করোনাভাইরাসে প্রাণ গেল উহান হাসপাতালের পরিচালকের

শেয়ার করুন...

করোনা ভাইরাসে দেশটিতে মৃত্যুর হার বাড়ছে বিদ্যুৎ গতিতে। চীনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০০ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬৫ জন। আর আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। এর আগে করোনায় আক্রান্ত হয়ে ডাক্তারেরও মৃত্যু হয়েছে। এবার করোনার থাবায় প্রাণ হারানোর তালিকায় যুক্ত হলো উহানের এক হাসপাতালের পরিচালকও। নিহতের নাম লিউ ঝিমিংয়।

জানা গেছে, উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিংয়েরও নির্ঘুম রাত কাটছিলো করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে চলা চিকিৎসক-নার্সদের সঙ্গে। তিনি এ লড়াইয়ে নেতৃত্বে থেকে সবাইকে প্রেরণা যোগাচ্ছিলেন। তার শরীরেও একসময় জেঁকে বসলো প্রাণঘাতী ভাইরাস। অনেক রোগী তার হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেও পারলেন না লিউ। হেরে গেলেন তিনি, করোনাভাইরাস কেড়ে নিয়েছে লিউ ঝিমিংয়ের প্রাণও।

গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের কোনো হাসপাতালের প্রধান হিসেবে প্রথম প্রাণ গেছে লিউ’র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্ব জুড়ে এই ভাইরাস সংক্রমণের ভয়াল চেহারা এখনও আসেনি। তবে চীন ছাড়া কয়েকটি দেশে এই ভাইরাসের উপস্থিতি সামনে আসছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। তবে সেটা চীনের মতো ভয়াবহ আকারের নয়। সংস্থাটি আরও জানায়, এখনও পর্যন্ত ২৫টি দেশ থেকে করোনা ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। বিভিন্ন রিপোর্টে উঠে আসছে, অনুন্নত ও দূর্বল অর্থনীতির দেশে এই ভাইরাস ছড়িয়ে গেলে আরও ভয়াবহ ঘটনা ঘটবে। আর সেই আশঙ্কা বাড়ছেই। সূত্র : নিউ ইয়র্ক পোস্ট

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাসে প্রাণ গেল উহান হাসপাতালের পরিচালকের

শেয়ার করুন...

করোনা ভাইরাসে দেশটিতে মৃত্যুর হার বাড়ছে বিদ্যুৎ গতিতে। চীনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০০ জন। এ নিয়ে সোমবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৬৫ জন। আর আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। এর আগে করোনায় আক্রান্ত হয়ে ডাক্তারেরও মৃত্যু হয়েছে। এবার করোনার থাবায় প্রাণ হারানোর তালিকায় যুক্ত হলো উহানের এক হাসপাতালের পরিচালকও। নিহতের নাম লিউ ঝিমিংয়।

জানা গেছে, উহানের উচ্যাং হাসপাতালের পরিচালক লিউ ঝিমিংয়েরও নির্ঘুম রাত কাটছিলো করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে চলা চিকিৎসক-নার্সদের সঙ্গে। তিনি এ লড়াইয়ে নেতৃত্বে থেকে সবাইকে প্রেরণা যোগাচ্ছিলেন। তার শরীরেও একসময় জেঁকে বসলো প্রাণঘাতী ভাইরাস। অনেক রোগী তার হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরলেও পারলেন না লিউ। হেরে গেলেন তিনি, করোনাভাইরাস কেড়ে নিয়েছে লিউ ঝিমিংয়ের প্রাণও।

গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের কোনো হাসপাতালের প্রধান হিসেবে প্রথম প্রাণ গেছে লিউ’র। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্ব জুড়ে এই ভাইরাস সংক্রমণের ভয়াল চেহারা এখনও আসেনি। তবে চীন ছাড়া কয়েকটি দেশে এই ভাইরাসের উপস্থিতি সামনে আসছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। তবে সেটা চীনের মতো ভয়াবহ আকারের নয়। সংস্থাটি আরও জানায়, এখনও পর্যন্ত ২৫টি দেশ থেকে করোনা ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। বিভিন্ন রিপোর্টে উঠে আসছে, অনুন্নত ও দূর্বল অর্থনীতির দেশে এই ভাইরাস ছড়িয়ে গেলে আরও ভয়াবহ ঘটনা ঘটবে। আর সেই আশঙ্কা বাড়ছেই। সূত্র : নিউ ইয়র্ক পোস্ট

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD