এবার দানবাক্সে মিলল দেড় কোটি টাকা

শেয়ার করুন...

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার দেড় কোটি টাকা পাওয়া গেছে। প্রতিবারের মতো টাকা ছাড়াও দানের অনেক স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রাও পাওয়া গেছে। কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে পাগলা মসজিদের অবস্থান। এখানে ইবাদত করলে বেশি সওয়াব পাওয়া যায় বলে মানুষের বিশ্বাস। রোগ-শোক বা বিপদে মসজিদে মানত করলে মনের বাসনা পূর্ণ হয় বলে ধারণা প্রচলিত আছে। এ সব বিশ্বাস থেকে এখানে প্রতিনিয়ত দান করে মানুষ।

তিন মাস পরপর খোলা হয় মসজিদের দানবাক্স। প্রতিবারই টাকার পরিমাণ কোটি ছাড়িয়ে যায়। প্রায় সাড়ে তিন মাস পর শনিবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্সের টাকা বস্তায় ভরে মসজিদের দোতলার মেঝেতে রেখে গণনার কাজ শুরু হয়। গণনায় মাদ্রাসার ৬২ জন ছাত্র-শিক্ষক ছাড়াও রূপালী ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।

বিকেলে গণনা শেষে টাকার হিসাব পাওয়া যায়। কিশোরগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মীর মো. আল কামাহ তমাল বলেন, এবার দানবাক্সে ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৪৯৮ টাকা পাওয়া গেছে। পরে পুলিশ পাহারায় স্থানীয় রূপালী ব্যাংকের মসজিদের হিসাবে টাকা জমা করা হয়। এর আগে গত ২৬ অক্টোবর দানবাক্স থেকে ১ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৫৯৮ টাকা পাওয়া যায়। ওই সময় বৈদেশিক মুদ্রা ও বেশ কিছু স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার দানবাক্সে মিলল দেড় কোটি টাকা

শেয়ার করুন...

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার দেড় কোটি টাকা পাওয়া গেছে। প্রতিবারের মতো টাকা ছাড়াও দানের অনেক স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রাও পাওয়া গেছে। কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে পাগলা মসজিদের অবস্থান। এখানে ইবাদত করলে বেশি সওয়াব পাওয়া যায় বলে মানুষের বিশ্বাস। রোগ-শোক বা বিপদে মসজিদে মানত করলে মনের বাসনা পূর্ণ হয় বলে ধারণা প্রচলিত আছে। এ সব বিশ্বাস থেকে এখানে প্রতিনিয়ত দান করে মানুষ।

তিন মাস পরপর খোলা হয় মসজিদের দানবাক্স। প্রতিবারই টাকার পরিমাণ কোটি ছাড়িয়ে যায়। প্রায় সাড়ে তিন মাস পর শনিবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্সের টাকা বস্তায় ভরে মসজিদের দোতলার মেঝেতে রেখে গণনার কাজ শুরু হয়। গণনায় মাদ্রাসার ৬২ জন ছাত্র-শিক্ষক ছাড়াও রূপালী ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।

বিকেলে গণনা শেষে টাকার হিসাব পাওয়া যায়। কিশোরগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মীর মো. আল কামাহ তমাল বলেন, এবার দানবাক্সে ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৪৯৮ টাকা পাওয়া গেছে। পরে পুলিশ পাহারায় স্থানীয় রূপালী ব্যাংকের মসজিদের হিসাবে টাকা জমা করা হয়। এর আগে গত ২৬ অক্টোবর দানবাক্স থেকে ১ কোটি ৫০ লাখ ৮৪ হাজার ৫৯৮ টাকা পাওয়া যায়। ওই সময় বৈদেশিক মুদ্রা ও বেশ কিছু স্বর্ণালঙ্কারও পাওয়া যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD