সাংবাদিকের ওপর হামলা হলে কঠোর আন্দোলন

শেয়ার করুন...

সাংবাদিকের ওপর হামলা বা নির্যাতন হলে কঠোর আন্দোলনের পাশাপাশি প্রয়োজনে জেলায় জেলায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে বৃহত্তর মিরপুর সাংবাদিক সোসাইটি।

‘সাংবাদিক নির্যাতন ও নিপীড়ন’ এর প্রতিবাদে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্ববে বৃহত্তর মিরপুর সাংবাদিক সোসাইটি আয়োজিত ‌মানববন্ধনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউজে) সভাপতি আবু জাফর সূর্য বলেন, সাংবাদিকদের নিয়ে কেউ কোনো কথা বলেন না। অন্য যেকোনো পেশার শ্রমিক-ব্যবসায়ী কারও কোনো কিছু হলে সবার জন্য কথা বলেন সাংবাদিকরা। সাংবাদিকদের চাকরি না হলে, বেতন না পেলে আমাদের জন্য কেউ কথা বলেন না।

তিনি বলেন, দেশে গণতন্ত্রের কথা, সুশাসনের কথা এ সাংবাদিকরাই বলেন। গণতন্ত্র আর গণমাধ্যম একই হাতের এপিঠ আর ওপিঠ। যদি আপনারা গণমাধ্যমের টুটি চেপে ধরেন, তাহলে দেশে গণতন্ত্র ও সুশাসন স্বাভাবিকভাবে চলতে পারে না। সাংবাদিকরা মানবতার পক্ষে, সুশাসনের পক্ষে, গরিবের পক্ষে থাকেন। আপনারা যদি সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়ন করেন তাহলে বাংলাদেশের পক্ষে কথা বলার লোক কমে যাবে। সাংবাদিকদের স্বাভাবিকভাবে পেশাগত দায়িত্ব পালন করতে দিতে হবে।

সাংবাদিক নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, সিটি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করার সময় সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে রক্তাক্ত করা হয়েছে। তার অপরাধ কি ছিল? তার চোখের সামনে এমন একটি ঘটনা ঘটেছিল যেটার ছবি সে তুলেছিলেন এটাই কি তার অপরাধ? ঘটনাটি ছিল সমাজবিরোধী, রাষ্ট্রবিরোধী, স্বাধীনতাবিরোধী। কারণ আপনার মত প্রকাশের অর্থ হচ্ছে স্বাধীনতার চেতনা। আপনি কথা বলতে পারবেন সেটাই স্বাধীনতার চেতনা। আপনি ভোট দিতে পারবেন এটাই স্বাধীনতার চেতনা। আমার বন্ধু সুমনকে যে আহত করেছে সে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষ হতে পারে না। সে যদি আওয়ামী লীগের পক্ষের ও মানুষ হয় তাহলে আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা স্বাধীনতাবিরোধী। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।

সব সরকারের কথা উল্লেখ করে আবু জাফর বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের কোনো ক্ষমতায় অংশগ্রহণ করেন না, অংশগ্রহণ করতে চায়ও না। আওয়ামী লীগের পক্ষে লেখলে বলে ভালো, বিএনপির পক্ষে লেখলে তারাও বলে ভালো। কারো পক্ষে লেখা কি সাংবাদিকের কাজ? আমরা সাংবাদিকরা হচ্ছি স্বাধীনতার পক্ষে স্বাধীনতার চেতনার পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে। আমরা দুঃশাসনের বিরুদ্ধে।

মানববন্ধনে বৃহত্তর মিরপুর সাংবাদিক সোসাইটির আহ্বায়ক হেমায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরামের যুগ্ন আহবায়ক দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার লায়েকুজ্জামান, বাংলাদেশ সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, মিরপুর সাংবাদিক সোসাইটির সদস্য সচিব ইউসুফ আহমেদ তুহিন, ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক গণজাগরনের বিশেষ প্রতিনিধি এস.এম বাবুল, সংবাদ প্রতিনিদিনের সিনিয়র রিপোর্টার নজরুল ইসলাম, বৃহত্তর মিরপুর সাংবাদিক সোসাইটির যুগ্ম-আহ্বায়ক এস এম জহিরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকের ওপর হামলা হলে কঠোর আন্দোলন

শেয়ার করুন...

সাংবাদিকের ওপর হামলা বা নির্যাতন হলে কঠোর আন্দোলনের পাশাপাশি প্রয়োজনে জেলায় জেলায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে বৃহত্তর মিরপুর সাংবাদিক সোসাইটি।

‘সাংবাদিক নির্যাতন ও নিপীড়ন’ এর প্রতিবাদে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্ববে বৃহত্তর মিরপুর সাংবাদিক সোসাইটি আয়োজিত ‌মানববন্ধনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউজে) সভাপতি আবু জাফর সূর্য বলেন, সাংবাদিকদের নিয়ে কেউ কোনো কথা বলেন না। অন্য যেকোনো পেশার শ্রমিক-ব্যবসায়ী কারও কোনো কিছু হলে সবার জন্য কথা বলেন সাংবাদিকরা। সাংবাদিকদের চাকরি না হলে, বেতন না পেলে আমাদের জন্য কেউ কথা বলেন না।

তিনি বলেন, দেশে গণতন্ত্রের কথা, সুশাসনের কথা এ সাংবাদিকরাই বলেন। গণতন্ত্র আর গণমাধ্যম একই হাতের এপিঠ আর ওপিঠ। যদি আপনারা গণমাধ্যমের টুটি চেপে ধরেন, তাহলে দেশে গণতন্ত্র ও সুশাসন স্বাভাবিকভাবে চলতে পারে না। সাংবাদিকরা মানবতার পক্ষে, সুশাসনের পক্ষে, গরিবের পক্ষে থাকেন। আপনারা যদি সাংবাদিকদের ওপর নির্যাতন-নিপীড়ন করেন তাহলে বাংলাদেশের পক্ষে কথা বলার লোক কমে যাবে। সাংবাদিকদের স্বাভাবিকভাবে পেশাগত দায়িত্ব পালন করতে দিতে হবে।

সাংবাদিক নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, সিটি নির্বাচনে পেশাগত দায়িত্ব পালন করার সময় সাংবাদিক মোস্তাফিজুর রহমান সুমনকে রক্তাক্ত করা হয়েছে। তার অপরাধ কি ছিল? তার চোখের সামনে এমন একটি ঘটনা ঘটেছিল যেটার ছবি সে তুলেছিলেন এটাই কি তার অপরাধ? ঘটনাটি ছিল সমাজবিরোধী, রাষ্ট্রবিরোধী, স্বাধীনতাবিরোধী। কারণ আপনার মত প্রকাশের অর্থ হচ্ছে স্বাধীনতার চেতনা। আপনি কথা বলতে পারবেন সেটাই স্বাধীনতার চেতনা। আপনি ভোট দিতে পারবেন এটাই স্বাধীনতার চেতনা। আমার বন্ধু সুমনকে যে আহত করেছে সে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষ হতে পারে না। সে যদি আওয়ামী লীগের পক্ষের ও মানুষ হয় তাহলে আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা স্বাধীনতাবিরোধী। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী।

সব সরকারের কথা উল্লেখ করে আবু জাফর বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের কোনো ক্ষমতায় অংশগ্রহণ করেন না, অংশগ্রহণ করতে চায়ও না। আওয়ামী লীগের পক্ষে লেখলে বলে ভালো, বিএনপির পক্ষে লেখলে তারাও বলে ভালো। কারো পক্ষে লেখা কি সাংবাদিকের কাজ? আমরা সাংবাদিকরা হচ্ছি স্বাধীনতার পক্ষে স্বাধীনতার চেতনার পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে। আমরা দুঃশাসনের বিরুদ্ধে।

মানববন্ধনে বৃহত্তর মিরপুর সাংবাদিক সোসাইটির আহ্বায়ক হেমায়েত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বৃহত্তর ফরিদপুর সাংবাদিক ফোরামের যুগ্ন আহবায়ক দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার লায়েকুজ্জামান, বাংলাদেশ সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, মিরপুর সাংবাদিক সোসাইটির সদস্য সচিব ইউসুফ আহমেদ তুহিন, ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক গণজাগরনের বিশেষ প্রতিনিধি এস.এম বাবুল, সংবাদ প্রতিনিদিনের সিনিয়র রিপোর্টার নজরুল ইসলাম, বৃহত্তর মিরপুর সাংবাদিক সোসাইটির যুগ্ম-আহ্বায়ক এস এম জহিরুল ইসলাম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD