কালীগঞ্জে ২৬ লাখ টাকা মূল্যের সলিং রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

শেয়ার করুন...

ঝিনাইদহের কালীগঞ্জে ২৬ লাখ টাকা মূল্যের সলিং রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসীর প্রতিরোধের মুখে ঠিকাদারের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা। কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নের বড় ডাউটি থেকে নাকোবাড়িয়া অভিমুখে ইটের সলিং কাজে নিম্ন মানের ইট ব্যবহার করা হচ্ছে। হেরিং বোন বন্ড (এইচ বিবি) প্রকল্পের আওতায় ৫০০ মিটার দীর্ঘ এই পাঁকা রাস্তা নির্মাণে ২৬ লক্ষ ৬ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। যা ১নং ইট দিয়ে করার কথা। কাজটির তদারকির করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। কিন্তু নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠার ওই রাস্তা নির্মাণে নিম্নমানের (ভাঙ্গা-চুরা) ইট ব্যবহার করছে। এতে এলাকাবাসী ৯ ফেব্রুরুয়ারি রাস্তার নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে ঠিকাদার সেখানে যেয়ে আবারও নিম্নমানের ইট দিয়ে পুনরায় কাজ শুরু করে। এ ঘটনায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ১০ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে নির্বাহী কর্মকর্তা সুর্বণা রানী সাহা ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল মাসুদ নির্মাণ কাজে অনিয়মের কথা স্বীকার করে জানান, কিছু ২ নাম্বারী ইট দিয়ে কাজ করছিল। কাজটি আমরা বন্ধ করে রাখছি। ইটগুলি পরিবর্তন করে এক নাম্বার ইট যাওয়ার পর আমরা কাজ শুরু করবো। কোন ঠিকাদারী প্রতিষ্ঠার কাজটি করছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ঝিনাইদহের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করছেন। তবে তিনি ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম বলতে পারেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা জানান, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। তাৎক্ষনিক ভাবে কাজ বন্ধ করে দেওয়াসহ কাজের মান ভাল করার জন্য প্রয়োজনীয় নির্দেশণা দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক জিয়াউর রহমান খান বলেন, এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এবং কোন ভাবেই দুই নাম্বার ইট দিয়ে রাস্তা করতে দেওয়া হবে না।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে ২৬ লাখ টাকা মূল্যের সলিং রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

শেয়ার করুন...

ঝিনাইদহের কালীগঞ্জে ২৬ লাখ টাকা মূল্যের সলিং রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসীর প্রতিরোধের মুখে ঠিকাদারের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা। কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নের বড় ডাউটি থেকে নাকোবাড়িয়া অভিমুখে ইটের সলিং কাজে নিম্ন মানের ইট ব্যবহার করা হচ্ছে। হেরিং বোন বন্ড (এইচ বিবি) প্রকল্পের আওতায় ৫০০ মিটার দীর্ঘ এই পাঁকা রাস্তা নির্মাণে ২৬ লক্ষ ৬ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। যা ১নং ইট দিয়ে করার কথা। কাজটির তদারকির করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। কিন্তু নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠার ওই রাস্তা নির্মাণে নিম্নমানের (ভাঙ্গা-চুরা) ইট ব্যবহার করছে। এতে এলাকাবাসী ৯ ফেব্রুরুয়ারি রাস্তার নির্মাণ কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে ঠিকাদার সেখানে যেয়ে আবারও নিম্নমানের ইট দিয়ে পুনরায় কাজ শুরু করে। এ ঘটনায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ১০ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি জানালে নির্বাহী কর্মকর্তা সুর্বণা রানী সাহা ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ করে দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল্লাহ আল মাসুদ নির্মাণ কাজে অনিয়মের কথা স্বীকার করে জানান, কিছু ২ নাম্বারী ইট দিয়ে কাজ করছিল। কাজটি আমরা বন্ধ করে রাখছি। ইটগুলি পরিবর্তন করে এক নাম্বার ইট যাওয়ার পর আমরা কাজ শুরু করবো। কোন ঠিকাদারী প্রতিষ্ঠার কাজটি করছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ঝিনাইদহের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি করছেন। তবে তিনি ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম বলতে পারেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রানী সাহা জানান, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। তাৎক্ষনিক ভাবে কাজ বন্ধ করে দেওয়াসহ কাজের মান ভাল করার জন্য প্রয়োজনীয় নির্দেশণা দেয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-প্রকল্প পরিচালক জিয়াউর রহমান খান বলেন, এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন এবং কোন ভাবেই দুই নাম্বার ইট দিয়ে রাস্তা করতে দেওয়া হবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD