য গ্রহণের আদেশ দেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান সরকার।

আসামী হীরা খাতুন চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও শিবগঞ্জ পৌর এলাকার সেলিমাবাদের আব্দুর রহিমের মেয়ে।

মামলা সুত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুর গ্রামের আসাদুর রহমান মাস্টারের ছেলে কামরুজ্জামান অনেক বছর ধরে সিঙ্গাপুরের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। বিদেশ যাবার আগে ২০০৬ সালে কামরুজ্জামান বিয়ে করেন, শিবগঞ্জ পৌর এলাকার সেলিমাবাদ এলাকার আব্দুর রহিমের মেয়ে হিরা খাতুনকে। প্রবাসী কামরুজ্জামান দীর্ঘ ১৩ বছরে উপার্জনের সকল টাকা স্ত্রী হিরা খাতুনকে প্রদান করেছেন। কিন্তু প্রতারক হীরা খাতুন কামরুজ্জামানের টাকা, স্বর্ণ ও অন্যান্য দামী আসবাবপত্র হস্তগত করে ২০১৮ সালের নভেম্বর মাসে প্রবাসী স্বামীকে একতরফা তালাক পাঠায়।

এইমর্মে প্রবাসী স্বামী তার কষ্টার্জিত টাকা উদ্ধারের জন্য এলাকায় মীমাংসার উদ্যোগ নেয়। কামরুজ্জামানের বক্তব্য, স্থানীয় সালিসে টাকা ও স্বর্ণ ফেরত দিতে চায় হীরা খাতুন। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইলে হীরা খাতুন ও তার লোকজন তাদের হত্যার হুমকি প্রদান করে। বাধ্য হয়ে ২০১৯ সালের জানুয়ারি মাসে প্রবাসী কামরুজ্জামানের মা জায়েদা বেগম বাদী হয়ে হীরা খাতুনসহ ৫জনকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আমলী আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)কে তদন্তের নির্দেশ দেন।

সেই সময় এই চাঞ্চল্যকর মামলাটিকে ঘিরে স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং বিভিন্ন জনপ্রিয় অনলাইন দেশ সংবাদসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি সাধারণ জনগনের মাঝে কৌতুহল ও আলোড়নের সৃষ্টি করে।

প্রতারণা করেছে মর্মে শিক্ষিকা হীরা খাতুনকে একমাত্র আসামী করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আদালতে চার্জশিট জমা দেয়।

দীর্ঘ ১ বছর পর বিচার বিশ্লেষণ করে বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুজ্জামান সরকার মামলাটির স্বাক্ষ্য গ্রহণের জন্য ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

এইমর্মে বাদীর কৌশুলী এ্যাডভোকেট ড. তসিকুল ইসলাম জানান, মামলার ঘটনা সত্য বিবেচনা করে বিজ্ঞ বিচারক মামলাটির স্বাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। পরবর্তীতে এই মামলার সাক্ষী ও বিভিন্ন উপাত্ত প্রমানাদি বিচার বিশ্লেষন করে বিজ্ঞ বিচারক রায় দিবেন । আশাকরি আমার বাদী ন্যায় বিচার পাবেন।

হীরা খাতুনের কৌশুলী এ্যাডভোকেট মোঃ ইসমাইল জানান, মামলাটি স্বাক্ষী পর্যায়ে আছে। স্বামীর টাকা আত্মসাতের মামলা, মামলাটি সঠিক হয়নি। আইনি ধারায় হীরা খাতুন খালাস পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ সংবাদ

» সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযাননে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার

» তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির

» সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা

»   লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

» পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়েও জ্বালানি তেল মিলছে না

» এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণে ১৩টি কলেজের পাঠদান স্থগিত 

» নারায়ণগঞ্জে জামিনে এসে বাদীর বাড়িতে হামলা-লুটপাট-অগ্নিসংযোগ

» ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা!

» যশোরে বিজিবির অভিযানে গাঁজা ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

» জমি সংক্রান্ত বিরোধ : ডিস ব্যাবসায়ী ইলিয়াসকে কুপিয়ে জখম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৬ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষিকার বিরুদ্ধে আত্মসাতের মামলার স্বাক্ষীর দিন ধার্য

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : প্রবাসী স্বামীর ৪৫ লাখ টাকা, ৩০০ গ্রাম স্বর্ণ ও অন্যান্য দামী আসবাবপত্র আত্মসাতের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হীরা খাতুনের বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জ গঠন শেষে স্বাক্ষ্য গ্রহণের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

গত ৫ ফেব্রুয়ারি বুধবার স্বাক্ষ্য গ্রহণের আদেশ দেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান সরকার।

আসামী হীরা খাতুন চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও শিবগঞ্জ পৌর এলাকার সেলিমাবাদের আব্দুর রহিমের মেয়ে।

মামলা সুত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুর গ্রামের আসাদুর রহমান মাস্টারের ছেলে কামরুজ্জামান অনেক বছর ধরে সিঙ্গাপুরের একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। বিদেশ যাবার আগে ২০০৬ সালে কামরুজ্জামান বিয়ে করেন, শিবগঞ্জ পৌর এলাকার সেলিমাবাদ এলাকার আব্দুর রহিমের মেয়ে হিরা খাতুনকে। প্রবাসী কামরুজ্জামান দীর্ঘ ১৩ বছরে উপার্জনের সকল টাকা স্ত্রী হিরা খাতুনকে প্রদান করেছেন। কিন্তু প্রতারক হীরা খাতুন কামরুজ্জামানের টাকা, স্বর্ণ ও অন্যান্য দামী আসবাবপত্র হস্তগত করে ২০১৮ সালের নভেম্বর মাসে প্রবাসী স্বামীকে একতরফা তালাক পাঠায়।

এইমর্মে প্রবাসী স্বামী তার কষ্টার্জিত টাকা উদ্ধারের জন্য এলাকায় মীমাংসার উদ্যোগ নেয়। কামরুজ্জামানের বক্তব্য, স্থানীয় সালিসে টাকা ও স্বর্ণ ফেরত দিতে চায় হীরা খাতুন। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইলে হীরা খাতুন ও তার লোকজন তাদের হত্যার হুমকি প্রদান করে। বাধ্য হয়ে ২০১৯ সালের জানুয়ারি মাসে প্রবাসী কামরুজ্জামানের মা জায়েদা বেগম বাদী হয়ে হীরা খাতুনসহ ৫জনকে আসামী করে চাঁপাইনবাবগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আমলী আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)কে তদন্তের নির্দেশ দেন।

সেই সময় এই চাঞ্চল্যকর মামলাটিকে ঘিরে স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং বিভিন্ন জনপ্রিয় অনলাইন দেশ সংবাদসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি সাধারণ জনগনের মাঝে কৌতুহল ও আলোড়নের সৃষ্টি করে।

প্রতারণা করেছে মর্মে শিক্ষিকা হীরা খাতুনকে একমাত্র আসামী করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আদালতে চার্জশিট জমা দেয়।

দীর্ঘ ১ বছর পর বিচার বিশ্লেষণ করে বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুজ্জামান সরকার মামলাটির স্বাক্ষ্য গ্রহণের জন্য ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

এইমর্মে বাদীর কৌশুলী এ্যাডভোকেট ড. তসিকুল ইসলাম জানান, মামলার ঘটনা সত্য বিবেচনা করে বিজ্ঞ বিচারক মামলাটির স্বাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। পরবর্তীতে এই মামলার সাক্ষী ও বিভিন্ন উপাত্ত প্রমানাদি বিচার বিশ্লেষন করে বিজ্ঞ বিচারক রায় দিবেন । আশাকরি আমার বাদী ন্যায় বিচার পাবেন।

হীরা খাতুনের কৌশুলী এ্যাডভোকেট মোঃ ইসমাইল জানান, মামলাটি স্বাক্ষী পর্যায়ে আছে। স্বামীর টাকা আত্মসাতের মামলা, মামলাটি সঠিক হয়নি। আইনি ধারায় হীরা খাতুন খালাস পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD